পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: অপটিক্যাল ফাইবার হচ্ছে - ৩১তম বিসিএস
| (ক) খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল | (খ) খুব সরু এসবেস্টস ফাইবের নল |
| (গ) সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল | (ঘ) খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল |
উত্তর: খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল। আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়। যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবশে করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়--- ৩১তম বিসিএস
| (ক) ইন্টারকম | (খ) টেলিকমিউনেশন |
| (গ) ইন্টারনেট | (ঘ) মেইল |
উত্তর: ইন্টারনেট
কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান - প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আধুনিক যোগাযোগ ব্যবস্হা ব্যবহার করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে। ১৯৯০ সালে বাংলাদেশে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম - ৩১তম বিসিএস
| (ক) সেক্সট্যান্ট | (খ) ক্রোনোমিটার |
| (গ) সিসমোগ্রাফ | (ঘ) কম্পাস |
উত্তর: ক্রোনোমিটার
যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরুপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রমোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রবল জোয়ারের কারণ, যখন - ৩১তম বিসিএস
| (ক) সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে | (খ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে |
| (গ) সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে | (ঘ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে |
উত্তর: সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আর ও প্রবল হয়। ঐদিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা ও জোয়ার বেশি হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোলেস্টেরল এক ধরনের- ৩১তম বিসিএস
| (ক) এমিনো এসিড | (খ) অসম্পৃক্ত এলকোহল |
| (গ) জৈব এসিড | (ঘ) পলিমার |
উত্তর: অসম্পৃক্ত এলকোহল
কোলেস্টেরল এক ধরনের - - - অসম্পৃক্ত এলকোহল ।
কোলেস্টেরল হলো একধরনের প্রাণিজ স্টেরল । স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণিজ চর্বি । এগুলো দানাদার যৌগ এবং কাঠামোতে একটি হাইড্রোস্কিল গ্রুপ আছে । স্টেরলগুলোকে কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয় । রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় - ৩১তম বিসিএস
| (ক) মাটির ক্ষয় রোধের জন্য | (খ) মাটির অম্লতা হ্রাসের জন্য |
| (গ) মাটির অম্লতা বৃ্ধির জন্য | (ঘ) মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য |
উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য
মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা pH দ্বারা পরিমাপ করা হয়। মাটির pH ৭ হলে তা নিরপেক্ষ হয় । pH ৭ থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং ৯ থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়? ৩১তম বিসিএস
| (ক) ১ মি এর ঊর্ধে | (খ) ১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি. |
| (গ) ৪০০ থেকে ৭০০ নেমি | (ঘ) ১০ থেকে ৪০০ নেমি |
উত্তর: ৪০০ থেকে ৭০০ নেমি
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্যসবচেয়ে কম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কারণ - ৩১তম বিসিএস
| (ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য | (খ) প্রতিসরনের জন্য |
| (গ) প্রতিফলনের জন্য | (ঘ) অপবর্তনের জন্য |
উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
হীরকের বিভিন্ন ধারগুলো এমনভাবে কাটা থাকে যে, তার কোনো এক পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি ভেতরে প্রবেশ করলে প্রতিসরাঙ্ক (২.৪২) বেশি হওয়ার কারণে বেশ কয়েকটি পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি এই বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই তা এত উজ্জ্বল দেখায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে- ৩১তম বিসিএস
| (ক) ২৩ জোড়া | (খ) ২০ জোড়া |
| (গ) ২৪ জোড়া | (ঘ) ২৫ জোড়া |
উত্তর: ২৩ জোড়া
মানবেদেহে সাধারণথ ২৩ জোড়া ক্রোমোজাম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয় - ৩২তম বিসিএস
| (ক) ট্রান্সফরমার হিসেবে | (খ) রেক্টিফায়ার হিসেবে |
| (গ) ক্যাপাসিটর হিসেবে | (ঘ) রেজিস্টর হিসেবে |
উত্তর: রেক্টিফায়ার হিসেবে
ডায়োট দুটি ইলেক্ট্রােড বিশিষ্ট (ক্যাথোড ও অ্যানোড) ইলেক্ট্রনিক টিউব। ক্যাথোড ইলেক্ট্রন নিঃসরক এবং অ্যানোড ইলেক্ট্রন সংগ্রাহক হিসেবে কাজ করে। তড়িৎু প্রবাহ একমুখীকরণে ডায়োড একমুখীকারক বা রেক্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাসা বাড়ীতে সরবারাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো - ৩২তম বিসিএস
| (ক) ১০০ হার্জ | (খ) ৫০ হার্জ |
| (গ) ২০০ হার্জ | (ঘ) ২২০ হার্জ |
উত্তর: ৫০ হার্জ
যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current ) বলে। আমাদের দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে। অর্থ্যৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ - ৩২তম বিসিএস
| (ক) জাতীয় পাখীর নাম | (খ) কৃষি সংস্থার নাম |
| (গ) কৃষি যন্ত্রের নাম | (ঘ) উন্নত জাতের গমের নাম |
উত্তর: উন্নত জাতের গমের নাম
বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল ,বরকত, বলাকা সোনালিকা, জোপাটিকা , ইনিয়া - ৬৬ ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মৌমাছির চাষ হলো - ৩২তম বিসিএস
| (ক) হর্টিকালচার | (খ) সেরিকালচার |
| (গ) পিসিকালচার | (ঘ) এপিকালচর |
উত্তর: এপিকালচর
মৌমাছির চাষকে মধুচাষ (Apiculture) বলা হয়।
Piciculture: এটি মাছ চাষ।
Sericulture: এটি রেশমকীট চাষ।
Agriculture: এটি কৃষি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দুধে থাকে – ৩২তম বিসিএস
| (ক) ল্যাকটিক এসিড | (খ) এসিটিক এসিড |
| (গ) নাইট্রিক এসিড | (ঘ) সাইট্রিক এসিড |
উত্তর: ল্যাকটিক এসিড
দুধে থাকে ল্যাকটিক এসিড। সাইট্রিক এসিড ও এসিটিক এসিড পাওয়া যায় যথাক্রমে লেবু ও ভিনেগারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি জৈব অম্ল? ৩২তম বিসিএস
| (ক) এসিটিক এসিড | (খ) নাইট্রিক এসিড |
| (গ) হাইড্রোক্লোরিক এসিড | (ঘ) সালফিউরিক এসিড |
উত্তর: এসিটিক এসিড
যেসব অম্লে কার্বক্সিলিক মূলক বা সালফোনিক এসিড মূলক থাকে তাদেরকে জৈব অম্ল বলে। উপরোল্লিখিত অম্লগুলোতে মধ্যে এসিটিক এসিড জৈব লম্ল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।