পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘বেঙ্গল ফ্যান’- ভূমিরূপটি কোথায় অবস্থিত? ৪১ তম বিসিএস
| (ক) হাওর অঞ্চলে | (খ) বঙ্গোপসাগরে |
| (গ) টারশিয়ারি পাহাড়ে | (ঘ) মধুপুর গড়ে |
উত্তর: বঙ্গোপসাগরে
বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান অবস্থিত বঙ্গোপসাগরে যা বেঙ্গল ফ্যান বা গঙ্গা ফ্যান নামে পরিচিত। সাবমেরিন ফ্যান হল সমুদ্রতলদেশে একটি ভূমিরূপ যা নদীবাহিত পলি দ্বারা ক্রমসঞ্চিত হয়ে তলদেশে শিরা উপশিরা মিলে জালের মতো বেষ্টনী তৈরি করে। এর নিকটেই বঙ্গোপসাগরের উত্তরাংশে বাংলাদেশ সমুদ্র সীমারেখায় অবস্থিত সোয়াচ অব নো গ্রাউন্ড নামক গভীর সমুদ্র খাদ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: UDMC এর পূর্ণরূপ হলো- ৪১ তম বিসিএস
| (ক) Union Disaster Management Centre | (খ) none of the above |
| (গ) United Disaster Management Centne | (ঘ) Union Disaster Management Committee |
উত্তর: Union Disaster Management Committee
UDMC-এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো: ৪১ তম বিসিএস
| (ক) সমুদ্র পরিবহন ব্যব্স্থাপনা | (খ) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস |
| (গ) জলবায়ু পরিবর্তন হ্রাস | (ঘ) আপদ ঝুঁকি হ্রাস |
উত্তর: জলবায়ু পরিবর্তন হ্রাস
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত কিছু। বিষয়বস্তু হলোঃ
>পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পায়ন যুগ পূর্ব তাপমাত্রার (১.৫ - ২ ডিগ্রি সেলসিয়াসের) মধ্যে রাখা।
> ২০৫০ - ২১০০ সালের মধ্যে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণকে কমিয়ে এমন পর্যায়ে আনা যেন গাছপালা তা প্রাকৃতিকভাবে শুষে নিতে পারে, অর্থাৎ কার্যত প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা।
>সকল দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বৃদ্ধি করা।
> উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য তহবিল সৃষ্টি করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘বঙ্গবন্ধু দ্বীপ’- কোথায় অবস্থিত? ৪১ তম বিসিএস
| (ক) পদ্মা এবং যমুনার সংযোগস্থলে | (খ) মেঘনা মোহনায় |
| (গ) সুন্দরবনের দক্ষিণে | (ঘ) টেকনাফের দক্ষিণে |
উত্তর: সুন্দরবনের দক্ষিণে
বঙ্গবন্ধু দ্বীপ (যা বঙ্গবন্ধু চর বা পুটুনির দ্বীপ নামেও পরিচিত) বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরে অবস্থিত । এটি সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে প্রায় ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ নামে পরিচিত? ৪৩তম বিসিএস
| (ক) খরা | (খ) ভূমিধস |
| (গ) বন্যা | (ঘ) ঘূর্ণিঝড় |
উত্তর: বন্যা
ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ ‘সাইক্লোন’ গ্রিক শব্দ ‘কাইক্লোস’ (Kyklos) থেকে এসেছে। কাইক্লোস শব্দের অর্থ কুন্ডলী পাকানো সাপ।
সার্চ করলে উত্তর আসে ২৬° বা ২৭° এর উপরে হতে হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়? ৪৩তম বিসিএস
| (ক) কুষ্টিয়া | (খ) কুমিল্লা |
| (গ) বরিশাল | (ঘ) বান্দরবন |
উত্তর: কুমিল্লা
আনুমানিক ২৫০০০ বছর আগের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। কুমিল্লা জেলার লালমাই পাহাড় ও উচ্চভূমি এ বিভাগের অন্তর্গত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ৪৩তম বিসিএস
| (ক) চীন | (খ) থাইল্যান্ড |
| (গ) মিয়ানমার | (ঘ) পাকিস্তান |
উত্তর: মিয়ানমার
বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা বিদ্যমান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? ৪৩তম বিসিএস
| (ক) উত্তর-পূর্বাঞ্চল | (খ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল |
| (গ) উত্তর-পশ্চিমাঞ্চল | (ঘ) পশ্চিমাঞ্চল |
উত্তর: উত্তর-পূর্বাঞ্চল
উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চলে পার্বত্য পরিবাহ (hill catchment) নিষ্ক্রমণ আকস্মিক বন্যার সৃষ্টি করে। এই বন্যা স্বল্পকালীন হলেও এর সংঘটনের হার বা তীব্রতা সম্পর্কে আগে থেকে কিছু জানা যায় না। একই মৌসুমে এই ধরনের বন্যা বেশ কবার দেখা দিতে পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী? ৪৩তম বিসিএস
| (ক) ম্যানগ্রোভ বন | (খ) একটি দ্বীপ |
| (গ) সাবমেরিন ক্যানিয়ন | (ঘ) একটি দেশের নাম |
উত্তর: সাবমেরিন ক্যানিয়ন
সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবন? ৪৩তম বিসিএস
| (ক) আলমডাঙ্গা | (খ) নিকলি |
| (গ) বোয়ালমারী | (ঘ) নড়িয়া |
উত্তর: নড়িয়া
বাংলাদেশের সবচেয়ে নদীভাঙন প্রবণ উপজেলা হলো শরীয়তপুর জেলার নড়িয়া
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ৪৩তম বিসিএস
| (ক) শালবন | (খ) মধুপুর বন |
| (গ) পার্বত্য বন | (ঘ) ম্যানগ্রোভ বন |
উত্তর: ম্যানগ্রোভ বন
সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার (৬৬%) রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ (৩৪%) রয়েছে ভারতের মধ্যে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপটি প্রবালদ্বীপ নামে খ্যাত? ৪৩তম বিসিএস
| (ক) হাতিয়া | (খ) নিঝুমদ্বীপ |
| (গ) সেন্ট মার্টিনস | (ঘ) কুতুবদিয়া |
উত্তর: সেন্ট মার্টিনস
সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৩ মাইল বা ৩৯ কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন ৮ বর্গকিলোমিটার। এই দ্বীপে প্রচুর সামুদ্রিক প্রবাল পাওয়া যায় তাই এটিকে প্রবাল দ্বীপ বলা হয়। স্থানীয়ভাবে এই দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? ৪৩তম বিসিএস
| (ক) দিনাজপুর | (খ) রাজশাহী |
| (গ) সিলেট | (ঘ) কুমিল্লা |
উত্তর: দিনাজপুর
দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ, যেখানে বড়পুকুরিয়া, ফুলবাড়ি ও দীঘিপাড়া-এর মতো গুরুত্বপূর্ণ কয়লা খনি রয়েছে; এছাড়া জয়পুরহাট (জামালগঞ্জ) এবং রংপুরেও (খালাশপীর) উল্লেখযোগ্য কয়লা মজুদের সন্ধান পাওয়া গেছে, তবে দিনাজপুরের বড়পুকুরিয়া বাংলাদেশের একমাত্র সক্রিয় কয়লা খনি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ৪৩তম বিসিএস
| (ক) খড়া | (খ) টর্নেডো |
| (গ) ভূমিধম | (ঘ) ভূমিকম্প |
উত্তর: ভূমিকম্প
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তনজনিত বন্যা (আকস্মিক বন্যা)—এই দুর্যোগ দুটির ঝুঁকি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টেকটোনিক প্লেটের সক্রিয়তা ও ভৌগোলিক অবস্থানের কারণে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, ঘূর্ণিঝড় এবং তীব্র তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও পৌনঃপুনিকতাও বৃদ্ধি পেয়েছে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।