পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো - ৩৫তম বিসিএস
| (ক) অনুবীক্ষণ যন্ত্র | (খ) ভোল্টমিটার |
| (গ) এ্যামিটার | (ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র |
উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র
কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলাে তড়িৎবীক্ষণ যন্ত্র। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এটি আবিষ্কৃত হয়। অন্যদিকে অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ, অণুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ এবং ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক , রাসায়নিক সমতুল নির্ণয়ে ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিম্নে কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত? ৩৫তম বিসিএস
| (ক) CaCO₃ | (খ) NaHCO₃ |
| (গ) NH₄HCO₃ | (ঘ) NH₄HCO |
উত্তর: NaHCO₃
বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত NaHCO₃
। এর অপর নাম সোডিয়াম বাইকর্বনেট , বেকিং সোডা, ব্রেড সোডা, কুকিং সোডা বা খাবার সোডা । অন্যদিকে CaCO₃
(ক্যালসিয়াম কার্বনেট ) - কে বলা হয় কোরাল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরণের? ৩৫তম বিসিএস
| (ক) ৫ | (খ) ৪ |
| (গ) ৩ | (ঘ) ২ |
উত্তর: ৩
আবরণী কলা শরীরের প্রধান কলার অন্যতম । ত্বকের উপরিভোগ , শ্বাসনালী, পরিপাক নালী ও মুত্র জনননালীর অভ্যন্তরভাগ এ কলা দ্বারা আবৃত। আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী কলা (Epithelium tissue ) তিন প্রকার। যথা : ১ স্কোয়ামাস (আইশাকার ) ২. কিউবয়ডাল (ঘনাকার ) এবং কলামনার (স্তম্ভাকৃতি ) এপিথেরিয়াল টিস্যু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হৃৎপিন্ড কোন ধরণের পেশি দ্বারা গঠিত? ৩৫তম বিসিএস
| (ক) ঐচ্ছিক | (খ) বিশেষ ধরণের অনৈচ্ছিক |
| (গ) অনৈচ্ছিক | (ঘ) বিশেষ ধরণের ঐচ্ছিক |
উত্তর: বিশেষ ধরণের অনৈচ্ছিক
হৃৎপিণ্ড একটি পেশীবহুল অঙ্গ। এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী (হৃদ পেশী) দ্বারা গঠিত। হৃদয়ে গঠনের দিক থেকে অনেকটা ঐচ্ছিক পেশীর মতো হলে হৃদপেশীর কার্যকারিতা প্রাণীর ইচ্ছা নির্ভর নয়। কাজের দিক থেকে হৃদপেশী অনৈচ্ছিক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? ৩৫তম বিসিএস
| (ক) বুধ | (খ) মঙ্গল |
| (গ) শুক্র | (ঘ) পৃথিবী |
উত্তর: শুক্র
শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক।
পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন - ডাই - অক্সাইডের তৈরি করে। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কীসের স্রোতে নদীখাত গভীর হয়? ৩৫তম বিসিএস
| (ক) জোয়ার-ভাটার স্রোত | (খ) বানের স্রোত |
| (গ) নদীস্রোত | (ঘ) সমুদ্রস্রোত |
উত্তর: জোয়ার-ভাটার স্রোত
নদীখাত হলো প্রবাহিত পানির শক্তির ফলে গরু একটি সরু বা চওড়া, গভীর বা অগভীর প্রাকৃতিক সুষম ঢালু যার মধ্য দিয়ে ধীর বা প্রবলযোগে পানি প্রবাহিত হয় ।জোয়ার - ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে এই নদীখাত গভীর হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়- ৩৬তম বিসিএস
| (ক) ইনফেকশন | (খ) জীবানু |
| (গ) প্যথজেনিক | (ঘ) টক্সিন |
উত্তর: প্যথজেনিক
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথজেনিক। অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ । টক্সিন হলো বিষাক্ত পদার্থ এবং জীবাণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব (microbiologists ) যারা রোগ সৃষ্টি করতে ও পারে , না ও পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী? ৩৬তম বিসিএস
| (ক) সাফল্য | (খ) উল্লেখিত সব কটি |
| (গ) স্বীকৃতি | (ঘ) স্নেহ |
উত্তর: উল্লেখিত সব কটি
শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃত , স্নেহ ও সাফল্য সবগুলোই দরকার। শিশুদের স্নেহ বা আদর করে , ছোট ছোট চাওয়াগুলোকে স্বীকৃতি দিয়ে ও সাফল্যগুলোকে অভিনন্দন জানিয়ে তাদের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বায়ুমন্ডলের শতকরা কতভাগ আরগন বিদ্যমান? ৩৬তম বিসিএস
| (ক) ০.৩ | (খ) ৭৮.০ |
| (গ) ০.৪১ | (ঘ) ০.৮ |
উত্তর: ০.৮
নাইট্রোজেন - > ৭৮.০২% আর্গন - > ০.৮০% জলীয় বাষ্প - > ০.৪১% এবং কার্বন ডাই - অক্সাইড - > ০.০৩% সুতরাং বায়ুমণ্ডলের শতকরা ০.৮ ভাগ আর্গন বিদ্যমান থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চীত থাকে? ৩৬তম বিসিএস
| (ক) প্লিহাতে | (খ) বৃক্কে |
| (গ) ফুসফুসে | (ঘ) হৃদযন্ত্রে |
উত্তর: প্লিহাতে
মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। এখান থেকে তাৎক্ষণিক প্রয়োজনে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ৩৬তম বিসিএস
| (ক) ট্রান্সফ্ররমার | (খ) ডায়নামো |
| (গ) হুইল | (ঘ) বৈদ্যুতিক মটর |
উত্তর: ডায়নামো
ডায়নামো এখন একটি যন্ত্র যা যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত করে। অন্যদিকে বৈদ্যুতিক মটর , বৈদ্যুতিকশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? ৩৬তম বিসিএস
| (ক) রেচন তন্ত্রের | (খ) শ্বাস তন্ত্রের |
| (গ) স্নায়ুতন্ত্রের | (ঘ) পরিপাক তন্ত্রের |
উত্তর: স্নায়ুতন্ত্রের
মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ। স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। অন্যদিকে রেচনতন্ত্রের সাহায্যে রেচন কাজ সম্পন্ন হয় । পরিপাকতন্ত্রের সাহায্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং শ্বাসতন্ত্রের সাহায্যে শ্বাস - প্রশ্বাসের কাজ সম্পন্ন হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) জন্ডিস | (খ) এইডস |
| (গ) নিওমোনিয়া | (ঘ) চোখ ওঠা |
উত্তর: নিওমোনিয়া
নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগের জীবাণুর নাম হলো streptococcus pneumonia । এই রোগ সাধারণত ফুসফুসে হয়ে থাকে। অন্যদিকে জন্ডিস , এইডস এবং চোখ ওঠা হলো ভাইরাসজনিত রোগ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশের সম্মন্ধীয় বিদ্যাকে বলে - ৩৬তম বিসিএস
| (ক) জুওলজী | (খ) ইভোলিওশন |
| (গ) বায়োলজী | (ঘ) জেনেটিক |
উত্তর: জেনেটিক
জীবজিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতি নীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি ,প্রকৃতি, বৃদ্ধির সময় ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতি বিদ্যা বা জীনতত্ত্ব ( জেনেটিক্স) বলে। 'ইভোলিউশন' অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ৩৬তম বিসিএস
| (ক) সিএনজি | (খ) পেট্রোল |
| (গ) অকটেন | (ঘ) ডিজেল |
উত্তর: ডিজেল
ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য C13 থেকে C18 পর্যন্ত । ডিজেলকে পোড়ালে সালফার ডাই-অক্সাইড তৈরি হয় । অন্যদিকে পেট্রোল,অকটেন ও সিএনজিকে জ্বালানি রূপে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস তৈরি হয় । এদের কার্বন শিকলের দৈর্ঘ্য হলো, পেট্রোল = C5 থেকে C12' অকটেন = C8 এবং সিএনজি (Compressed Natural Gases) = C1' যা ডিজেলের তুলনায় ছোট শিকল ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।