পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল--- ৩৮তম বিসিএস

    (ক) ৪ বছর (খ) ৫ বছর
    (গ) ৩ বছর (ঘ) ৬ বছর
    close

    উত্তর: ৫ বছর

    • touch_app আরো ...

      প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-- ৩৮তম বিসিএস

    (ক) নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন (খ) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন
    (গ) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন (ঘ) কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
    close

    উত্তর: কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না

    • touch_app আরো ...

      দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The Representation of the Peoples Order 1972 (RPO) - এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালার ১২ (১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলাে: - দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। - কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি স্থানীয় সরকার নয় ৩৮তম বিসিএস

    (ক) পৌরসভা (খ) উপজেলা পরিষদ
    (গ) সিটি কর্পোরেশন (ঘ) পল্লী বিদ্যুৎ
    close

    উত্তর: পল্লী বিদ্যুৎ

    • touch_app আরো ...

      স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। প্রফেসর আর এম জ্যাকসন বলেন, 'স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করার এক পদ্ধতি বিশেষ। ' ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান। স্তরগুলো হলো - গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে - পৌরসভা ও সিটি কর্পোরেশন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আইন প্রণয়নের ক্ষমতা - ৩৮তম বিসিএস

    (ক) রাষ্ট্রপতি (খ) জাতীয় সংসদের
    (গ) আইন মন্ত্রণালয়ের (ঘ) স্পীকারের
    close

    উত্তর: জাতীয় সংসদের

    • touch_app আরো ...

      কেবল জাতীয় সংসদেরই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫(১) ধারায় বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন - ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যাস্ত হইবে; তবে শর্ত থাকে যে, সংসদের আইন - দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ - আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গরূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- ৩৮তম বিসিএস

    (ক) রাজনৈতিক দল (খ) বিচার বিভাগ
    (গ) সুশীল সমাজ (ঘ) প্রশাসন বিভাগ
    close

    উত্তর: সুশীল সমাজ

    • touch_app আরো ...

      সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরাসরি সরকার বা কর্পোরেট কাঠামোতে না থেকেও সরকারের উপর প্রভাব বিস্তার করে, তাদের বলা হয় সুশীল সমাজ (Civil Society), যা বিভিন্ন এনজিও, থিংক ট্যাঙ্ক, পেশাজীবী সংগঠন এবং বুদ্ধিজীবী শ্রেণির সমন্বয়ে গঠিত, যারা জনমত গঠন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স --- ৩৮তম বিসিএস

    (ক) ৪৫ বছর (খ) ৪০ বছর
    (গ) ৩৫ বছর (ঘ) ৩০ বছর
    close

    উত্তর: ৩৫ বছর

    • touch_app আরো ...

      গণপ্রজান্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে সংবিধানের ৪৮(৪) ধারায় বলা হয়েছে যে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশে অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় -- ৩৮তম বিসিএস

    (ক) ১২ (খ) ১৫
    (গ) ১৪ (ঘ) ১৩
    close

    উত্তর: ১৫

    • touch_app আরো ...

      বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতেকে বৃহৎ তিনটি খাত - কৃষি, শিল্প ও সেবা খাতে বিভক্ত করা হয়। এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৫ টি খাতে বিভক্ত। সেগুলো হলো : কৃষি খাত: ১. কৃষি ও বনজ (ক. শস্য ও শাকসবজি , খ. প্রাণিসম্পদ ও গ. বনজসম্পদ) ২. মৎস্যসম্পদ । শিল্প খাত: ৩. খনিজ ও খনন (ক. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তৈল ও খ. অন্যান্য খনিজ সম্পদ ও খনন ) , ৪. শিল্প (ক. বৃহৎ ও মাঝারি শিল্প ও খ. ক্ষুদ্রায়তন শিল্প), ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ (ক. বিদ্যুৎ খ. গ্যাস ও গ. পানি ) ৬. নির্মাণ। সেবা খাত: ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য ৮. হোটেল ও রেস্তোরাঁ ৯. পরিবহন ,সংরক্ষণ ও যোগাযোগ (ক. স্থুলপথ পরিবহন , খ. পানিপথ পরিবহন, গ. আকাশপথ পরিবহন ঘ. সহযোগী পরিবহন সেবা ও প্রতিষ্ঠানিক সেবা (ক. ব্যাংক খ. বীমা ও গ. অন্যান্য), ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, ১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা ১৩. শিক্ষা ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং ১৫. কমিউনিটি ,সামাজিক ও ব্যক্তিগত সেবা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন ৩৮তম বিসিএস

    (ক) লিটন দাস (খ) মুশফিক
    (গ) তামিম (ঘ) সাব্বির
    close

    উত্তর: মুশফিক

    • touch_app আরো ...

      ৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি নাগরিকের দায়িত্ব ? ৩৮তম বিসিএস

    (ক) শিম্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া (খ) রাজনৈতক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
    (গ) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা (ঘ) দক্ষ জনশক্তি তৈরি করা
    close

    উত্তর: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

    • touch_app আরো ...

      রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা । রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব । তাই নাগরিক হিসেবে রাস্তায় চলাকালে ট্রাফিক আইন অনুসরণ করা প্রত্যক ব্যক্তির একান্ত কর্তব্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে ? ৩৮তম বিসিএস

    (ক) ২ টি (খ) ৪ টি
    (গ) ৫ টি (ঘ) ৩ টি
    close

    উত্তর: ৩ টি

    • touch_app আরো ...

      বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি; ভারত ও মিয়ারমার। দেশের মোট ৩২ টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। অন্মধ্যে ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার সংযোগ। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ? ৩৮তম বিসিএস

    (ক) ১৯৯৯ (খ) ১৯৯৩
    (গ) ২০০১ (ঘ) ১৯৯৭
    close

    উত্তর: ১৯৯৭

    • touch_app আরো ...

      পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এক শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ৩৮তম বিসিএস

    (ক) বিকন অন্বেষা (খ) নোয়া ১৯
    (গ) নোয়া ১৮ (ঘ) ব্র্যাক অন্বেষা
    close

    উত্তর: ব্র্যাক অন্বেষা

    • touch_app আরো ...

      'ব্র্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে ( কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা , আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে এবং মায়নমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ৩৮তম বিসিএস

    (ক) International Tribunal for the Law of the Sea (খ) International Court of Justice
    (গ) Permanent Court of Justice (ঘ) Permanent Court of Arbitration
    close

    উত্তর: International Tribunal for the Law of the Sea

    • touch_app আরো ...

      'দি টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট - ১৯৭৪ 'নামক আইন বলে বাংলাদেশ বেজলাইন থেকে ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করে। তখন থেকে বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সমুদ্র বিরোধের সূত্রপাত ঘটে । সমুদ্রসীমা নির্ধারণ পদ্ধতি ছিল বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমার বিরোধের মূল দিক। বিরোধ নিরসনে বিভিন্ন সময় আলোচনা হলে ও সমস্যার সুরাহা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশ ২০০৯ সালে ৮ অক্টোবর বিষয়টি আন্তর্জাতিক সালিশে নিয়ে যায়। জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্র্যাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে সর্বাধিকা পরিমানে অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-- ৩৮তম বিসিএস

    (ক) সিঙ্গাপুর থেকে (খ) চীন থেকে
    (গ) জাপান থেকে (ঘ) ভারত থেকে
    close

    উত্তর: চীন থেকে

    • touch_app আরো ...

      দেশভিত্তিক আমদানি পণ্যের পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০০৬ - ০৭ অর্থবছর থেকে দেশের আমদানির ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে থেকে ২০১৭ - ১৮ অর্থবছরের জুলাই - ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। আলোচ্য সময়ের মধ্যে মোট আমাদানি ব্যয়ের শতকরা ২৭.৪ ভাগ চীন থেকে আমদানি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া (শতকরা ২১.২ ভাগ) ও ভারত (শতকরা ১৫.২) ভাগ। ২০১৭ জুলাই - ২০১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ চীন থেকে মোট ১০৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের সমান পন্য - সামগ্রী আমদানি করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ৩৮তম বিসিএস

    (ক) দুবাই (খ) বার্লিন
    (গ) সিউল (ঘ) কাতার
    close

    উত্তর: কাতার

    • touch_app আরো ...

      কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হয় যার ফলে এটি মে, জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত না হওয়া এবং উত্তর শরৎকালে অনুষ্ঠিত প্রথম আসর হয়েছে এটি প্রায় ২৯ দিনের সময়সীমায় অনুষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility