পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোনটি পাললিক শিলা? ২০১৯
| (ক) কয়লা | (খ) নিস |
| (গ) গ্রানাইট | (ঘ) মার্বেল |
উত্তর: কয়লা
পাললিক শিলার বর্ণনা এর নিচে দেওয়া হল।
পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাই পাললিক শিলা। এই শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরিভূত শিলা ও বলে। পাললিক শিলা নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এই শিলায় জীবাশ্ম ও ছিদ্র দেখা যায়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগই পাললিক শিলা। উদাহরণ : বেলেপাথর, চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, পলিপাথর, কর্দম পাথর, চক, লবণ, কোকিনা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? ২০১৯
| (ক) ১ : ২৫০০, ০০০ | (খ) ১ : ১০০, ০০০ |
| (গ) ১ : ১০০০, ০০০ | (ঘ) ১ : ১০, ০০০ |
উত্তর: ১ : ১০, ০০০
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় - ২০১৯
| (ক) আইসোহাইট | (খ) আইসোহেলাইন |
| (গ) আইসোথার্ম | (ঘ) আইসোবার |
উত্তর: আইসোহাইট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? ২০১৯
| (ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা চিরহরিৎ জাতীয় | (খ) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয় |
| (গ) ম্যানগ্রোভ জাতীয় | (ঘ) পত্র পতনশীল জাতীয় |
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ , আধা চিরহরিৎ জাতীয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? ২০১৯
| (ক) ১৯৮৮ | (খ) ১৯৭৪ |
| (গ) ১৯৯৮ | (ঘ) ২০০৭ |
উত্তর: ১৯৯৮
পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ বাংলাদেশ তথা এ ঢালু সমভূমির দেশে বিভিন্ন শতাব্দীতে বন্যা হয়েছে। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে
১৯৭৪,১৯৭৮,১৯৮৪,১৯৮৮,১৯৯৮,২০০৪ সালের বন্যা ছিল ভয়াবহ। এর মধ্যে ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্থ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? ২০১৯
| (ক) নয়া দিল্লি | (খ) কাঠমুন্ডু |
| (গ) কলম্বো | (ঘ) ঢাকা |
উত্তর: নয়া দিল্লি
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের অবস্থান নয়া দিল্লি, ভারত। সার্ক আবহাওয়া কেন্দ্রের অবস্থান ঢাকা, বাংলাদেশ। সার্ক বন কেন্দ্রের অবস্থান থিম্পু, ভুটান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি জলজ উদ্ভিদ নয়? ২০১৯
| (ক) হিজল | (খ) ডুমুর |
| (গ) করচ | (ঘ) গজারি |
উত্তর: গজারি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের উপকূলীয় সমভূতি বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম - ২০১৯
| (ক) নদীজ বন্যা | (খ) বৃষ্টি জনিত বন্যা |
| (গ) জলোচ্ছ্বাস জনিত বন্যা | (ঘ) আকষ্মিক বন্যা |
উত্তর: জলোচ্ছ্বাস জনিত বন্যা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? ২০১৯
| (ক) কৃষি খাত | (খ) সেবা খাত |
| (গ) শিল্প কারখানা খাত | (ঘ) নির্মাণ খাত |
উত্তর: কৃষি খাত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি মানবসৃষ্ট আপদ নয়? ২০১৯
| (ক) বায়ু দূষণ | (খ) দুর্ভিক্ষ |
| (গ) কালবৈশাখী | (ঘ) মহামারী |
উত্তর: কালবৈশাখী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলা নীচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী? ৩৭তম বিসিএস
| (ক) গোপালগঞ্জ | (খ) হবিগঞ্জ |
| (গ) মুন্সীগঞ্জ | (ঘ) কিশোরগঞ্জ |
উত্তর: কিশোরগঞ্জ
মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয়। নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বোঝানো হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ১২২ টি। যার আয়তন ১,৮২,১০৩ হেক্টর। হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০ টি, যার আয়তন ৩৯, ১৩২ হেক্টর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ? ৩৭তম বিসিএস
| (ক) উত্তর-পূব অঞ্চল | (খ) দক্ষিণ-পূর্ব অঞ্চল |
| (গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল | (ঘ) উত্তর-পশ্চিম অঞ্চল |
উত্তর: উত্তর-পশ্চিম অঞ্চল
শুষ্ক মৌমুসে ক্রমাগত ২০ দিন বা এর বেশি দিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়। বাংলাদেশের উত্তর - পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর বগুড়া ও কুষ্টিয়া জেলা অতি খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। খরার ফলে ফসলের ফলন শতকরা ১৫ - ৯০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাষন ও সেচের (FCDI)কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে? ৩৭তম বিসিএস
| (ক) বরেন্দ্র অঞ্চল | (খ) মধুপুর গড় অঞ্চল |
| (গ) উপকূলীয় অঞ্চল | (ঘ) চলন বিল অঞ্চল |
উত্তর: বরেন্দ্র অঞ্চল
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের ফলে বরেন্দ্র অঞ্চল খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে। বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এ অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে অধিক পরিমাণ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড়, সুনামি ও অন্যদেশের ভূমিকম্পের প্রভাব প্রভৃতির দ্বারা মানুষের জান - মালের ব্যাপক ক্ষতি হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? ৩৭তম বিসিএস
| (ক) সিলেট | (খ) সন্দ্বীপ |
| (গ) টেকনাফ | (ঘ) কক্সবাজার |
উত্তর: সিলেট
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। এ দেশে মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালাপুরে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নিধারণ করে না? ৩৭তম বিসিএস
| (ক) দ্রাঘিমারেখা | (খ) অক্ষরেখা |
| (গ) সমুদ্রস্রোত | (ঘ) উচ্চতা |
উত্তর: দ্রাঘিমারেখা
সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক , বৃষ্টিপাত , সমুদ্রের স্রোত পর্বতের অবস্থান , বনভূমি ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখ্যযোগ্য । দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।