পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতসিংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ৪৮ | (খ) ৪৯ |
| (গ) ৫১ | (ঘ) ৫০ |
উত্তর: ৫১
১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে মোট ৫১টি সদস্য রাষ্ট্র ছিল, যাদের মধ্যে ৫০টি দেশ সান ফ্রান্সিসকো সম্মেলনে সনদে স্বাক্ষর করে এবং পরে পোল্যান্ড ৫১তম সদস্য হিসেবে যোগ দেয়, যা জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠায় (২৪ অক্টোবর, ১৯৪৫) গুরুত্বপূর্ণ ছিল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ৬টি | (খ) ৮টি |
| (গ) ৫টি | (ঘ) ৭টি |
উত্তর: ৭টি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিল বর্তমানে সাতটি। এ তফসিলগুলো সংবিধানের মূল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে কাজ করে থাকে। সাতটি তফসিলের শিরোনামগুলো নিম্নরুপ : ১. অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন (অনুচ্ছেদ ৪৭) ২. দ্বিতীয় তফসিল বিলুপ্ত ৩. শপথ ও ঘােষণা (১৪৮ অনুচ্ছেদ ১৪৮) ৪. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী [১৫০ (১) অনুচ্ছেদ] ৫. ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ভাষণ।[১৫০ (২) অনুচ্ছেদ] ৬. ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা [১৫০(২) অনুচ্ছেদ) ] ৭. ১৯৭১ সালের ১০ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণপত্র [১৫০(২) অনুচ্ছেদ]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি | (খ) সবুজ বিশ্ব গড়ে তুলি |
| (গ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই | (ঘ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি |
উত্তর: প্লাস্টিক দূষণকে পরাজিত করি
৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। ২০২০ সালের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল 'প্রকৃতির জন্য সময়' (Time for nature)
বিশ্ব পরিবেশ দিবস ২০২২-এর মূল প্রতিপাদ্য ও স্লোগান ছিল Only One Earth & Living Sustainably in Harmony with Nature
২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য "প্লাস্টিক দূষণ এড়ানো"
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ২৫ বছর | (খ) ৩৫ বছর |
| (গ) ২০ বছর | (ঘ) ৩০ বছর |
উত্তর: ২৫ বছর
সংবিধানের ৬৬নং ধারা অনুযায়ী কোনো ব্যাক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন। উল্লেখ্য, সংবিধানে প্রধানমন্ত্রী আলাদা কোনো বয়সের উল্লেখ নেই। তবে সংবিধানের ৫৬(২) ধারায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন’ এবং ৫৬(৩) ধারায় বলা হয়েছে, ‘যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাস্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।‘ সুতরাং সংবিধানের এ ধারাগুলো পর্যালোচনা করে বলতে পারি, যেহেতু যে কোনো সংসদ সদস্যই সংখ্যাগরিষ্ঠ্যের আস্থাভাজন হলেই প্রধানমন্ত্রী হতে পারেন সুতরাং প্রধানমন্ত্রীর বয়সও হবে সংসদ সদস্য হওয়ার বয়সের সমান অর্থাৎ ২৫ বছর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ১৯৩১ | (খ) ১৯৩২ |
| (গ) ১৯৩৪ | (ঘ) ১৯৩৩ |
উত্তর: ১৯৩৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক এডলফ হিটলার ১৯১৪ সালে সেনাবাহিনীর কর্পোরাল হন। ১৯১৯ সালে তিনি নাৎসি পার্টিতে যোগদান করেন। ১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার অপরাধে ১৩ মাসের কারাভোগের সময় ' Mein Kampf' রচনা করেন এবং পরবর্তীতে নির্বাচনে অংশ নিয়ে ৩০ জানুয়ারি ১৯৩৩ জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) অনু্চ্ছেদ ২১ | (খ) অনুচ্ছেদ ২৪ |
| (গ) অনুচ্ছেদ ২৩ | (ঘ) অনুচ্ছেদ ২২ |
উত্তর: অনুচ্ছেদ ২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগসমূহ থেকে বিচারবিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর ২১, ২৩ ও ২৪ নং অনুচ্ছেদে যথাক্রমে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতির কথা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ৭.৬৫ শতাংশ | (খ) ৭.৮০ শতাংশ |
| (গ) ৭.২৮ শতাংশ | (ঘ) ৮.০০ শতাংশ |
উত্তর: ৭.৮০ শতাংশ
বাংলাদেশে ২০২০ - ২১ অর্থবছরের জাতীয় বাজেটে জিডিপির প্রক্ষেপিত (অনুমিত) প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৫.২০ শতাংশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) জাতিসংঘ 'আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার | (খ) এমডিজি এ্যাওয়ার্ড-২০১০ |
| (গ) সব গুলোই | (ঘ) সম্মান সূচক ডক্টরেড ডিগ্র |
উত্তর: এমডিজি এ্যাওয়ার্ড-২০১০
- শিশু মৃত্যুহার কমানোর জন্য বাংলাদেশ ২০১০ সালে এমডিজি অ্যাওয়ার্ড লাভ করে ।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে এ পুরষ্কার গ্রহণ করেন ।
- এছাড়া ২০১০ সালে নেপাল, কম্বেডিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া ও রুয়ান্ডা এমডিজির বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? ৪০ তম বিসিএস
| (ক) ১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দ | (খ) ১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দ |
| (গ) ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ | (ঘ) ১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দ |
উত্তর: ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ
আলাউদ্দিন হোসেন শাহ (শাসনকাল ১৪৯৪ - ১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান। তিনি হোসেন শাহি রাজবংশের পত্তন করেন। হাবশি সুলতান শামসউদ্দিন মোজাফফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন। ইতিপূর্বে তিনি মোজাফফর শাহের উজির ছিলেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? ৪০ তম বিসিএস
| (ক) চন্দ্রগুপ্ত মৌর্য | (খ) এর কোনোটিই না |
| (গ) সমুদ্র গুপ্ত | (ঘ) অশোক মৌর্য |
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য
মৌর্য সাম্রাজ্যের রাজধানী - পাটলীপুত্র
প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য - মৌর্য সাম্রাজ্য
প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন - চন্দ্রগুপ্ত মৌর্য
সম্রাট অশোক - মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন। মৌর্যবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়): চন্দ্রগুপ্ত মৌর্য> বিন্দুসার> সম্রাট অশোক> দাশরথি> সম্প্রতি> সালিশুকা> দেববর্মণ> শতধনবান> বৃহদ্রথা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন- ৪০ তম বিসিএস
| (ক) ওলন্দাজরা | (খ) ফরাসিরা |
| (গ) ইংরেজরা | (ঘ) পর্তুগিজরা |
উত্তর: পর্তুগিজরা
ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসে পর্তুগিজরা। ১৫৩৮ খ্রিস্টাব্দে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
বাংলায় ফরাসীরা আসে ১৬৭৪ সালে।
ওলন্দাজদের আগমন ঘটে ১৬৫৩ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল? ৪০ তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) যুক্তরাষ্ট্র |
| (গ) সোভিয়েত ইউনিয়ন | (ঘ) ফ্রান্স |
উত্তর: সোভিয়েত ইউনিয়ন
১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। তখন জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি ছিলেন ইয়াকফ মালিক। তিনিই প্রথম সোভিয়েত রাষ্ট্রীয় প্রতিনিধি, যিনি বিশ্বসভায় বাংলাদেশ নামটি উচ্চারণ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? ৪০ তম বিসিএস
| (ক) পঞ্চম তফসিল | (খ) সপ্তম তফসিল |
| (গ) চতুর্থ তফসিল | (ঘ) ষষ্ঠ তফসিল |
উত্তর: পঞ্চম তফসিল
১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত, যাকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ১৯৯২ সালে ইউনেস্কো তার ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি প্রদান কর্মসূচি শুরু করে। আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, সংবিধানের ৭(খ) অনুযায়ী, সংবিধানের ১৫০ অনুচ্ছেদকে সংবিধানের একটি অপরিবর্তনযোগ্য বিধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে পঞ্চম তফসিলে উল্লিখিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি আমাদের সংবিধানের একটি অপরিহার্য ও অপরিবর্তনীয় অংশে পরিণত হয়েছে।
বর্ণনাঃ
বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল –
প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন।
তৃতীয় তফসিল - শপথ ঘোষণা।
চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।
পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।
সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ৪০ তম বিসিএস
| (ক) লর্ড ওয়াভেল | (খ) লর্ড মাউন্ট ব্যাটেন |
| (গ) লর্ড লিনলিথগো | (ঘ) লর্ড কার্জন |
উত্তর: লর্ড কার্জন
১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়।
দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এ সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে ও বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ৪০ তম বিসিএস
| (ক) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি | (খ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি |
| (গ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি | (ঘ) সিলেটের বনভূমি |
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য: বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া, হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধূপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে এটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।