পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ - ২৭তম বিসিএস
| (ক) উচ্চ চাপে তরলের স্ফুটনাংক পায় | (খ) সঞ্চিত বাষ্পের তাপ রান্না সহায়ক |
| (গ) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে | (ঘ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয় |
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক পায়
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ এটি একটি বন্ধ পাত্র হওয়ায় এর ভিতরে চাপ (pressure) বেড়ে যায়, ফলে জলের স্ফুটনাঙ্ক (boiling point) ১০০°C থেকে বেড়ে ১২০°C বা তার বেশি হয়ে যায়। এই উচ্চ তাপমাত্রা এবং বাষ্পের কারণে খাবার অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়, যা সাধারণ পাত্রে সম্ভব হয় না যেখানে বাষ্প বেরিয়ে যাওয়ায় জল ১০০°C-এর বেশি গরম হতে পারে না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিলিরুবিন তৈরি হয় - ২৭তম বিসিএস
| (ক) প্লীহায় | (খ) যকৃতে |
| (গ) পিত্তথলিতে | (ঘ) কিডনিতে |
উত্তর: যকৃতে
বিলিরুবিন তৈরি হয় মূলত লোহিত রক্তকণিকা (Red Blood Cells - RBCs) ভেঙে যাওয়ার ফলে, যা যকৃতে (Liver) প্রক্রিয়াজাত হয় এবং পিত্তরসের (Bile) মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত হয়; এই হলুদ রঙের রঞ্জক পদার্থটি হিমোগ্লোবিনের ভাঙন থেকে তৈরি হয়, যা আমাদের মল ও প্রস্রাবের রঙ নির্ধারণে সাহায্য করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? ২৭তম বিসিএস
| (ক) মেলানিন | (খ) হিমোগ্লোবিন |
| (গ) ক্যারোটিন | (ঘ) গায়ামিন |
উত্তর: মেলানিন
মানুষের গায়ের রং মূলত মেলানিন (Melanin) নামক রঞ্জক পদার্থের পরিমাণ ও ধরনের উপর নির্ভর করে, যা মেলানোসাইট কোষ দ্বারা তৈরি হয়; যাদের ত্বকে মেলানিন বেশি, তাদের গায়ের রং কালো বা শ্যামলা হয়, আর যাদের কম, তাদের গায়ের রং ফর্সা হয়, এবং এই মেলানিনের পরিমাণ বংশগতি, সূর্যালোকের প্রভাব (UV রশ্মি) এবং পরিবেশগত কারণের উপর নির্ভরশীল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে? ২৭তম বিসিএস
| (ক) তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে | (খ) অলৌকিকভাবে |
| (গ) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে | (ঘ) ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে |
উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
বাদুড় অন্ধকারে চলাফেরা করে ইকোলোকেশন (Echolocation) নামক এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যা অনেকটা প্রাকৃতিক সাউন্ড রাডারের মতো কাজ করে; এরা মুখ বা নাক দিয়ে অতি উচ্চ-ফ্রিকোয়েন্সির শব্দ (ultrasonic sound) বের করে, সেই শব্দগুলো বিভিন্ন বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে এলে তাদের মস্তিষ্ক প্রতিধ্বনি বিশ্লেষণ করে পথ ও শিকারের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করে, এভাবেই আঁধারেও তারা নির্ভয়ে উড়তে পারে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গাছের খাদ্যতালিকায় আছে - ২৭তম বিসিএস
| (ক) N, B, K, S ও Al | (খ) Na, P, K, S ও Al |
| (গ) N, P, K, S ও Zn | (ঘ) N, P, K, S ও Al |
উত্তর: N, P, K, S ও Zn
১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি DNA -এর নাইট্রোজেন বেস? ২৭তম বিসিএস
| (ক) পিরিডক্সিন | (খ) ইউরাসিল |
| (গ) গোয়ানিন | (ঘ) এ্যাসপারাজিন |
উত্তর: গোয়ানিন
ডিএনএ-এর চারটি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C), এবং থাইমিন (T)। এই চারটি ক্ষার ডিএনএ-এর গঠন তৈরি করে, যেখানে অ্যাডেনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াস থাকে না? ২৭তম বিসিএস
| (ক) Proton | (খ) Electron |
| (গ) Neutron | (ঘ) Meson |
উত্তর: Meson
পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন (proton) এবং নিউট্রনের (Netron ) সমন্বয়ে। ইলেকট্রন , নিউট্রন ও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে এবং এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয় । অপরপক্ষে মেসন (Meson) এক ধরনের অস্থিত মৌলিক কণিকা যা কসমিক রশ্মিতে এবং পরমাণু কেন্দ্রের বিভাজনে পাওয়া যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সবৃপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? ২৭তম বিসিএস
| (ক) ভেনিস | (খ) ক্যাটরিনা |
| (গ) আইভান | (ঘ) রিটা |
উত্তর: ক্যাটরিনা
২০০৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলবর্তী অঙ্গরাজ্য লুইজিয়ানার 'গ্র্যান্ড ইল' এলাকায় প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় 'ক্যাটরিনা'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রেফ্রিজারেটরের কমপ্রেসরের কাজ কি? ২৮তম বিসিএস
| (ক) ফ্রেয়নকে ঘনিভূত করা | (খ) ফ্রেয়নকে বাস্পে পরিনত করা |
| (গ) ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ত্ত তাপমাত্রা বৃদ্ধি করা | (ঘ) ফ্রেয়নকে ঠান্ডা করা |
উত্তর: ফ্রেয়নকে বাস্পে পরিনত করা
রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং এক একটি সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে গনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: এক গ্রাম পানির তাপমাত্রা ২০° থেকে ৩০° সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন? ২৮তম বিসিএস
| (ক) ২ ক্যালরি | (খ) ৩ ক্যালরি |
| (গ) কোনটাই নয় | (ঘ) ১ ক্যালরি |
উত্তর: কোনটাই নয়
আমরা জানি, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ = বস্তুর ভর x আপেক্ষিক তা x তাপমাত্রার পার্থক্য । এখানে, পানির ভর = ১ গ্রাম, আপেক্ষিক তাপ = ১ ক্যালরি /গ্রাম /ডিগ্রী সেলসিয়াস = ১০ ডিগ্রী সেলসিয়াস । ∴ প্রয়োজনীয় তাপের পরিমাণ = ১ x ১ x ১০ ক্যালরি = ১০ ক্যালরি ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিকে থাকে? ২৮তম বিসিএস
| (ক) ১ সেকেন্ড | (খ) ০.০০১ সেকেন্ড |
| (গ) ০.১ সেকেন্ড | (ঘ) ০.০১ সেকেন্ড |
উত্তর: ০.১ সেকেন্ড
কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এস পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার হয়? ২৮তম বিসিএস
| (ক) অস্থায়ী চুম্বক | (খ) প্রাকৃতিক চুম্বক |
| (গ) স্থায়ী চুম্বক | (ঘ) সংকর চুম্বক |
উত্তর: স্থায়ী চুম্বক
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: টেলিভিশনে রংঙ্গিন ছবি তৈরি করার জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়? ২৮তম বিসিএস
| (ক) ১ টি | (খ) ৩ টি |
| (গ) ২ টি | (ঘ) ৪ টি |
উত্তর: ৩ টি
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই , সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পৃথিবিতে কখন ল্যপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? ২৮তম বিসিএস
| (ক) এসপন ১৯৮১ | (খ) আইবিএম ১৯৮৩ |
| (গ) অ্যাপল ১৯৭৭ | (ঘ) কমপ্যাক ১৯৮৫ |
উত্তর: এসপন ১৯৮১
পৃথিবীতে প্রথম "ল্যাপটপ-আকারের" কম্পিউটার, Epson HX-20, জাপানি কোম্পানি Epson দ্বারা ১৯৮০ সালে তৈরি ও প্রবর্তিত হয়, যা ১৯৮২ সালে বাজারে আসে, যদিও ১৯৮১ সালে Adam Osborne কর্তৃক বাণিজ্যিক বহনযোগ্য কম্পিউটার Osborne 1 প্রকাশিত হয়েছিল এবং প্রথম "ট্রু ল্যাপটপ" হিসেবে বিবেচিত হয়, যা বহনযোগ্যতার ধারণাকে জনপ্রিয় করে তোলে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয়? ২৮তম বিসিএস
| (ক) ডায়নামো | (খ) ট্রান্সফরমার |
| (গ) জেনারেটর | (ঘ) মোটর |
উত্তর: ট্রান্সফরমার
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রুপান্তর বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে , যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা যায়, তাকে জেনারেটর ( Generator ) বা ডায়নামো (Dynamo) বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।