পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার প্রোগ্রামিং ভাষা অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রসেসর মেমোরি ও স্টোরেজ আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস হার্ডওয়্যার কম্পিউটারের শ্রেণিবিভাগ কম্পিউটারের ইতিহাস ও প্রজন্ম ভাইরাস ও সাইবার অপরাধ আধুনিক প্রযুক্তি মোবাইল ও টেলিযোগাযোগ ই-গভর্নেন্স ও ডিজিটাল বাংলাদেশ তথ্য নিরাপত্তা সংখ্যা পদ্ধতি ও কোড ই-মেইল ও যোগাযোগ ওয়েব ও ব্রাউজার ইন্টারনেট নেটওয়ার্ক ডেটাবেজ সংখ্যা পদ্ধতি ও কোড ই-কমার্স
  • প্রশ্ন: অ্যাপল ইনকর্পোরেটেড ২০১৯

    উত্তর: বর্তমান সময়ের আলোচিত বহুজাতিক তথ্য প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।১৯৭৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত অ্যাপলের প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ইনটেল কর্পোরেশন কী? ২০১৯

    উত্তর: ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি। এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক - যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটার তে ব্যবহৃত হয়। ইনটেল প্রতিষ্ঠিত হয়েছিল ১৮জুলাই,, ১৯৬৮ খ্রি.। এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু শুভ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গুগল ইনকর্পোরেটেড কী? ২০১৯

    উত্তর: গুগল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি - বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন,অন লাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং এর জন্য বিখ্যাত। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেউন ভিউতে অবস্থিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা। গুগল এর প্রকৃত নাম ব্যাকরাব।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটার কয় প্রকার? ২০১৯

    উত্তর: গঠন এবং ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা।
    ১.এনালগ কম্পিউটার (Analog Computer).
    ২.ডিজিটাল কম্পিউটার ( Digital Computer).
    ৩.হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer).

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: এনালগ কম্পিউটার এর বৈশিষ্ট্য কি? ২০১৯

    উত্তর: ১। Analogy থেকে Analog কথাটি এসেছে, যার অর্থ হচ্ছে সাদৃশ্য। অ্যানালগ কম্পিউটার কাজ করে এনালগ সংকেতের মাধ্যমে। এনালগ সংকেতের বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়ক্রমে উঠানামা করা।
    ২। আউটপুট সাধারণত কাটা বা প্লটারের মাধ্যমে প্রদান করে।
    ৩। একেক ধরনের কাজের জন্য একেক ধরনের এনালগ কম্পিউটার ব্যবহার করা হয়। একেক ধরনের কাজের জন্য তৈরিকৃত কম্পিউটার অন্য ধরনের কাজের জন্য ব্যবহার করা যায় না। যেমন, চাপ মাপের এনালগ কম্পিউটার তাপমাত্রা কাজে ব্যবহার করা যায় না।
    ৪। কাজের সূক্ষ্মতা কম।
    ★ উদাহরণ ;মোটর গাড়ির স্পিডোমিটার, পাউড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি এনালগ কম্পিউটার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: হাইব্রিড কম্পিউটার এর বৈশিষ্ট্য কি? ২০১৯

    উত্তর: ১. হাইব্রিড কম্পিউটার হচ্ছে এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়।
    ২. ইম্পরট্যান্ট প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির।
    ৩. উদাহরণস্বরূপ হাসপাতালে রোগীর রক্তচাপ, হূদযন্ত্রের ক্রিয়া, শরীরের তাপ ইত্যাদি মাপতে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।এছাড়া পরমাণু শক্তি উৎপাদন প্লান্ট, জঙ্গি বিমান, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে সচরাচর হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয় ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার কে কয় ভাগে ভাগ করা যায়? ২০১৯

    উত্তর: আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যথা;
    ১. সুপার কম্পিউটার।
    ২. মেইন ফ্রেম কম্পিউটার।
    ৩. মিনি কম্পিউটার।
    ৪. মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুপার কম্পিউটার সম্পর্কে আলোচনা করো? ২০১৯

    উত্তর: ক্ষমতা- আকৃতি ইত্যাদি ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার। এ কম্পিউটার অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে। কম্পিউটারটি প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম। সারাবিশ্বে সুপার কম্পিউটারের সংখ্যা খুব বেশি নয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গী বিমান, মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হল তিয়ানহে-২ (চীন)। সম্প্রতি ভারত 'পরম' নামে সুপার কম্পিউটার তৈরি করে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে IBM RS/6000 SP মডেল একটি সুপার কম্পিউটার আছে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মেইনফ্রেম কম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: সুপার কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল বা মাইক্রোকম্পিউটার নয়, সেসব কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার।মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো কম্পিউটার বা ডাম্ব টার্মিনাল যুক্ত করে এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে সুপার কম্পিউটারে যে রকমটি করা যায়।ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম ১৬২০ কম্পিউটারটি ছিল মেইনফ্রেম কম্পিউটার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মিনি কম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যমসারির কম্পিউটার বলা হয়। মেইনফ্রেম এবং মিনি কম্পিউটারে একই ধরনের কাজ করা যায়। মিনি কম্পিউটার আকারে ছোট এবং কাজের ক্ষমতা ও কম।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মাইক্রোকম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের তুলনায় মাইক্রোকম্পিউটারের আকার অনেক গুন ছোট। সাধারণত একজন ব্যবহারকারী একা একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করে থাকেন। এজন্য মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে শুধু পিসি বলা হয়। মাইক্রোকম্পিউটার হচ্ছে কারিগরি নাম, আর পার্সোনাল কম্পিউটার বা পিসি হচ্ছে চলতি নাম।মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। যেমন;
    ১. ডেক্সটপ।
    ২. ল্যাপটপ বা নোটবুক।
    ৩. নেটবুক।
    ৪. ট্যাবলেট পিসি বা ট্যাব।
    ৫. হেন্ডহেল্ড বা পামপিসি বা পামটপ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ডেস্কটপ সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ডেক্স বা টেবিলে স্থাপন করে যে মাইক্রোকম্পিউটার ব্যবহার করা যায়, তাকে ডেক্সটপ কম্পিউটার বলে। এটি সহজে বহনযোগ্য নয়। অফিস - আদালতে এ ধরনের কম্পিউটার ব্যবহার লক্ষ্য করা যায়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ল্যাপটপ বা নোটবুক সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ল্যাপ অর্থাৎ কোলের উপর স্থাপন করে কাজ করা যায়, এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়। ল্যাপটপ কম্পিউটার নোটবুক বা পাওয়ার্বুক ইত্যাদি নামে পরিচিত।১৯৮১ সালে এপসম কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ 'দোয়েল'।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ল্যাপটপ এর সুবিধা সমূহ এবং অসুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: ★ সুবিধাসমূহ
    ১. এটি ডেক্সটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।
    ২. লোড শেডিংয়ের সময় ডেক্সটপ চালাতে হলে ইউপিএস ব্যবহার করা হয় এবং তার ব্যাকআপ দেওয়ার ক্ষমতা ১৫-৩০ মিনিট হয়ে থাকে। কিন্তু ল্যাপটপের সাথে ব্যাটারি সংযুক্ত থাকে। বিদ্যুৎ না থাকলে ল্যাপটপকে মডেলভেদে ২-৮ ঘন্টা চালানো যায়।
    ৩. ল্যাপটপ ডেক্সটপ পিসির চেয়ে আকারে অনেক ছোট ও হালকা ল্যাপটপ কম্পিউটার দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত।এটি সহজে বহনযোগ্য।
    ৪. এতে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
    ★ অসুবিধাসমূহ।
    ১. ডেক্সটপ পিসি একস্থানে থাকে এবং তেমন নড়াচড়া করতে হয় না। তাই তার কোন অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু ল্যাপটপ বহনযোগ্য, তাই হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে।
    ২. সাধারণ মানের ল্যাপটপের ক্ষমতা তুলনামূলক ভাবে ডেক্সটপ পিসিগুলোর চেয়ে অনেক কম হয়ে থাকে। তবে ডেক্সটপের সমান ক্ষমতার ল্যাপটপের দাম আকাশ ছোঁয়া। কাজেই দামের দিক থেকে তুলনা করলে ল্যাপটপের সমকক্ষ ডেক্সটপ পিসির দাম অনেক কম।
    ৩. ডেক্সটপ এর ক্ষেত্রে কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সহজে বদল করা যায়। কিন্তু ল্যাপটপের খুচরা যন্ত্রাংশ পাওয়া যেমন কষ্টকর তেমনি তার দাম তুলনামূলকভাবে অনেক বেশি ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নেটবুক সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: নেটবুক হচ্ছে পূর্ণ আকারের চেয়ে অপেক্ষাকৃত ছোট কি-বোর্ড এবং ক্রীড়া মনিটর সম্বলিত এক প্রকার মোবাইল কম্পিউটার। এরা আকারের চেয়ে ছোট কিন্তু পামটপ এর চেয়ে বড়।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility