পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কম্পিউটারের ইতিহাস ও নির্বোধযন্ত্র। ২০১৯
উত্তর: কম্পিউটার ইতিহাস: কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ গণনাকারী যন্ত্র। শুরুতে কম্পিউটারের পরিচয় ছিল গণনা যন্ত্রের। কিন্তু এখন আর কম্পিউটারকে গণনা যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে।
নির্বোধযন্ত্র : কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে অনেক বড় এবং জটিল হিসাব নিকাশের কাজ নির্ভুলভাবে করতে পারলেও কম্পিউটারের নিজের কোন বুদ্ধি নেই। কম্পিউটার নিজে বুদ্ধি খাটিয়ে কোন কাজ করতে পারে না। মানুষের তৈরি করে দেওয়া নির্দেশমালা অনুসরণ করেই কম্পিউটার সব রকমের কাজ সম্পন্ন করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য। ২০১৯
উত্তর: ১) দ্রুতগতি কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে কম্পিউটারের এই দ্রুতগতিসম্পন্ন হিসেবের কাজকে মিলিসেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানোসেকেন্ড এবং পিকো সেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসেবে ভাগ করা যায়।
২) নির্ভুলতা।
৩) সূক্ষ্মতা।
৪) বিশ্বাসযোগ্যতা।
৫) ক্লান্তিহীনতা : পুনরাবৃত্তি মূলক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারে উৎসাহ, মনোযোগ এবং সহিষ্ণুতার একটুও ঘাটতি হয় না। কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে লুফিং বলে।
৬)স্মৃতিশক্তি।
৭) স্বয়ংক্রিয়তা।
৮) বহুমুখিতা।
৯) যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।
১০) অসীম জীবনীশক্তি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অ্যাবাকাস কি? ২০১৯
উত্তর: গণনার জন্য যন্ত্র বা যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের ইতিহাস ধরা হয় অ্যাবাকাস যন্ত্র থেকে। অ্যাবাকাস কখন কোন দেশে প্রথম চালু হয় তা সঠিক ভাবে বলা যায় না। তবে খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে এটি আবিষ্কার করা হয় বলে ধারণা করা হয়। অ্যাবাকাসই প্রথম গণনা যন্ত্র। অ্যাবাকাস দিয়ে সাধারণ যোগ, বিয়োগ, গুণ ভাগ ছাড়াও বর্গ এবং বর্গমূল নিরূপণ করা যেত। জাপানে অ্যাবাকাসকে বলা হয় সারোবান, রাশিয়ায় বলা হয় স্কোসিয়া। গ্রিক, রোমান এবং মিশরীয়রা অ্যাবাকাস ব্যবহার করলেও তাদের হিসাব পদ্ধতিতে শূন্যকে সূচনা করার কোন পদ্ধতি ছিল না। ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করে হিসাব পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়। এসময় দশভিত্তিক হিসাব পদ্ধতি শুরু হলেও অংকগুলোর কোন স্থানিক মান ছিল না। ৫০০ খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষে দশভিত্তিক হিসাব প্রণালীতে অংকগুলোর স্থানিক মান দেওয়া হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নেপিয়ারের অস্থি সম্পর্কে বর্ণনা করো। ২০১৯
উত্তর: স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন। এই আবিষ্কার গুন, ভাগ, বর্গ ও বর্গমূল, ঘনমূল নিরূপণের কাজ অনেক সহজ করে দেয়। লগারিদম ভিত্তিক হিসাব কাজের জন্য নেপিয়ার যে সংখ্যাচিহ্নিত দন্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলো নেপিয়ারের অস্থি বা দণ্ড নামে পরিচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্যাস্কালেন সম্পর্কে আলোচনা করো। ২০১৯
উত্তর: ১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাস্কেল একটি গণনা যন্ত্র তৈরি করেন। তিনি এই যন্ত্রের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্যালকুলেটর সম্পর্কে আলোচনা করো। ২০১৯
উত্তর: প্রাচীন রোমে গণনার জন্য ব্যবহার করা হতো। রোমান ভাষায় বলা হয় ক্যালকুলি। ক্যালকুলি শব্দ থেকে ইংরেজি ক্যালকুলেট শব্দের উৎপত্তি।১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিভনিজ সিলিন্ডার আকৃতিবিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। এটি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর।Stepped Reckoner নামে পরিচিত এই হিসাবযন্ত্রটির সাহায্যে পৌনঃপুনিক যোগ,গুন,ভাগ করা যেত।১৮২০ সালে ফ্রান্সের টমাস দ্য কলমার লিবনিজের যন্ত্রের অনুরূপ ' টমাস এরিথোমিটার' নামক যন্ত্র তৈরি করেন। এটি ছিল সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পাঞ্চকার্ড ২০১৯
উত্তর: ১৮০১ সালে বস্ত্র শিল্পে নকশা নিয়ন্ত্রণের জন্য পাঞ্চকার্ড এর ব্যবহার শুরু হয়। ফ্রান্সের জোসেফ মেরি জেকার্ড পাঞ্চকার্ড দেওয়া শুরু করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কম্পিউটারের জনক কে এবং তার সম্পর্কে আলোচনা করো। ২০১৯
উত্তর: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।১৮৩৩ সালে তিনি এ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরি পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান।ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এইজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তার পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট, স্মৃতি , ইনপুট আউটপুট অন্তর্ভুক্ত ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? ২০১৯
উত্তর: লেডি এ্যাডা অগাস্টা ল্যাভলেস। এ্যানালাইটিক ইঞ্জিনের সাধারণ এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার হতো। এই সফটওয়্যার তৈরির জন্য ব্যাবেজ বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এ্যাডা অগাস্টা ল্যাভলেসকে নিয়োগ দেন। এ্যাডা অগাস্টা ল্যাভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা এ্যাডা তাঁরই নামানুসারে নামকরণ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: এবিসি কম্পিউটার কি? ২০১৯
উত্তর: ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেইট ইউনিভার্সিটির অধ্যাপক এটানাসফ এবং তাঁর ছাত্র ক্লিফোর্ড বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বাইনারী গণিতভিত্তিক একটি ইলেকট্রনিক কম্পিউটার নির্মাণ করেন। উদ্ভাবকের নামানুসারে কম্পিউটারটিকে আটনাসফ বেরি কম্পিউটার (Atanasoff Berry Computer), সংক্ষেপে এবিসি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার : ইউনিভ্যাক ১ ২০১৯
উত্তর: জন মাউসলি ও প্রেসপার একার্ট ১৯৫১ সালে ইউনিভ্যাক (UNIVAC = Universal Automatic Calculator) তৈরি করেন। এটি ছিল বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ট্রানজিস্টর কি? ২০১৯
উত্তর: দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়,একে ট্রানজিস্টর বলে। আমেরিকার বেল ল্যাবরেটরিতে ১৯৪৮ সালে জন বারডিন, উইলিয়াম শকলে, এবং ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর উদ্ভাবন করেন। ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয়।ট্রানজিস্টর তৈরিতে একটি অর্ধপরিবাহী এর প্রয়োজন হয়। এতে অর্ধপরিবাহী হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহৃত হয়। ট্রানজিস্টর মূলত এমপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অ্যামপ্লিফায়ার কি? ২০১৯
উত্তর: এটি এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কৌশল যার ইনপুট বর্তনীতে দুর্বল সংকেত প্রয়োগ করে বহিঃ বর্তনী হতে বহুগুণ বিবর্ধিত সংকেত পাওয়া যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মাইক্রোপ্রসেসর কি? ২০১৯
উত্তর: ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসর এর সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়। এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়। যুক্তরাষ্ট্রের ইনটেল কর্পোরেশন ড. টেড হফ এর তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যার নাম ইন্টেল- ৪০০৪।ইনটেল - ৪০০৪ ই ছিল বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসরটি কিন্তু কখনো কম্পিউটারে ব্যবহৃত হয়নি, এটির ব্যবহার ছিল ডেক্সটপ ক্যালকুলেটর এর মাঝেই সীমাবদ্ধ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ওরাকল কর্পোরেশন কি? ২০১৯
উত্তর: ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এর সদর দপ্তর কালিফোর্নিয়া রেডউড সিটিতে অবস্থিত।১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এল্লিসোন, বব মিনার ও এড ওয়াটিস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।