পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারন বিজ্ঞান পরমাণু ও তেজস্ক্রিয়তা পদার্থের অবস্থা বিদ্যুৎ ও চুম্বকত্ব শব্দ ও তরঙ্গ আলো তাপ ও তাপগতিবিদ্যা বল, গতি ও শক্তি দৈনন্দিন জীবনে রসায়ন জৈব রসায়ন রাসায়নিক বিক্রিয়া ধাতু ও অধাতু অ্যাসিড, ক্ষার ও লবণ পর্যায় সারণি মৌল ও যৌগ জেনেটিক্স ও বংশগতি রোগ ও প্রতিরোধ পুষ্টি ও ভিটামিন রক্ত ও সংবহনতন্ত্র মানবদেহ প্রাণিবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান কোষ ও কলা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান পরিবেশ ও বাস্তুতন্ত্র ভূমিকম্প ও ভূবিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু
  • প্রশ্ন: কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? ৩২তম বিসিএস

    (ক) ওয়াইম্যাক্স (খ) সি-সম
    (গ) ব্রডব্রান্ড (ঘ) ব্লু-টুথ
    close

    উত্তর: ওয়াইম্যাক্স

    • touch_app আরো ...

      ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকেসেস - এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি ,যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট - টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদান প্রদান করা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ - ৩২তম বিসিএস

    (ক) জীবাণূ ধ্বংস করা (খ) ভাইরাস ধ্বংস করা
    (গ) রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা (ঘ) দ্রুত রোগ নিরাময় করা
    close

    উত্তর: জীবাণূ ধ্বংস করা

    • touch_app আরো ...

      ক্ষতিকর নয় মেন ছত্রাক ও ব্যাকটেরিয়া হতে প্রাপ্ত যেসব রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রোগ জীবাণুকে ধ্বংস করে কিংবা এদের বংশবৃদ্ধি রোধ করে সেসব পদার্থকে এন্টিবায়োটিক বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মাশরুম এক ধরনের - ৩২তম বিসিএস

    (ক) অপুষ্পক উদ্ভিদ (খ) পরজীবী উদ্ভিদ
    (গ) ফাঙ্গাস (ঘ) অর্কিড
    close

    উত্তর: ফাঙ্গাস

    • touch_app আরো ...

      মাশরুম এক ধরণের ফাংগাস ।

      মাশরুম ব্যাঙের ছাতা নামে পরিচিত ।

      Agaricus গণভূক্ত ছত্রাকেরা মাংসল ছত্রাক নামে পরিচিত ।

      Agaricus একটি মৃতজীবী ছত্রাক ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? ৩২তম বিসিএস

    (ক) অপবর্তন (খ) অভ্যন্তরীন প্রতিফলন
    (গ) প্রতিসরণ (ঘ) বিচ্ছুরণ
    close

    উত্তর: অভ্যন্তরীন প্রতিফলন

    • touch_app আরো ...

      অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচ তন্তু । যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যতক্ষণ পর্যন্ত না অপর প্রান্ত দিয়ে আলোক রশ্মি নির্গত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যকৃতের রোগ কোনটি? ৩২তম বিসিএস

    (ক) হাম (খ) জন্ডিস
    (গ) টাইফয়েড (ঘ) কলেরা
    close

    উত্তর: জন্ডিস

    • touch_app আরো ...

      রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে শরীর ও চোখ হলুদ বর্ণ ধারণ করে, যা জন্ডিস নামে পরিচিত। জন্ডিস হলে লিভার বড় হয়ে যায় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো - ৩২তম বিসিএস

    (ক) আয়ন বায়ু (খ) প্রত্যয়ন বায়ু
    (গ) নিয়ত বায়ু (ঘ) মৌসুমী বায়ু
    close

    উত্তর: নিয়ত বায়ু

    • touch_app আরো ...

      বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পিতলের উপাদান হলো - ৩২তম বিসিএস

    (ক) তামা ও দস্তা (খ) তামা ও টিপন
    (গ) তামা ও সিসা (ঘ) তামা ও নিকেল
    close

    উত্তর: তামা ও দস্তা

    • touch_app আরো ...

      পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাসা প্রস্তুত করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় - ৩২তম বিসিএস

    (ক) এক কিলোওয়াট-ঘন্টা (খ) এক কিলোওয়াট
    (গ) এক ওয়াট-ঘন্টা (ঘ) এক ওয়াট
    close

    উত্তর: এক কিলোওয়াট-ঘন্টা

    • touch_app আরো ...

      এক কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক, যা ৩৬০০০০০ জুল শক্তি বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় খরচকৃত বিদ্যুতের পরিমাণ।

      তাই এক কিলোওয়াট ঘন্টাকে এক ইউনিট বিদ্যুৎ খরচ বোঝায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? ৩২তম বিসিএস

    (ক) ট্রানজিস্টার (খ) ট্রান্সফরমার
    (গ) ডায়োড (ঘ) আমপ্লিফায়ার
    close

    উত্তর: ট্রান্সফরমার

    • touch_app আরো ...

      পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় ট্রান্সফরমারে।

      এতে দুটি কুণ্ডলী থাকে।

      প্রথম কুণ্ডলীটিকে মূখ্য কুণ্ডলী এবং দ্বিতীয়টিকে যার মধ্যে তড়িচ্চালক আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী বলে।

      মূখ্য কুণ্ডলীতে তড়িৎপ্রবাহিত করলে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র - ৩২তম বিসিএস

    (ক) ক্রেসকোগ্রাফ (খ) ওডোমিটার
    (গ) ট্যাকোমিটার (ঘ) ক্রনমিটার
    close

    উত্তর: ক্রেসকোগ্রাফ

    • touch_app আরো ...

      উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেসকো গ্রাফ ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। ক্রনমিটার সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক যন্ত্র। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় - ৩২তম বিসিএস

    (ক) কার্বোলিক এসিড (খ) নাইট্রিক এসিড
    (গ) সাইট্রিক এসিড (ঘ) সালফিউরিক এসিড
    close

    উত্তর: নাইট্রিক এসিড

    • touch_app আরো ...

      সোনা থেকে খাদ বের করার জন্য তাকে পোড়ানো হয় নাইট্রিক এসিড দিয়ে। আর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার হয় সালফিউরিক এসিড। নাইট্রিক এসিড দিয়ে সোনা খাঁটি করার সময় যে ধোঁয়া বের হয়, তা বাতাসে মিশে বিষাক্ত অম্লীয় বাষ্পে রূপ নেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংগযোস্থলকে বলে - ৩২তম বিসিএস

    (ক) গোধূলি (খ) গুরুবৃত্ত
    (গ) উষা (ঘ) ছায়াবৃত্ত
    close

    উত্তর: ছায়াবৃত্ত

    • touch_app আরো ...

      কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক ? ৩৩তম বিসিএস

    (ক) ইনসুলিন (খ) পেপসিন
    (গ) পেনিসিলিন (ঘ) ইথিলিন
    close

    উত্তর: পেনিসিলিন

    • touch_app আরো ...

      পেনিসিলিন একটি এন্টিবায়োটিক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে সহায়তা করে । ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় – ৩৩তম বিসিএস

    (ক) হৃৎপিণ্ড (খ) পাকস্থলী
    (গ) যকৃত (ঘ) কিডনি
    close

    উত্তর: যকৃত

    • touch_app আরো ...

      শরীরের জলীয় অংশে রক্তে বিলিরুবিন নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পাণ্ডুরোগ বা কামেলা রোগ । এ রোগে যকৃত (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চুম্বকে পরিণত করা যায় – ৩৩তম বিসিএস

    (ক) স্বর্ণ (খ) ইস্পাত
    (গ) পিতল (ঘ) তামা
    close

    উত্তর: ইস্পাত

    • touch_app আরো ...

      যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন - লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অপরদিকে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদের কে অচৌম্বক পদার্থ বলে। যেমন - কাচ, তামা, পিতল, রুপা, সোনা ইত্যাদি অচৌম্বক পদার্থ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility