পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারন বিজ্ঞান পরমাণু ও তেজস্ক্রিয়তা পদার্থের অবস্থা বিদ্যুৎ ও চুম্বকত্ব শব্দ ও তরঙ্গ আলো তাপ ও তাপগতিবিদ্যা বল, গতি ও শক্তি দৈনন্দিন জীবনে রসায়ন জৈব রসায়ন রাসায়নিক বিক্রিয়া ধাতু ও অধাতু অ্যাসিড, ক্ষার ও লবণ পর্যায় সারণি মৌল ও যৌগ জেনেটিক্স ও বংশগতি রোগ ও প্রতিরোধ পুষ্টি ও ভিটামিন রক্ত ও সংবহনতন্ত্র মানবদেহ প্রাণিবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান কোষ ও কলা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান পরিবেশ ও বাস্তুতন্ত্র ভূমিকম্প ও ভূবিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু
  • প্রশ্ন: বিদ্যুত বিলের হিসাব কিভাবে করা হয়? ২৮তম বিসিএস

    (ক) ত্তয়াট আত্তয়ারে (খ) কিলোত্তয়াট ঘন্টায়
    (গ) ভোল্টে (ঘ) ত্তয়াটে
    close

    উত্তর: কিলোত্তয়াট ঘন্টায়

    • touch_app আরো ...

      প্রতি সেকেন্ড এক কিলোওয়াট হারে এক ঘণ্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রুপান্তরিত হয় বা ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়। তড়িৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিলের হিসাব করে কিলোওয়াট ঘণ্টা এককে। বাণিজ্যিকভাবে এক 'বোর্ড অব ট্রেড ইউনিট ' (B.O.T Unit) বা সংক্ষেপে শুধু 'ইউনিট ' বলা হয় থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি পানিতে দ্রভিভুত হয় না? ২৮তম বিসিএস

    (ক) সোডিয়াম ক্লোরাইড (খ) ক্যালসিয়াম কার্বনেট
    (গ) ফিটকিরি (ঘ) গ্লিসারিন
    close

    উত্তর: ক্যালসিয়াম কার্বনেট

    • touch_app আরো ...

      রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানীতে দ্রবীভূত হয় না ,অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? ২৮তম বিসিএস

    (ক) ম্যগনেসিয়াম (খ) সোডিয়াম
    (গ) পটাশিয়াম (ঘ) কোনটিই নহে
    close

    উত্তর: সোডিয়াম

    • touch_app আরো ...

      পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চাতপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ । তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে? ২৮তম বিসিএস

    (ক) ভিটামিন-বি কমপ্লেক্স (খ) ভিটামিন-কে
    (গ) ভিটামিন-ই (ঘ) ভিটামিন-এ
    close

    উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স

    • touch_app আরো ...

      চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন থাকে ।

      শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন - ই পাওয়া যায় । সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন 'কে' - এর প্রধান উৎস । চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন - বি কমপ্লেক্স পাওয়া যায় । মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন - এ রয়েছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? ২৮তম বিসিএস

    (ক) ইউরিয়ার (খ) ফসফরাসের
    (গ) পটাসিয়ামের (ঘ) নাইট্রোজেনের
    close

    উত্তর: নাইট্রোজেনের

    • touch_app আরো ...

      উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে , ফসফরাসের (p) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে । আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? ২৮তম বিসিএস

    (ক) ১৮ ইঞ্চি(প্রায়) (খ) ১৭ ইঞ্চি(প্রায়)
    (গ) ১৫ ইঞ্চি(প্রায়) (ঘ) ২০ ইঞ্চি(প্রায়)
    close

    উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)

    • touch_app আরো ...

      প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য প্রায় ৪৫ সেমি (১৮ ইঞ্চি) এবং মহিলাদের মধ্যে প্রায় ৪৩ সেমি (১৭ ইঞ্চি) হয়, যা মেরুদণ্ডের শেষ পর্যন্ত বিস্তৃত থাকে এবং মস্তিষ্ক ও শরীরের মধ্যে বার্তা আদান-প্রদান করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ক্যান্সার রোগের কারন কি? ২৮তম বিসিএস

    (ক) কোষের অস্বাভাবিক জমাট বাধা (খ) কোষের অস্বাভাবিক জমাট বাধা
    (গ) কোষের অস্বাভাবিক মৃত্যু (ঘ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
    close

    উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি

    • touch_app আরো ...

      মৃত সেলের ভিতর ক্ষতিগ্রস্থ DNA থেকে এক ধরনের কোষের সৃষ্টি হয় বিশেষ করে প্রদাহ, ইনফেকশনের কারনে বা ক্ষতিকর ক্যামিকেল বা রেডিয়েশনের প্রভাবে কোষ ক্ষতিগ্রস্থ হলে এসব মৃত কোষের DNA থেকে এক ধরনের কোষ সৃষ্টি হয় যা অস্বাভাবিক বৃদ্ধি হয়। কোষের অস্বাভাবিক বৃদ্ধিই ক্যানসার কোষ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে? ২৮তম বিসিএস

    (ক) পিটুইটারি গ্ল্যান্ড হতে (খ) প্যানক্রিয়াস ও লিভার হতে
    (গ) অগ্ন্যশয় ও প্যানক্রিয়াস হতে (ঘ) লিভার হতে
    close

    উত্তর: অগ্ন্যশয় ও প্যানক্রিয়াস হতে

    • touch_app আরো ...

      ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় (Pancreas) থেকে, যা আমাদের পাকস্থলীর নিচে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; specifically, অগ্ন্যাশয়ের মধ্যে থাকা 'আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স' (Islets of Langerhans) নামক বিশেষ কোষপুঞ্জের বিটা (beta) কোষ থেকে এই হরমোনটি তৈরি ও নিঃসৃত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুষম খাদ্যের উপাদন কয়টি? ২৮তম বিসিএস

    (ক) ৪ টি (খ) ৫ টি
    (গ) ৬ টি (ঘ) ৮ টি
    close

    উত্তর: ৬ টি

    • touch_app আরো ...

      সুষম খাদ্যের প্রধান উপাদান ছয়টি: শর্করা (Carbohydrate), আমিষ (Protein), স্নেহ/চর্বি (Fat), ভিটামিন (Vitamin), খনিজ লবণ (Minerals), এবং পানি (Water)। এই উপাদানগুলো সঠিক পরিমাণে ও সঠিক অনুপাতে মিশে একটি সুষম খাদ্য তৈরি করে, যা শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? ২৮তম বিসিএস

    (ক) আলফা রশ্মি (খ) বিটা রশ্মি
    (গ) আলট্রা ভায়োলেট রশ্মি (ঘ) গামা রশ্মি
    close

    উত্তর: গামা রশ্মি

    • touch_app আরো ...

      আলট্রা - ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা - ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবেচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কি? ২৮তম বিসিএস

    (ক) সামাজিক পরিবেশ (খ) সাংস্কৃতিক পরিবেশ
    (গ) প্রাকৃতিক পরিবেশ (ঘ) বায়বীয় পরিবেশ
    close

    উত্তর: প্রাকৃতিক পরিবেশ

    • touch_app আরো ...

      জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান? ২৮তম বিসিএস

    (ক) দক্ষিন গোলার্ধে (খ) মেরু অঞ্চলে
    (গ) উত্তর গোলার্ধে (ঘ) নিরক্ষরেথায়
    close

    উত্তর: নিরক্ষরেথায়

    • touch_app আরো ...

      ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে ছোট হয় । অপরদিকে , জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবেচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সামন হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? ২৮তম বিসিএস

    (ক) কসমিক ইয়ার (খ) আলোক বর্ষ
    (গ) পলিসার (ঘ) সৌর বছর
    close

    উত্তর: কসমিক ইয়ার

    • touch_app আরো ...

      পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার হয় ? ২৯তম বিসিএস

    (ক) জিংক (খ) ম্যাগনেসিয়াম
    (গ) সোডিয়াম (ঘ) পটাসিয়াম
    close

    উত্তর: সোডিয়াম

    • touch_app আরো ...

      পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ হলো ক্ষার ধাতুসমূহ। কারণ এদের রয়েছে চমৎকার তাপ স্থানান্তর ধর্ম। আবার ক্ষার ধাতুসমূহ যেমন - লিথিয়াম (Li) , সোডিয়াম (Na), পটাসিয়াম (k) প্রভৃতির মধ্যে সোডিয়াম হলো সর্বাপেক্ষা আকর্ষণীয়। কারণ এর রয়েছে অপেক্ষাকৃত নিম্ন গলন বিন্দু এবং অতি উচ্চ তাপ - স্থানান্তর সহগ (Heat transfer coefficient )। তাছাড়া সেডিয়াম সহজলভ্য এবং তুলনামূলকভাবে এর মূল্য কম।এজন্য পারমাণবিক চুল্লিতে সাধারণত তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন বিজ্ঞানি রোগ জিবানু তত্ত্ব আবিস্কার করেন? ২৯তম বিসিএস

    (ক) লুইপাস্তুর (খ) প্র্রিস্টলি
    (গ) ল্যাভয়েসিয়ে (ঘ) ডারউইন
    close

    উত্তর: লুইপাস্তুর

    • touch_app আরো ...

      লুই পাস্তুর (Louis Pasteur) রোগজীবাণু তত্ত্ব (Germ Theory) উদ্ভাবনের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যিনি প্রমাণ করেন যে কিছু রোগ নির্দিষ্ট অণুজীব বা জীবাণু দ্বারা সৃষ্ট হয়, যা বায়ু ও জলের মাধ্যমে ছড়ায়, এবং পাস্তুরাইজেশন ও টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; যদিও ফ্র্যাকাস্টোরো এবং রবার্ট কখের মতো বিজ্ঞানীরাও এই তত্ত্বের বিকাশে অবদান রেখেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility