পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারন বিজ্ঞান পরমাণু ও তেজস্ক্রিয়তা পদার্থের অবস্থা বিদ্যুৎ ও চুম্বকত্ব শব্দ ও তরঙ্গ আলো তাপ ও তাপগতিবিদ্যা বল, গতি ও শক্তি দৈনন্দিন জীবনে রসায়ন জৈব রসায়ন রাসায়নিক বিক্রিয়া ধাতু ও অধাতু অ্যাসিড, ক্ষার ও লবণ পর্যায় সারণি মৌল ও যৌগ জেনেটিক্স ও বংশগতি রোগ ও প্রতিরোধ পুষ্টি ও ভিটামিন রক্ত ও সংবহনতন্ত্র মানবদেহ প্রাণিবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান কোষ ও কলা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান পরিবেশ ও বাস্তুতন্ত্র ভূমিকম্প ও ভূবিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু
  • প্রশ্ন: 'বিশ্ব পরিবেশ দিবস’ কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) ৫ জুন (খ) ১৫ জুন
    (গ) ৫ মে (ঘ) ১৫মে
    close

    উত্তর: ৫ জুন

    • touch_app আরো ...

      ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের জুনে স্ইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের ওপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূরগাত ঘটে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে প্রতি বছর ৫ জুন বিশ্ব পারিবেশ দিবস" পালনের সিদ্ধা গৃহীত হয়। এরই সঙ্গে জন্ম নেয় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। পৃথিবী জুড়ে আজ সেই চেতনার ফল্শ্রুতি বিশ্ব পরিবেশ দিবস। ১৯৯০ সাল থেকে প্রতি বছর ৫ জুন জাতিসংঘতুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? ৩০তম বিসিএস

    (ক) শূন্যতায় (খ) কঠিন পদার্থে
    (গ) বায়বীয় পদার্থে (ঘ) তরল পদার্থে
    close

    উত্তর: বায়বীয় পদার্থে

    • touch_app আরো ...

      বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? ৩০তম বিসিএস

    (ক) এমাইলেজ (খ) ট্রিপসিন
    (গ) রেনিন (ঘ) পেপসিন
    close

    উত্তর: রেনিন

    • touch_app আরো ...

      রেনিন নামক জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়।

      পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন হয়। অপর পক্ষের ট্রিপসিন এবং পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে এবং অ্যামাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ? ৩০তম বিসিএস

    (ক) চাঁদপুর (খ) চট্রগ্রাম
    (গ) ফরিদপুর (ঘ) নারায়ণগঞ্জ
    close

    উত্তর: ফরিদপুর

    • touch_app আরো ...

      বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট (River Research Institute - RRI) ফরিদপুর জেলায় অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি অর্ধ-প্রিবাহী নয়? ৩১তম বিসিএস

    (ক) সিলিকন (খ) গ্যলিয়াম
    (গ) ক্যালসিয়াম (ঘ) লৌহ
    close

    উত্তর: লৌহ

    • touch_app আরো ...

      অর্ধপরিবাহী হলো সেই বস্তু যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহকের তুলনায় কম। তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী। লোহা অর্ধপরিবাহী নয়। লোহা তড়িৎ পরিবাহক।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ? ৩১তম বিসিএস

    (ক) প্রোটন সংখ্যা সমান থাকে (খ) নিউট্রন সংখ্যা সমান থাকে
    (গ) প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে (ঘ) ভর সংখ্যা সমান থাকে
    close

    উত্তর: প্রোটন সংখ্যা সমান থাকে

    • touch_app আরো ...

      আইসোটোপ ➞ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন
      আইসোবার ➞ প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভরসংখ্যা সমান
      আইসোটোন ➞ নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান
      আইসোমার ➞ পরমাণু সংখ্যা এক কিন্তু পরমাণু বিন্যাস ভিন্ন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভারি পানির সংকেত হচ্ছে-- ৩১তম বিসিএস

    (ক) H₂O (খ) 2H₂O₂
    (গ) D₂O (ঘ) HD₂O₂
    close

    উত্তর: D₂O

    • touch_app আরো ...

      ভারী পানি হচ্ছে পানির একটি রুপ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ, ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত D2O


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জারন বিক্রিয়ায় ঘটে-- ৩১তম বিসিএস

    (ক) তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ (খ) ইলেকট্রন বর্জন
    (গ) ইলেকট্রন আদান প্রদান (ঘ) ইলেক্ট্রন গ্রহণ
    close

    উত্তর: ইলেকট্রন বর্জন

    • touch_app আরো ...

      যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন ইলেক্ট্রন বর্জন করে, ফলে সংশ্লিষ্ট পরমাণু, মূলক বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে। অন্যদিকে বিজারণ বিক্রিয়ায় পরমাণু, মূলক বা আয়ন ইলেক্ট্রন গ্রহণ করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় - ৩১তম বিসিএস

    (ক) এডাপ টরের সাহায্যে (খ) ট্রান্সমিটারের সাহায্যে
    (গ) স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে (ঘ) স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
    close

    উত্তর: স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

    • touch_app আরো ...

      স্টেপ আপ ট্রান্সফর্মার অল্প বিভরের (ভোল্ট) অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের (ভোল্ট) অল্প তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। স্টেপ ডাউন ট্রান্সফর্মার অধিক বিভবের (ভোল্ট) অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের (ভোল্ট) অধিক তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কাজ ও বলের একক যথাক্রমে- ৩১তম বিসিএস

    (ক) প্যাসকেল ও কিলোগ্রাম (খ) নিউটন ও মিটার
    (গ) জুল ও ডাইন (ঘ) ওয়াট ও পাউন্ড
    close

    উত্তর: জুল ও ডাইন

    • touch_app আরো ...

      SI পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল, ভরের একক কিলোগ্রাম। C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন এবং F.P.S পদ্ধতিতে ভরের একক পাউন্ড।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আকাশে বিদ্যুৎ চমকায় - ৩১তম বিসিএস

    (ক) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে (খ) মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
    (গ) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে (ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
    close

    উত্তর: মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

    • touch_app আরো ...

      'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ? ৩১তম বিসিএস

    (ক) আর্গন (খ) হিলিয়াম
    (গ) নিয়ন (ঘ) জেনন
    close

    উত্তর: হিলিয়াম

    • touch_app আরো ...

      হিলিয়াম পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। এটি পর্যায় সারণি ১ম পর্যায়ের শূন্য গ্রুপ - ২ এ অবস্থিত। ভরের দিক দিয়ে এটি দ্বিতীয়; মৌলিক পদার্থের মধ্যে একমাত্র হাইড্রোজেনের চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'এপিকালচার' বলতে বুঝায় - ৩১তম বিসিএস

    (ক) পাখিপালন বিদ্যা (খ) রেশমের চাষ
    (গ) মৎস্য চাষ (ঘ) মৌমাছির চাষ
    close

    উত্তর: মৌমাছির চাষ

    • touch_app আরো ...

      রেশম চাষ - সেরিকালচার

      মৎস্য চাষ - পিসিকালচার

      পাখিচপালন - এভিকালচার

      মৌমাছি চাষ - এপিকালচার


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন ৩১তম বিসিএস

    (ক) জি লেমেটার (খ) স্টিফেন হকিং
    (গ) এডুইন হাবল (ঘ) আব্দুস সালাম
    close

    উত্তর: স্টিফেন হকিং

    • touch_app আরো ...

      পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ' A Brief History of Time' গ্রন্থে 'বিগ ব্যাং' তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - ৩১তম বিসিএস

    (ক) স্ট্যাটোস্ফির (খ) ওজোনস্তর
    (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) আয়োনোস্ফিয়ার
    close

    উত্তর: আয়োনোস্ফিয়ার

    • touch_app আরো ...

      বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility