পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী? ৩৭তম বিসিএস
| (ক) পৃথিবীর কেন্দ্রে | (খ) বিষুব অঞ্চলে |
| (গ) পাহাড়ের ওপর | (ঘ) মেরু অঞ্চলে |
উত্তর: মেরু অঞ্চলে
একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল । যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। মেরু অঞ্চলে g - এর মান বেশি হওয়ায় বস্তুর ওজনও বেশি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? ৩৭তম বিসিএস
| (ক) ৩০-২৫ ভাগ | (খ) ৪০-৫০ ভাগ |
| (গ) ৬০-৭০ ভাগ | (ঘ) ৮০-৯০ ভাগ |
উত্তর: ৮০-৯০ ভাগ
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন ৮০ - ৯০% , ইথেন ১৩% , প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছুু পরিমাণে থাকে । এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫ - ৯৯%। Oil & Gas
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে? ৩৭তম বিসিএস
| (ক) ভিটামিন ‘এ’ | (খ) ভিটামিন ‘ই’ |
| (গ) ভিটামিন বি কমপ্লেক্স | (ঘ) ভিটামিন ‘কে’ |
উত্তর: ভিটামিন বি কমপ্লেক্স
শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন - ই পাওয়া যায়। সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন 'কে' - এর প্রধান উৎস । চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন - বি কমপ্লেক্স পাওয়া যায়। মাছের তেল ,দুধ মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন - এ রয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয়? ৩৮তম বিসিএস
| (ক) সালফার ডাই-অক্সাইড | (খ) কার্বন ডাই-অক্সাইড |
| (গ) অক্সিজেন | (ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড |
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
'ড্রাই আইস' তৈরির কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় । কার্বন ডাই-অক্সাইড (CO2) গাসকে -78.5C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয় । একে শুস্ক, বরফ বা ড্রাই আইস বলা হয় । শুস্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে ভেজায় না । এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল? ৩৮তম বিসিএস
| (ক) আলফা রেস | (খ) অক্স রেস |
| (গ) গামা রেস | (ঘ) বিটা রেস |
উত্তর: গামা রেস
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো- গামা রেস (Gama rays) । শরীরের কোনো স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ত্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায় । অপরদিকে কোবাল্ট আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায় । অপরদিকে কোবাল্ট -60(60C0) আইসোটোপ থেকে নির্গত তীব্র গামা রশ্মি নিক্ষেপ করে দেশের সুস্থ কোষ কলা ঠিক রেখে ক্যান্সার টিউমার কোষকলাকে ধ্বংস করা হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষে কোনটি উপস্থিত- ৩৮তম বিসিএস
| (ক) প্লাসটিড | (খ) মাটোকন্ডিয়া |
| (গ) নিউক্লিওলাস | (ঘ) ক্রোমাটিন বস্তু |
উত্তর: ক্রোমাটিন বস্তু
ব্যাকটেরিয়া এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। ব্যাকটেরিয়াল কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাষ্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই। এরা আদিকোষ (নিউক্লিয়াস সুগঠিত নয়) বিশিষ্ট এককোষী ,আণুবীক্ষণিক জীব।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মস্তিস্কের ডোপামিন তৈরির কোষ গুলো নষ্ট হলে হয়- ৩৮তম বিসিএস
| (ক) এপিলেপ্সি | (খ) পারকিনসন |
| (গ) থ্রমবোসিন | (ঘ) প্যারালাইসিস |
উত্তর: পারকিনসন
পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরায় অপারগ হয়। স্নায়ু কোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরায় সহায়তা করে। পারকিনসন রোগে ডোপামিন ছাড়া ঐ স্নায়ুকোষগুলো পেশিকোষগুলোকে সংবেদন পাঠাতে পারে না। ফলে পেশিকোষ কার্যকারিতা হারায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? ৩৮তম বিসিএস
| (ক) তাল পাম | (খ) নিপা পাম |
| (গ) খেজুর পাম | (ঘ) সাগু পাম |
উত্তর: নিপা পাম
নিপা ফ্রুটিকানস , সাধারণত নিপা পাম (বা সাধারণভাবে নিপা , মালয় থেকে: নিপাহ ) বা ম্যানগ্রোভ পাম নামে পরিচিত, ভারতীয় ও প্রশান্ত মহাসাগরের উপকূলরেখা এবং মোহনার আবাসস্থলে বসবাসকারী পামের একটি প্রজাতি । এটিই একমাত্র পাম যা ম্যানগ্রোভ বায়োমের সাথে অভিযোজিত বলে মনে করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ৩৮তম বিসিএস
| (ক) তাপমণ্ডল | (খ) ট্রপোমণ্ডল |
| (গ) স্ট্রাটোমণ্ডল | (ঘ) মেসোমণ্ডল |
উত্তর: ট্রপোমণ্ডল
ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের ,বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠে থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ - ১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভুগর্ভে ধারণ করে ? ৩৮তম বিসিএস
| (ক) ০.৬৮% | (খ) ০.০০১% |
| (গ) ০.০১% | (ঘ) ২.০৫% |
উত্তর: ০.৬৮%
জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ ও শতকরা হার হলো - জল বিভাগের নাম সমুদ্র, হিমবাহ, ভূগর্ভস্থ পানি , হ্রদ , মাটির আর্দ্রতা, বায়ুমণ্ডল, নদী, জীবমণ্ডল ১৩৭০,২৯, ৯.৫ , ০.১২৫, ০.০৬৫, ০.০১৩, ০.০০১৭ , ০.০০০৬ শতকরা হার (%) ৯৭.২৫ , ২.০৫, ০.৬৮, ০.০১, ০.০০৫, ০.০১ , ০.০০৫ , ০.০০১ ০.০০০১ , ০.০০০০৪
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় - ৩৮তম বিসিএস
| (ক) এপিকালচার | (খ) পিসিকালচার |
| (গ) সেরিকালচার | (ঘ) মেরিকালচার |
উত্তর: এপিকালচার
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture ) , অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture ) ও সেরিকালচার (Sericulture ) বলা হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মায়ের রক্তে হেপাটাইটিস -বি ( Hepatitis-B ) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? ৩৮তম বিসিএস
| (ক) জন্মের ১ মাস পর কেবল মাত্র ( HBIG ) শটদিতে হবে | (খ) ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে |
| (গ) জন্মের ১২ দিনের মধ্যে ভ্যাকসিন এবং HBIG শটদিতে হবে | (ঘ) ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে |
উত্তর: জন্মের ১২ দিনের মধ্যে ভ্যাকসিন এবং HBIG শটদিতে হবে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজেরাটর কম্প্রেসরে ব্যবহার হয় - ৩৮তম বিসিএস
| (ক) আর্গন | (খ) ডাইক্লোরোডাইফ্লুরো ইথেন |
| (গ) টাইক্লোরোট্রাইফ্লুরো ইথেন | (ঘ) টেট্রাফ্লুরো ইথেন |
উত্তর: টেট্রাফ্লুরো ইথেন
বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। এর IUPAC নাম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথেন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন - এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাস কম। এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। একে নরফ্লুরেও বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ডেঙ্গু রোগ ছড়ায় - ৩৮তম বিসিএস
| (ক) Aedes aegypti মশা | (খ) House flies |
| (গ) Anophilies মশা | (ঘ) ইঁদুর ও কাথবেড়ালী |
উত্তর: Aedes aegypti মশা
'ডেঙ্গু' ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে বিশেষ করে Aedes aegypti ( এডিস এজিপটাই ) প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস - এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। Anopheles মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - ৩৮তম বিসিএস
| (ক) আয়নোস্ফিয়ার | (খ) স্ট্রাটোস্ফিয়ার |
| (গ) ট্রপোস্ফিয়ার | (ঘ) ওজোনস্তর |
উত্তর: আয়নোস্ফিয়ার
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।