পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


ভূগোল
  • প্রশ্ন: কোন ধরণের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? ৪৪তম বিসিএস

    (ক) কোনটিই নয় (খ) আগ্নেয় শিলায়
    (গ) পাললিক শিলায় (ঘ) রূপান্তরিত শিলায়
    close

    উত্তর: পাললিক শিলায়

    • touch_app আরো ...

      পাললিক শিলা হলো এক প্রকারের শিলা যা ছোট ছোট কণা জমে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠ,সমুদ্রতল বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈব কণার সিমেন্টেশন(সংযোজন) দ্বারা গঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ৪৪তম বিসিএস

    (ক) খরা (খ) ভূমিকম্প
    (গ) বন্যা (ঘ) ঘূর্ণিঝড়
    close

    উত্তর: ভূমিকম্প

    • touch_app আরো ...

      ভূমিকম্পের কার্যকর পূর্বভাস দেয়া সম্ভব নয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? ৪৪তম বিসিএস

    (ক) সাড়াদান (খ) পুনরুদ্ধার
    (গ) প্রশমন (ঘ) পূর্বপ্রস্তুতি
    close

    উত্তর: পুনরুদ্ধার

    • touch_app আরো ...

      প্রাকৃতিক দূর্যোগের দীর্ঘস্হায়ী হ্রাস এবং দূর্যোগ পূর্বে প্রস্তুতিই দূর্যোগ প্রশমন। দীর্ঘস্হায়ী দূর্যোগ প্রশমন স্তরটি ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্হানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য সম্পদ? ৪৪তম বিসিএস

    (ক) বায়ু (খ) কয়লা
    (গ) প্রাকৃতিক গ্যাস (ঘ) চুনাপাথর
    close

    উত্তর: বায়ু

    • touch_app আরো ...

      যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন: পানি, বায়ু, সৌরশক্তি, গাছপালা, পশুপাখি ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? ৪৪তম বিসিএস

    (ক) হবিগঞ্জ (খ) বাখরাবাদ
    (গ) হরিপুর (ঘ) তিতাস
    close

    উত্তর: তিতাস

    • touch_app আরো ...

      বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলাে তিতাস গ্যাসক্ষেত্র।
      এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে জি-কে প্রকল্প একটি- ৪৪তম বিসিএস

    (ক) জল পরিবহন প্রকল্প (খ) সেচ প্রকল্প
    (গ) জলবিদ্যুৎ প্রকল্প (ঘ) নদী নিয়ন্ত্রণ প্রকল্প
    close

    উত্তর: সেচ প্রকল্প

    • touch_app আরো ...

      গঙ্গা-কপােতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪টি জেলা রয়েছে। যথা- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: COP-26 এ COP মানে কী? ৪৪তম বিসিএস

    (ক) কনফারেন্স অব দ্য প্রটোকল (খ) কনফারেন্স অব দ্য পার্টিস
    (গ) কনফারেন্স অব দ্যা পাওয়ার (ঘ) কনফারেন্স অব প্যারিস
    close

    উত্তর: কনফারেন্স অব দ্য পার্টিস

    • touch_app আরো ...

      COP26: COP মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। এখন ২৬ তম সম্মেলন।
      এই চুক্তির মানে হলো ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কার্যত শূন্যে নামিয়ে আনার জন্য দেশগুলো ব্যাপকভাবে নিঃসরণ কমাবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? ৪৪তম বিসিএস

    (ক) সমুদ্র দূষণ (খ) উপরের কোনটিই নয়
    (গ) ঘন ঘন বন্যা (ঘ) ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
    close

    উত্তর: ঘন ঘন বন্যা

    • touch_app আরো ...

      ঘন ঘন বন্যা বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয়। বাকী তিনটি অপশনই ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ৪৪তম বিসিএস

    (ক) ব্রহ্মপুত্র নদী (খ) পদ্মা নদী
    (গ) কর্ণুফুলী নদী (ঘ) মেঘনা নদী
    close

    উত্তর: ব্রহ্মপুত্র নদী

    • touch_app আরো ...

      ১৯৫০ সালের আসাম - তিব্বতের ভূমিকম্পের ফলে আসাম ও তিব্বত উভয়ই বিধ্বস্ত হয় । আসামে ১৫২৬ জন নিহতের ঘটনা রেকর্ড করা হয় এবং তিব্বতে আরও ৩,৩০০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। মোট মৃতের সংখ্যা হয় প্রায় ৪৮০০ জন। ভূমিধ্বস, ব্রহ্মপুত্র-র শাখা নদীগুলিকে অবরুদ্ধ করে দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? ৪৫তম বিসিএস

    (ক) সিএফসি (খ) নাইট্রাস অক্সাইড
    (গ) মিথেন (ঘ) কার্বন ডাইঅক্সাইড
    close

    উত্তর: সিএফসি

    • touch_app আরো ...

      গ্রীন হাউস গ্যাসের সিএফসি গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ।

      ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) হল অ-বিষাক্ত, অদাহ্য রাসায়নিক পদার্থ যাতে কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিনের পরমাণু থাকে । এগুলি অ্যারোসোল স্প্রে, ফোম এবং প্যাকিং উপকরণগুলির জন্য ব্লোয়িং এজেন্ট, দ্রাবক হিসাবে এবং রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ? ৪৫তম বিসিএস

    (ক) ১৬ নভেম্বর ২০০৭ (খ) ১৫ নভেম্বর ২০০৭
    (গ) ১৮ নভেম্বর ২০০৭ (ঘ) ১৭ নভেম্বর ২০০৭
    close

    উত্তর: ১৫ নভেম্বর ২০০৭

    • touch_app আরো ...

      ঘূর্ণিঝড় সিডর হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ 'সিডর' বা 'চোখ'-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? ৪৫তম বিসিএস

    (ক) হবিগঞ্জ (খ) তিতাস
    (গ) বাখরাবাদ (ঘ) হরিপুর
    close

    উত্তর: তিতাস

    • touch_app আরো ...

      বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? ৪৫তম বিসিএস

    (ক) বিদ্যুৎ ও তাপ উৎপাদন (খ) পরিবহন
    (গ) শিল্প (ঘ) ভবন নির্মাণ
    close

    উত্তর: বিদ্যুৎ ও তাপ উৎপাদন

    • touch_app আরো ...

      বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।

      বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়- ৪৫তম বিসিএস

    (ক) কোনটাই সঠিক নয় (খ) সোজা
    (গ) ঘড়ির কাটার দিকে (ঘ) ঘড়ির কাটার বিপরীতে
    close

    উত্তর: ঘড়ির কাটার বিপরীতে

    • touch_app আরো ...

      বায়ু প্রবাহের দিক: উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? ১৭তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) এশিয়া (খ) দক্ষিণ আমেরিকা
    (গ) আফ্রিকা (ঘ) ইউরোপ
    close

    উত্তর: এশিয়া

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility