পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? ৪১ তম বিসিএস

    (ক) লর্ড ওয়াভেল (খ) লর্ড মাউন্ট ব্যাটেন
    (গ) লর্ড কার্জন (ঘ) রাজা পঞ্চম জর্জ
    close

    উত্তর: রাজা পঞ্চম জর্জ

    • touch_app আরো ...

      ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের সম্রাট পঞ্চম জর্জ (King George V) আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদ বা বাতিলের ঘোষণা করেন । তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ঢাকা শহরের গোড়াপত্তন হয়- ৪১ তম বিসিএস

    (ক) ব্রিটিশ আমলে (খ) সুলতানি আমলে
    (গ) মুঘল আমলে (ঘ) স্বাধীন নবাবী আমলে
    close

    উত্তর: মুঘল আমলে

    • touch_app আরো ...

      ঢাকা শহরের গোড়াপত্তন হয় মোগল আমলে, ১৬১০ (মতান্তরে ১৬০৮) সালে । মোগল সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে এর নাম রাখেন 'জাহাঙ্গীরনগর'। বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত এই শহরটি দ্রুতই মোগল সুবাহ বাংলার বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন? ৪১ তম বিসিএস

    (ক) ফজলুল করিম (খ) জাবেদ করিম
    (গ) জাওয়াদুল করিম (ঘ) মঞ্জুরুল করিম
    close

    উত্তর: জাবেদ করিম

    • touch_app আরো ...

      ২০০৫ সালে পেপ্যাল প্রতিষ্ঠানের তিনজন প্রাক্তন চাকুরীজীবী চ্যড হারলি, স্টিভ চান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম কর্তৃক ইউটিউব প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য, ইউটিউব একটি ভিডিও শেয়ারিং করার ওয়েবসাইট। এটি অত্যন্ত জনপ্রিয় একটি সাইট। এর মাধ্যমে ভিডিও আপলোড, শেয়ার এবং ভিডিও দেখার সুবিধা রয়েছে। তাছাড়া ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদানসহ আরো অনেক সুবিধা রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ৪১ তম বিসিএস

    (ক) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪ (খ) ফ্রেব্রুয়ারি ২১, ১৯৭৪
    (গ) ফেব্রুয়ারি ২০, ১৯৭৪ (ঘ) ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
    close

    উত্তর: ফেব্রুয়ারি ২২, ১৯৭৪

    • touch_app আরো ...

      পাকিস্তান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে । তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো লাহোরে আয়োজিত ইসলামী সম্মেলন সংস্থায় (OIC) বাংলাদেশের যোগদানের সুবিধার্থে এবং আন্তর্জাতিক চাপের মুখে এই স্বীকৃতি প্রদান করেন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কে বীরশ্রেষ্ঠ নন? ৪১ তম বিসিএস

    (ক) মুন্সী আব্দুর রহিম (খ) হামিদুর রহমান
    (গ) নূর মোহাম্মদ শেখ (ঘ) মোস্তফা কামাল
    close

    উত্তর: মুন্সী আব্দুর রহিম

    • touch_app আরো ...

      নূর মোহাম্মদ শেখ, হামিদুর রহমান এবং মোস্তফা কামাল সকলে বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত। শুধুমাত্র মুন্সী আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন নাম


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? ৪১ তম বিসিএস

    (ক) ৭ মার্চ ১৯৭৪ (খ) ২৭ মার্চ ১৯৭৩
    (গ) ১৭ মার্চ ১৯৭৩ (ঘ) ৭ মার্চ ১৯৭৩
    close

    উত্তর: ৭ মার্চ ১৯৭৩

    • touch_app আরো ...

      স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনসহ ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৬, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ জাতীয় লীগ ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ৬টি আসনে জয়লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৩ এর ১৬ মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? ৪১ তম বিসিএস

    (ক) বান্দরবান (খ) রাঙ্গামাটি
    (গ) সিলেট (ঘ) খাগড়াছড়ি
    close

    উত্তর: বান্দরবান

    • touch_app আরো ...

      প্রান্তিক হ্রদ বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত, যা বান্দরবান সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে অবস্থিত এবং এটি দুটি জেলার প্রান্তে বা সীমারেখায় থাকায় এই নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? ৪১ তম বিসিএস

    (ক) ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪ (খ) ২০-২১ ফেব্রুয়ারি ১৯৭৪
    (গ) ২৫-২৬ ফেব্রুয়ারি ১৯৭৪ (ঘ) ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
    close

    উত্তর: ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪

    • touch_app আরো ...

      বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি (OIC)-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে যোগদান করেন । ২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর, বিশেষ আমন্ত্রণে তিনি ২৩ ফেব্রুয়ারি লাহোরে পৌঁছান এবং সম্মেলনে অংশগ্রহণ করেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? ৪১ তম বিসিএস

    (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) তাজউদ্দিন আহমদ
    (গ) ক্যাপ্টেন এম মনসুর আলী (ঘ) মোহাম্মদউল্লাহ
    close

    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    • touch_app আরো ...

      সংসদ নেতা ও সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? ৪১ তম বিসিএস

    (ক) অনুচ্ছেদ ২২ (খ) অনুচ্ছেদ ২৩
    (গ) অনুচ্ছেদ ২৪ (ঘ) অনুচ্ছেদ ২৫
    close

    উত্তর: অনুচ্ছেদ ২৫

    • touch_app আরো ...

      বাংলাদেশের সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় [১, ২]। এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার মূলনীতিগুলো বর্ণিত হয়েছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? ৪১ তম বিসিএস

    (ক) সেন্টমার্টিন (খ) নিঝুমদ্বীপ
    (গ) ভোলা (ঘ) দক্ষিণ তালপট্টি
    close

    উত্তর: সেন্টমার্টিন

    • touch_app আরো ...

      বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান সেন্টমার্টিন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলাবান্ধা। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা। বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থান হলো আখাইনঠং।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ৪১ তম বিসিএস

    (ক) ৫টি (খ) ৪টি
    (গ) ৬টি (ঘ) ৩টি
    close

    উত্তর: ৫টি

    • touch_app আরো ...

      বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য মোট ৫টি । রাজ্যগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম । এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে দীর্ঘ এবং আসাম সবচেয়ে কম সীমান্ত ভাগ করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? ৪১ তম বিসিএস

    (ক) সিপাহী মোস্তফা কামাল (খ) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
    (গ) ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (ঘ) সিপাহী হামিদুর রহমান
    close

    উত্তর: সিপাহী হামিদুর রহমান

    • touch_app আরো ...

      সিপাহী হামিদুর রহমানকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। মোহাম্মদ যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। সাতজন শ্রেষ্ঠ বীরদের অন্যতম। বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান 'বীরশ্রেষ্ঠ' উপাধিতে ভূষিত তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। তিনি বীরশ্রেষ্ঠদের মাঝে সর্বকনিষ্ঠ। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা হামিদুর রহমানের মৃতদেহ সীমান্তের অল্প দূরে ভারতীয় ভূখণ্ডে ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নীচু স্থানে অবস্থিত কবরটি এক সময় পানির তলায় তলিয়ে যায়। 2009 সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? ৪১ তম বিসিএস

    (ক) ২টি (খ) ৩টি
    (গ) ৪টি (ঘ) ৫টি
    close

    উত্তর: ৪টি

    • touch_app আরো ...

      আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে ৪টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এগুলো হলোঃ
      ০১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয়লাখ রোহিঙ্গা মুসলিমকে সুরক্ষা প্রদান করতে হবে।
      ০২. মিয়ানমার সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে।
      ০৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ
      ০৪. রোহিঙ্গাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতি ৬ মাস অন্তর অন্তর সেই সংক্রান্ত প্রতিবেদনগুলো ICJ (International Court of Justice) এ জমা দিতে হবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত? ৪২ তম বিসিএস

    (ক) ADB (খ) IMF
    (গ) WTO (ঘ) IDB
    close

    উত্তর: IMF

    • touch_app আরো ...

      ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility