পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল বাংলাদেশ
  • প্রশ্ন: আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল- ৪০ তম বিসিএস

    (ক) ১৯৬৮ সালে (খ) ১৯৬৭ সালে
    (গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৬৬ সালে
    close

    উত্তর: ১৯৬৬ সালে

    • touch_app আরো ...

      ছয় দফা কর্মসূচি তথা ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন? ৪০ তম বিসিএস

    (ক) ৩২ জন (খ) ৩৪ জন
    (গ) ৩৫ জন (ঘ) ৩৬ জন
    close

    উত্তর: ৩৫ জন

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? ৪০ তম বিসিএস

    (ক) ধর্মীয় (খ) অর্থনৈতিক
    (গ) মানবাধিকার (ঘ) খেলাধুলা
    close

    উত্তর: মানবাধিকার

    • touch_app আরো ...

      আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি বেসরকারী সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি আইনগত সহায়তাও দিয়ে থাকে। এটি বাংলাদেশের প্রথম সারির একটি মানবাধিকার সংগঠন যারা বিশেষভাবে শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন- ৪০ তম বিসিএস

    (ক) ৬ ভাগে (খ) ৫ ভাগে
    (গ) ৩ ভাগে (ঘ) ৪ ভাগে
    close

    উত্তর: ৪ ভাগে

    • touch_app আরো ...

      যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে।

      এলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ৪ ভাগে ভাগ করেছেন যথাঃ

      1. Institutional interest groups (army and business associations).

      2. Non - associational interest groups. 3. Associational interest groups.

      4. Anomic interest groups (terrorist organization, criminal gang).


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের- ৪০ তম বিসিএস

    (ক) ১৩৬তম সদস্য (খ) ১১৬তম সদস্য
    (গ) ১৪৬তম সদস্য (ঘ) ১২৬তম সদস্য
    close

    উত্তর: ১৩৬তম সদস্য

    • touch_app আরো ...

      বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩ টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে – ‘বাংলাদেশ’, ‘গ্রানাডা’, এবং ‘গিনি বিসাউ’ । এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫ টি । ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩ টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমনুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬ তম , গ্রানাডা ১৩৭তম , গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়- ৪০ তম বিসিএস

    (ক) ৭ জানুয়ারি, ১৯৭৩ (খ) ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
    (গ) ৭ মার্চ, ১৯৭৩ (ঘ) ৭ এপ্রিল, ১৯৭৩
    close

    উত্তর: ৭ মার্চ, ১৯৭৩

    • touch_app আরো ...

      বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়- ৪০ তম বিসিএস

    (ক) ১৩ হাজার ১২৫টি (খ) ১৩ হাজার ১৩৬টি
    (গ) ১৩ হাজার ১৩০টি (ঘ) ১৩ হাজার ১৪৬টি
    close

    উত্তর: ১৩ হাজার ১৩৬টি

    • touch_app আরো ...

      জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ১৯৯৬ - ২০০১ সাল পর্যন্ত মেয়াদে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু করেন এবং সে সময় ১০ হাজার ৭২৩টি ক্লিনিক চালু করা হয়। এর ফলে ঐ সময়কালে চিকিৎসা সেবা দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। কিন্তু ২০০১ সালে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের দরিদ্র মানুষ আবারো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে শুরু করে। ২০০৯ সালে পুনরায় কমিউনিটি ক্লিনিকগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে দেশে ইউনিয়ন পর্যায়ে ১৩ হাজার ৭০৭টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। আরো এক হাজার ২৯টি কমিউনিটি ক্লিনিক কর্মসূচির আওতায় আসছে। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের মধ্যে কমিউনিটি ক্লিনিকে ভিজিটের সংখ্যা ৭৪ কোটির অধিক। এর মধ্যে ২ কোটির অধিক সংখ্যক জটিল রোগীকে উচ্চতর পর্যায়ে রেফার করা হয়। সরকারের এই মহতী উদ্যোগে দেশের অসহায় দুস্থ মানুষ সহজে ও বিনাপয়সায় হাতের নাগালে চিকিৎসা সেবা পাচ্ছে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘Let there be Light’- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন- ৪০ তম বিসিএস

    (ক) শেখ নিয়ামত আলী (খ) খান আতাউর রহমান
    (গ) জহির রায়হান (ঘ) আমজাদ হোসেন
    close

    উত্তর: জহির রায়হান

    • touch_app আরো ...

      বিখ্যাত বাংলাদেশী চলচ্চিত্রকার জহির রায়হান 'লেট দেয়ার বি লাইট' (Let There Be Light) ছবিটি পরিচালনা করেন, যা তাঁর স্বপ্নের সিনেমা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি এটি শেষ করে যেতে পারেননি। এটি একটি ইংরেজি ভাষার চলচ্চিত্র ছিল, যা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির নামে হওয়া হত্যাকাণ্ড তুলে ধরার জন্য নির্মিত হয়েছিল


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? ৪০ তম বিসিএস

    (ক) হাইতি (খ) জ্যামাইকা
    (গ) ফ্লোরিডা (ঘ) কিউবা
    close

    উত্তর: কিউবা

    • touch_app আরো ...

      যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে ডিটেনশন ক্যাম্প (Guantanamo Bay Detention Camp) কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ‘নেভাল স্টেশন গুয়ানতানামো বে’ (Naval Station Guantanamo Bay)-এর ভেতরে অবস্থিত। এটি একটি সামরিক কারাগার যা ২০০২ সাল থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)– তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে। ৪০ তম বিসিএস

    (ক) ১৭ (খ) ১৫
    (গ) ২৭ (ঘ) ২১
    close

    উত্তর: ১৭

    • touch_app আরো ...

      টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) - তে ১৭ টি লক্ষ্য ( goals) রয়েছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? ৪০ তম বিসিএস

    (ক) ১৯৪৮ (খ) ১৯৫৬
    (গ) ১৯৪৫ (ঘ) ২০০০
    close

    উত্তর: ১৯৪৮

    • touch_app আরো ...

      জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে - ১৯৪৮ সালে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? ৪০ তম বিসিএস

    (ক) আজারবাইজান (খ) তাজাকিস্তান
    (গ) বেলারুশ (ঘ) পর্তুগাল
    close

    উত্তর: বেলারুশ

    • touch_app আরো ...

      ১৯৯১ সালে মিনস্ক স্বাধীন বেলারুশের রাজধানীতে পরিণত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? ৪০ তম বিসিএস

    (ক) সেপ্টেম্বর, ২০১৮ (খ) ফেব্রুয়ারি, ২০১৯
    (গ) ডিসেম্বর, ২০১৮ (ঘ) মার্চ, ২০১৯
    close

    উত্তর: ফেব্রুয়ারি, ২০১৯

    • touch_app আরো ...

      জার্মানিতে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি)। বিশ্বের প্রায় ৪৫০ জন নীতি - নির্ধারক ও চিন্তাবিদের অংশগ্রহণে এই সম্মেলনে মানুষের নিরাপত্তার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা - পর্যালোচনা হয়েছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? ৪০ তম বিসিএস

    (ক) জলবায়ু পরিবর্তন (খ) কৃষি উন্নয়ন
    (গ) দারিদ্র বিমোচন (ঘ) বিনিয়োগ সম্পর্কিত
    close

    উত্তর: জলবায়ু পরিবর্তন

    • touch_app আরো ...

      জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable Forum এর সাথে জড়িত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০ টি দেশ Vulnerable Twenty বা V20 নামে একটা জোটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরও ২৩ টি দেশ যুক্ত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ৪০ তম বিসিএস

    (ক) ১৯৯৮ সালে (খ) ১৯৮৩ সালে
    (গ) ১৯৭৯ সালে (ঘ) ১৯৮২ সালে
    close

    উত্তর: ১৯৮২ সালে

    • touch_app আরো ...

      বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক সমুদ্র আইন পাস করা হয় যা আঞ্চলিক পানি ও সামুদ্রিক এলাকা আইন ১৯৭৪ (The Territorial Waters And Meritime Zones Act, 1974) নামে পরিচিত। এছাড়া জাতিসংঘের "সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন, ১৯৮২" একটি আন্তর্জাতিক সমুদ্র আইন যা বিশ্বব্যাপি স্বীকৃত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility