পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি ) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে--- ৩৮তম বিসিএস

    (ক) ২ (খ) ৫
    (গ) ৩ (ঘ) ৪
    close

    উত্তর: ৩

    • touch_app আরো ...

      জেরুলালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল - আকসা মসজিদে ইহুদিরা অগ্নি সংযোগ করলে তার প্রতিবাদ , প্রতিরোধ ও সর্বোপরি মুসলিম বিশ্বকে একত্র করার জন্য ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বরে মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) গঠিত হয়। সৌদি আরবের জেদ্দায় সদর দপ্তরভিত্তিক সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি সেগুলো হলো - আরবি, ইংরেজি ও ফরাসি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নৈরাজ্য যে তত্তের মুল উপাদান সেটি হচ্ছে --- ৩৮তম বিসিএস

    (ক) নব্য উদারতাবাদ (খ) নব্য মার্কসবাদ
    (গ) বাস্তববাদ (ঘ) গঠনবাদ
    close

    উত্তর: বাস্তববাদ

    • touch_app আরো ...

      নৈরাজ্য (Anarchy) মূলত নৈরাজ্যবাদ (Anarchism) নামক রাজনৈতিক তত্ত্বের মূল উপাদান, যা রাষ্ট্র ও অন্যান্য কর্তৃত্বের বিলোপ ঘটিয়ে ব্যক্তি স্বাধীনতা ও স্ব-শাসনের ওপর গুরুত্ব দেয় এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদ (Realism) ও গঠনবাদ (Constructivism)-এর মতো তত্ত্বের একটি মৌলিক ধারণা হিসেবেও বিবেচিত হয়, যেখানে কোনো কেন্দ্রীয় ক্ষমতার অনুপস্থিতিকে বোঝানো হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনান্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ ( এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিলঃ ৩৮তম বিসিএস

    (ক) ম্যাড (খ) শয় তানের সাম্রাজ্যে আক্রমণ
    (গ) তারকা যুদ্ধ (ঘ) থাড
    close

    উত্তর: তারকা যুদ্ধ

    • touch_app আরো ...

      Strategic Defence Initiative (SDI) একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ, যা ১৯৮৩ সালেমার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঘোষণা করেন। সম্ভব্য সোভিয়েত (বর্তমান রাশিয়া ) ক্ষেপনাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এ উদ্যোগ মূল কথা । এ ব্যবস্থা পূর্বের Mutual Assured Destructive বা MAD ব্যবস্থার সাথে মহাকাশে যুদ্ধংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে Star Wars তারকা যুদ্ধ বলে অভিহিত করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? ৩৮তম বিসিএস

    (ক) ১৯৯ (খ) ১৯৬
    (গ) ১৯৩ (ঘ) ১৬৮
    close

    উত্তর: ১৯৬

    • touch_app আরো ...

      বিভিন্ন দেশ ও পরিবেশ এজেন্সিগুলো কীভাবে কাজ করবে তার পদ্ধতি নির্ধারণ করার জন্য ১৯৯২ সালে UNFCCC গঠিত হয়। সংস্থাটি প্রতিবছর পরিবেশ বিষয়ক বার্ষিক সম্মেলন Conference of Parties বা COP - এর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে কপ ২১ অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশ ছাড়াও দুটি অঞ্চল 'নিউ' ও কুক আইল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৬ টি জাতি অংশগ্রহণ করেছিল। ১৯৯৫ সালের কপ - ১ এবং ২০১৮ সালের সর্বশেষ কপ - ২৪ অনুষ্ঠিত হয় যথাক্রমে জার্মানির বার্লিন ও পোল্যান্ডের কেটুইয়েসে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়- ৩৮তম বিসিএস

    (ক) ১৯৮২ সালে (খ) ১৯৬২ সালে
    (গ) ১৯৮৬ সালে (ঘ) ১৯৭৮ সালে
    close

    উত্তর: ১৯৮২ সালে

    • touch_app আরো ...

      ১৪৩০ - ১৯৮৪ সাল পর্যন্ত স্বাধীন থাকা আরাকানের অধিবাসী রোহিঙ্গারা যে সেখানকারই ভূমিপুত্র তা ইতিহাস কর্তৃক নির্ধারিত। ১৭৮৫ সালে মিয়ানমার কর্তৃক আরাকানের করদ রাজ্যে পরিণত হওয়া, ১৯৪৮ সালে বিট্রিশ শাসন থেকে বার্মার স্বাধীনতা এবং ১৯৬২ সালে জেনারেল নে উইনের ক্ষমতা দখল সবকিছুই রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন, বঞ্চনা ইত্তরোত্তর বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ১৫ অক্টোবর ১৯৮২ মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে ১৩৫ টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের অস্বীকার করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গুয়াম এর গভর্নরের নাম হচ্ছে- ৩৮তম বিসিএস

    (ক) ডোনাল্ড ডাক (খ) অ্যায়ডি ক্যালভো
    (গ) রন ব্লুম (ঘ) গ্লেন বেক
    close

    উত্তর: অ্যায়ডি ক্যালভো

    • touch_app আরো ...

      মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি সুসংগঠিত টেরিটরি হলো গুয়াম। ৫৪০ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দ্বীপের রাজধানী হাগাটানা এবং এর বর্তমান গভর্নর অ্যাডি বাজা ক্যালভো । সম্প্রতি যুদ্ধংদেহী অবস্থায় উত্তর কোরিয়া গুয়ামে মিসাইল হামলা চালানের হুমকি দিলে নামটি আলোচনায় আসে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেনঃ- লেনিন দিয়েছেন ৩৮তম বিসিএস

    (ক) মাও সে তুং (খ) ভি আই লেলিন
    (গ) ফ্রেডরিক এঙ্গেলস (ঘ) কার্ল মার্কস
    close

    উত্তর: ভি আই লেলিন

    • touch_app আরো ...

      বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বরে (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্বে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন বা ভি আই লেনিন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখনে অবস্থিত দেশ কে বলা হয়ঃ ৩৮তম বিসিএস

    (ক) বাফার স্টেট (খ) স্থলবেষ্টিত রাষ্ট্র
    (গ) নিরপেক্ষ রাষ্ট্র (ঘ) জিরো সাম রাষ্ট্র
    close

    উত্তর: বাফার স্টেট

    • touch_app আরো ...

      বাফার স্টেট হচ্ছে এমন সব দেশ, যেসব দেশ আয়তনে ছোট, কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পিং পং এর অর্থ হচ্ছে- ৩৮তম বিসিএস

    (ক) বাস্কেট বল (খ) লন টেনিস
    (গ) টেবিল টেনিস (ঘ) ভলি বল
    close

    উত্তর: টেবিল টেনিস

    • touch_app আরো ...

      টেবিল টেনিসের আরেকটি নাম হলো পিং পং । এটি একটি ইনডোর গেম, যা খুব ছোট ও হালকা ওজনের বল ও ছোট ব্যাটের সাহায্যে খেলা হয়ে থাকে। এটা লন টেনিসের একটা সংস্করণ, যা টেবিলের উপর এক - এক দুজনে আবার দুই - দুই চার জনে খেলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বেল্ট ও রোড ইনিসিয়েটিভ ( বি আর আই ) প্রস্তাব করেছে - - ৩৮তম বিসিএস

    (ক) আসিয়ান (খ) ভারত
    (গ) জাপান (ঘ) চিন
    close

    উত্তর: চিন

    • touch_app আরো ...

      এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় ইঞ্জিনে পরিণত করার লক্ষ্য নিয়ে চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) । চীনের নতুন সিল্ক রোড হিসেবে খ্যাত - এ উদ্যোগের মাধ্যমে বিশ্বায়নে ২.০ এর যাত্রা শুরু হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘের সহযোগী সদস্য নয়? ৩৮তম বিসিএস

    (ক) ASEAN ( আসিয়ান ) (খ) হু ( WHO )
    (গ) উপরের সবকটি (ঘ) আই. এল. ও
    close

    উত্তর: ASEAN ( আসিয়ান )

    • touch_app আরো ...

      আসিয়ান জাতিসংঘের সহযোগী সংস্থা নয়।

      - ৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian Nations (ASEAN) প্রতিষ্ঠা লাভ করে।
      - এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
      - আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
      - ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
      - Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি।
      - প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।

      অন্যদিকে
      - WHO এবং ILO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
      - সংস্থা দুটি যথাক্রমে ১৯৪৮ ও ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
      - এদের সদর দপ্তর জেনেভায় অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সার্কের সদর দপ্তর কোথায় ? ৩৮তম বিসিএস

    (ক) নয়াদিল্লী (খ) কাঠমাণ্ডু
    (গ) কলম্বো (ঘ) ঢাকা
    close

    উত্তর: কাঠমাণ্ডু

    • touch_app আরো ...

      আনুষ্ঠানিকভাবে ১৯৮৫ সালে গঠিত আঞ্চলিক সংগঠন সার্ক - এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮ । সর্বশেষ সদস্য আফগানিস্তান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবেলি হিসেবে পালিত হচ্ছে ? ৩৮তম বিসিএস

    (ক) NAM (খ) ASEAN
    (গ) GATT (ঘ) UNO
    close

    উত্তর: UNO

    • touch_app আরো ...

      United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫ । সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে। অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল যুক্ত--- ৩৮তম বিসিএস

    (ক) পরিবেশ সংরক্ষণ (খ) প্রানীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
    (গ) মানবাধিকার সংরক্ষণ (ঘ) ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
    close

    উত্তর: মানবাধিকার সংরক্ষণ

    • touch_app আরো ...

      ২৮ মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন পৃথিবীর দেশে দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা এবংএরুপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে আর এর বর্তমান মাহসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: UNHCR এর সদর দপ্তর কোথায় ? ৩৮তম বিসিএস

    (ক) জেনেভা (খ) নিউইয়র্ক
    (গ) রোম (ঘ) লন্ডন
    close

    উত্তর: জেনেভা

    • touch_app আরো ...

      United Nations High Commissioner for Refugees বা UNHCR সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অন্যদিকে UN এর সদর দপ্তর নিউইয়র্কে, FAO - এর রোমে এবং OXFAM - এর লন্ডনে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility