পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: মনিটর কয় প্রকার ও কি কি? ২০১৯
উত্তর: মনিটর সাধারনত তিন ধরনের হয়ে থাকে। যেমন ;
১। সিআরটি মনিটর।
২। এলসিডি মনিটর।
৩। এলইডি মনিটর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মনিটর কি? ২০১৯
উত্তর: টেলিভিশন এর মতো দেখতে কম্পিউটার ব্যবস্থা অংশটিকে মনিটর বলে। মনিটর এর কাজ হলো লেখা ও ছবি দেখানো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্লটার কি? ২০১৯
উত্তর: প্লটার এক ধরনের প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন এর সাহায্যে। প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোন ধরনের পেন ব্যবহার করা যায়। স্থপতি, প্রকৌশলী এবং অন্য যে কোন ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটারে প্রিন্ট নেওয়া প্রয়োজন হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্লটার কয় প্রকার ও কি কি? ২০১৯
উত্তর: প্লটার দুই রকমের হয়ে থাকে। যথা;
১. ফ্লাট বেড প্লটার।
২. ড্রাম প্লটার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রজেক্টর কি? ২০১৯
উত্তর: প্রজেক্টর হলো একটি ইলেক্ট্রো - অপটিক্যাল যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে উপস্থাপন করা যায়। বিভিন্ন সভা-সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার লক্ষ্য করা যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: স্পিকার কি? ২০১৯
উত্তর: স্পিকার কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র। কম্পিউটারে শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহৃত হয়। অনেক কম্পিউটারে বিল্টইন স্পিকার থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হেডফোন কি? ২০১৯
উত্তর: হেডফোন হলো কানের কাছে স্থাপিত একজোড়া ট্রান্সডুসার যা কোন মিডিয়া প্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে সেই বৈদ্যুতিক তরঙ্গ কে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তর করে।একে ইয়ারফোন, স্টেরিওফোন নামেও ডাকা হয়।হেডফোন সাধারণত একাকী শব্দ শোনার জন্য ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: টাচ স্ক্রিন কি? ২০১৯
উত্তর: মাউসের সাহায্যে নিয়ন্ত্রিত তীর দিয়ে নির্দেশ দেওয়ার পরিবর্তে সরাসরি পর্দায় আঙুলের স্পর্শের সাহায্যে কমান্ড দেওয়া যায়। এ পদ্ধতিতে কমান্ড দেওয়ার জন্য ব্যবহৃত বিশেষ পর্দায় টাচ স্ক্রীন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিট কি? ২০১৯
উত্তর: বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত ০ এবং ১ এর অংক দুটির প্রত্যেকটিকে একটি বিট বলে। ইংরেজি বাইনারি শব্দের Bi এবং ডিজিট শব্দের t দিয়ে বিট শব্দটি গঠিত। যেমন ; বাইনারি ১০০১ সংখ্যাটির ৪ বিট আছে। ককম্পিউটারের স্মৃতিতে ০ ও ১ এর কোড দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এজন্য কম্পিউটারের স্মৃতির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হিসেবে বিট শব্দটি ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাইট কি? ২০১৯
উত্তর: ৮ বিটের কোড দিয়ে যেকোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে। ৮ বিট দিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয়। যেমন; ১০০০১০১০ হলো ১ বাইট। বাইট হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক৷ কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শব্দ দৈর্ঘ্য কি? ২০১৯
উত্তর: কম্পিউটারের সকল শব্দই থাকে ০ বা ১ বিট হিসেবে। ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইক বলা হয়। কোন শব্দে যতগুলো বিট থাকে সেই সংখ্যাকে বলে শব্দ দৈর্ঘ্য। সাধারণত শব্দ দৈর্ঘ্য ৮ গুণিতকে ৮ থেকে ৬৪ বিটে হয়৷
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মেমোরির ধারণক্ষমতা কাকে বলে? ২০১৯
উত্তর: কম্পিউটার মেমোরিতে ডাটা সংরক্ষণের পরিমাণকে মেমোরি ধারণক্ষমতা বলে। একে প্রকাশ করা হয় বাইট, কিলোবাইট, মেগাবাইট , গিগাবাইট ইত্যাদি দ্বারা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্যাশ স্মৃতি কাকে বলে? ২০১৯
উত্তর: কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ স্মৃতি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভার্চুয়াল মেমোরি কাকে বলে? ২০১৯
উত্তর: উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেকেন্ডারি মেমোরি হার্ডডিক্সের কিছু স্পেসকে ফিজিক্যাল মেমোরি হিসাবে ব্যবহার করা যায়, একে ভার্চুয়াল মেমোরি বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: এক্সেস সময় কি? ২০১৯
উত্তর: মেমোরি এক্সেস সময় হলো মেমোরির উপযুক্ত এড্রেসে এক্সেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার জন্য ব্যয়িত মোট সময়। মেমোরি এক্সেস সময় ন্যানো সেকেন্ডে পরিমাপ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।