পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারন বিজ্ঞান পরমাণু ও তেজস্ক্রিয়তা পদার্থের অবস্থা বিদ্যুৎ ও চুম্বকত্ব শব্দ ও তরঙ্গ আলো তাপ ও তাপগতিবিদ্যা বল, গতি ও শক্তি দৈনন্দিন জীবনে রসায়ন জৈব রসায়ন রাসায়নিক বিক্রিয়া ধাতু ও অধাতু অ্যাসিড, ক্ষার ও লবণ পর্যায় সারণি মৌল ও যৌগ জেনেটিক্স ও বংশগতি রোগ ও প্রতিরোধ পুষ্টি ও ভিটামিন রক্ত ও সংবহনতন্ত্র মানবদেহ প্রাণিবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান কোষ ও কলা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান পরিবেশ ও বাস্তুতন্ত্র ভূমিকম্প ও ভূবিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু
  • প্রশ্ন: নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? ৩৪তম বিসিএস

    (ক) তামা (খ) সোনা
    (গ) কার্বন (ঘ) রূপা
    close

    উত্তর: রূপা

    • touch_app আরো ...

      যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে। বিদ্যুৎ পরিবহনের এ ধর্মকে বিদ্যুৎ পরিবাহিতা বলে। তামা, সোনা, রুপা ইত্যাদি বিদ্যুৎ সুপরিবাহী। তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। এক্ষেত্রে রুপার রোধ সবচেয়ে কম বলে এর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? ৩৪তম বিসিএস

    (ক) মটর (খ) ছোলা
    (গ) খেসারী (ঘ) অড়হর
    close

    উত্তর: খেসারী

    • touch_app আরো ...

      মুসরের ডাল ও মুগ ডালের মতো খেসারি ডালও এক প্রকার ডাল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে এ ডালের প্রচলন সবচেয়ে বেশি। এছাড়াও ফ্রান্স ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়াতেও এ ডালের প্রচলন রয়েছে। আলজেরিয়ায় এ ডালের প্রচলন সবচেয়ে বেশি। এ ডালে অ্যাামাইনো এলাইনিক এসিড নামক উত্তেজক নিউরো টক্সিন রয়েছে। যা স্নায়ুবিক পঙ্গুতা বা প্যারালাইসিসের জন্য অনেকাংশই দায়ী। এ রোগকে ল্যাথারিজম বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মাবনদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস - ৩৪তম বিসিএস

    (ক) রক্ত সংবহন (খ) পরিপাক
    (গ) খাদ্য গ্রহণ (ঘ) শ্বসন
    close

    উত্তর: শ্বসন

    • touch_app আরো ...

      মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির - ৩৪তম বিসিএস

    (ক) দ্রবণীয়তা বেশি (খ) ঘনত্ব কম
    (গ) তাপমাত্রা বেশি (ঘ) ঘনত্ব বেশি
    close

    উত্তর: ঘনত্ব বেশি

    • touch_app আরো ...

      বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহৃত হয়? ৩৪তম বিসিএস

    (ক) হাইড্রোক্লোরিক (খ) পারক্লোরিক
    (গ) নাইট্রিক (ঘ) সালফিউরিক
    close

    উত্তর: সালফিউরিক

    • touch_app আরো ...

      ব্যাটারি এক প্রকার তড়িৎকোষ ।একটি পাত্রে খানিকটা পাতলা সালফিউরিক এসিড নিয়ে তার মধ্যে একটি দস্তা ও একটি তামার পাত পরস্পরকে স্পর্শ না করিয়ে ডুবালে একটি তড়িৎকোষ বা ব্যাটারি তৈরি হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? ৩৪তম বিসিএস

    (ক) ১৬৯ বর্গমিটার (খ) ১৯৬ বর্গমিটার
    (গ) ২২৫ বর্গমিটার (ঘ) ১৪৪ বর্গমিটার
    close

    উত্তর: ১৯৬ বর্গমিটার

    • touch_app আরো ...

      মনে করি,
      দৈর্ঘ্য = x
      প্রস্থ = ১৯২/x

      প্রশ্নমতে,
      (x - 8){(১৯২/x) + 8} = ১৯২
      বা, (x - 8)(১৯২ + 8x) = ১৯২x
      বা, ১৯২x + 8x² - ৭৬৮ - ১৬x = ১৯২x
      বা, 8x² - ১৬x - ৭৬৮ = ০
      বা, x² - 8x - ১৯২ = ০
      বা, x² - ১৬x + ১২x - ১৯২ = ০
      বা, x(x - ১৬) + ১২(x - ১৬) = ০
      বা, (x - ১৬)(x + ১২) = ০
      ∴ x = ১৬ মিটার (x = –১২ হবে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না)

      প্রস্থ = ১৯২/১৬ = ১২ মিটার

      পরিসীমা = ২ (১৬ + ১২) = ৫৬

      বর্গের এক বাহু = ৫৬/৪ = ১৪ মিটার

      ∴ বর্গের ক্ষেত্রফল = (১৪)² = ১৯৬ বর্গমিটার


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিষমবাহু ∆ABC -এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ∆ABC -এর ক্ষেত্রফল x বর্গমিটার। ∆ABC -এর ক্ষেত্রফল কত? ৩৪তম বিসিএস

    (ক) \(\left(\frac{x}{2}\right)^2\) বর্গমিটার (খ) \({x^2}\) বর্গমিটার
    (গ) \({2x}\) বর্গমিটার (ঘ) \(\left(\frac{\sqrt{x}}{3}\right)^3\) বর্গমিটার
    close

    উত্তর: \({2x}\) বর্গমিটার

    • touch_app আরো ...

      জ্যামিতির নিয়ম অনুযায়ী, যে কোনো ত্রিভুজের (বিষমবাহু, সমবাহু বা সমদ্বিবাহু) মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। 
      : মধ্যমার কাজ: \(AD\) হলো \(\Delta ABC\)-এর একটি মধ্যমা। এটি শীর্ষবিন্দু \(A\) থেকে বিপরীত বাহু \(BC\)-এর মধ্যবিন্দু \(D\) পর্যন্ত অঙ্কিত রেখাংশ।
      ক্ষেত্রফল বিভাজন: মধ্যমা \(AD\) মূল ত্রিভুজ \(\Delta ABC\)-কে দুটি সমান ক্ষেত্রফলের ত্রিভুজ— \(\Delta ABD\) এবং \(\Delta ACD\)-এ ভাগ করে।হিসাব: যেহেতু \(AD\) মধ্যমা দ্বারা গঠিত একটি ছোট ত্রিভুজের (যেমন \(\Delta ABD\)) ক্ষেত্রফল \(x\) বর্গমিটার, সেহেতু অন্য পাশের ত্রিভুজটির (\(\Delta ACD\)) ক্ষেত্রফলও \(x\) বর্গমিটার হবে।
      মোট ক্ষেত্রফল: অতএব, সম্পূর্ণ \(\Delta ABC\)-এর ক্ষেত্রফল = \(x+x=2x\) বর্গমিটার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ডি. এন. এ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে? ৩৫তম বিসিএস

    (ক) পলিং ও ক্রিক (খ) ল্যাঙ্গার ও সলিং
    (গ) লুই পাস্তুর ও ওয়াটসন (ঘ) ওয়াটসন ও ক্রিক
    close

    উত্তর: ওয়াটসন ও ক্রিক

    • touch_app আরো ...

      ডিএনএ হলো একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। ডিএন এ অণুর দ্বি - হেলিক্স কাঠামো প্রথম আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এজন্য তাদেরকে এই কাঠামো প্রথম আবিষ্কার করে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এজন্য তাদেরকে এই কাঠামোর জনকও বলা হয়। উল্লেখ্য, ডিএন এ প্রথম উপস্থাপন করেন ফ্রেডরিক মাসচার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? ৩৫তম বিসিএস

    (ক) লৌহ (খ) স্নেহ
    (গ) আমিষ (ঘ) আয়োডিন
    close

    উত্তর: আমিষ

    • touch_app আরো ...

      হিমোগ্লোবিন হলাে রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (4%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (96%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ। হিমোগ্লোবিনের চার অণু প্রোস্থেটিক গ্রুপ হিম, এক অণু গ্লোবিন ও এক পরমাণু লৌহ ফেরাস (Fe + + ) অবস্থায় থাকে। সুতরাং উত্তর হবে (ক) অর্থাৎ আমিষ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? ৩৫তম বিসিএস

    (ক) ঘোড়া (খ) খেচর
    (গ) বলগা হরিণ (ঘ) উট
    close

    উত্তর: উট

    • touch_app আরো ...

      উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করার উপযোগী। দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উউট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: \(P^{H}\) হলো - ৩৫তম বিসিএস

    (ক) ক্ষার নির্দেশক (খ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
    (গ) এসিড নির্দেশক (ঘ) এসিড ও ক্ষার নির্দেশক
    close

    উত্তর: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

    • touch_app আরো ...

      কোনো দ্রবণের H + আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের PH বলা হয়। এটি দ্রবণের এসিড, ক্ষার বা নিরপেক্ষতা নির্দেশ করে। কোনো দ্রবণের pH এর মান 0 থেকে 6.9 হলে তা এসিড দ্রবণ, 7 হলে উহা নিরপেক্ষ দ্রবণ এবং 7.1 থেকে 14 হলে তা ক্ষারীয় দ্রবণ বলা যায় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? ৩৫তম বিসিএস

    (ক) বিটা-রশ্মি (খ) X-রশ্মি
    (গ) গামা রশ্মি (ঘ) বেকেরেল রশ্মি
    close

    উত্তর: X-রশ্মি

    • touch_app আরো ...

      কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স - রে ব্যবহার করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিছিন্ন অবস্থায় একটি পরমানুর শক্তি - ৩৫তম বিসিএস

    (ক) যুক্ত অবস্থার চাইতে কম (খ) যুক্ত অবস্থার সমান
    (গ) কোনটিই সঠিক নয় (ঘ) যুক্ত অবস্থার চাইতে অধিক
    close

    উত্তর: যুক্ত অবস্থার চাইতে অধিক

    • touch_app আরো ...

      পরমাণুর কেন্দ্র শক্তির অফুরন্ত ভাণ্ডার। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু এই শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। উল্লেখ্য, পরমাণুর ইলেকট্রন যত বেশি বাইরের শক্তিস্তরে থাকে এর গতিশক্তি তত বেশি হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ৩৫তম বিসিএস

    (ক) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে (খ) গায়ের ঘাম বের হতে দেয় না
    (গ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় (ঘ) বাস্পায়ান শীতলার সৃষ্টি করে
    close

    উত্তর: বাস্পায়ান শীতলার সৃষ্টি করে

    • touch_app আরো ...

      ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন (প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারোনোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে ) ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিম্নের কোন বাক্যটি সত্য নয়? ৩৫তম বিসিএস

    (ক) প্রোটন ধনাত্মক আধানযুক্ত (খ) পদাথের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
    (গ) ইলেকট্রন ঋণাত্মক আধান যুক্ত (ঘ) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
    close

    উত্তর: ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

    • touch_app আরো ...

      পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউটন থাকে। আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। উল্লেখ্য , এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন , যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility