পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: IMF এর সদর দপ্তর অবস্থিত- ৩৭তম বিসিএস

    (ক) জেনেভা (খ) রোম
    (গ) নিউইয়র্ক (ঘ) ওয়াশিংটন ডিসি
    close

    উত্তর: ওয়াশিংটন ডিসি

    • touch_app আরো ...

      ১৯৪৪ সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনের ফলাফল হিসেবে সৃষ্ট IMF ( International Monetary Fund ) - এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'তে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক ও উপদেশ দিয়ে থাকে? ৩৭তম বিসিএস

    (ক) IFC (খ) MIGA
    (গ) ICSID (ঘ) IBRD
    close

    উত্তর: IFC

    • touch_app আরো ...

      বিশ্বব্যাংক সংশ্লিষ্ট সংস্থা IFC স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। অপশনের অপর তিনটি সংস্থাও বিশ্বব্যাংক সংশ্লিষ্ট। এর মধ্যে IBRD মধ্যম আয়ের দেশ ও ঋণ দানের যোগ্য দরিদ্র দেশে ঋণ ও উন্নয়ন সহায়তা দেয়। যুদ্ধ বা গণ - অসন্তোষ প্রভৃতির ফলে উন্নয়নশীল দেশে বিদেশী বিনিয়োগে যে ক্ষতি হতে পারে, তাতে বীমা (গ্যারান্টি)র ব্যবস্থা করে বিদেশী বিনিয়োগে উৎসাহ দান MIGA - এর কাজ । আর সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করা ICSID - এর কাজ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ৩৭তম বিসিএস

    (ক) ইটালী (খ) ফ্রান্স
    (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া
    close

    উত্তর: ইটালী

    • touch_app আরো ...

      রোমান ও জার্মান দুটি বিশেষ প্রথা ও অনুষ্ঠান নির্ভরে ইউরোপীয় দেশ ইতালিকে প্রথম সামন্ত প্রথার সূত্রপাত হয় । পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি - শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এবং সেগুলাে দস্যু কবলিত হয়ে পড়ে। যেহেতু জীবন ও সম্পত্তি রক্ষা দায় হয়ে পড়ল তাই সেখানে এ প্রথার উৎপত্তি হয় । এ ব্যবস্থায় অধীনে দুর্বল তথা ক্ষুদে জমির মালিক সর্বস্ব হারানোর ভয়ে শক্তিশালী ভূ - স্বামী আপদে - বিপদে দুর্বলকে রক্ষা করবে, বিনিময়ে দুর্বল, সবলকে সামরিক শক্তি দিয়ে সাহায্য ও সেবা করবে, এটাই ছিল এ ব্যবস্থার মূল কথা । পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এর ব্যাপ্তিকাল হলে ও নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়ে এ সমাজব্যবস্থা শক্তিশালী বা সমৃদ্ধ রুপ লাভ করেছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘের স্থায়ী সদস্যঃ ৩৭তম বিসিএস

    (ক) যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া (খ) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
    (গ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন (ঘ) জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
    close

    উত্তর: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

    • touch_app আরো ...

      জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি। এর মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা যথাক্রমে ৫ টি ও ১০ টি। স্থায়ী দেশগুলাে হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স রাশিয়া ও চীন। যাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য? ৩৭তম বিসিএস

    (ক) ৩৭০ নট (খ) ২০০ নটিক্যাল মাইল
    (গ) ২২ নটিক্যাল মাইল (ঘ) ৪৪ নটিক্যাল মাইল
    close

    উত্তর: ২০০ নটিক্যাল মাইল

    • touch_app আরো ...

      ১৯৮২ সালে সম্পাদিত UN Convention of the Law of the Sea অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার ) পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলো মাছ ধরা , বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়- ৩৭তম বিসিএস

    (ক) ১০ ডিসেম্বর ২০১৩ (খ) ২ এপ্রিল ২০১৫
    (গ) ১৪ জুলাই ২০১৫ (ঘ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
    close

    উত্তর: ১৪ জুলাই ২০১৫

    • touch_app আরো ...

      ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব বিশেষ করে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত P5 + 1 - এর সাথে দীর্ঘ আলোচনা - সংলাপ শেষে ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে P5 + 1 এর মধ্যে পারমাণবিক চুক্তি বা Joint Comprehensive Plan of Action স্বাক্ষরিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘গ্রীন পীস’ যাত্রা শুরু করে- ৩৭তম বিসিএস

    (ক) ২০১৩ (খ) ১৯৭১
    (গ) ১৯৪৫ (ঘ) ২০১১
    close

    উত্তর: ১৯৭১

    • touch_app আরো ...

      গ্রিনপিস হল্যান্ডে বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘Black Lives Matter’ কি? ৩৭তম বিসিএস

    (ক) একটি NGO (খ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
    (গ) একটি গ্রন্থের নাম (ঘ) একটি পানীয়
    close

    উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলন

    • touch_app আরো ...

      'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধ অনলাইনভিত্তিক আন্দোলন। সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আফ্রে আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি? ৩৭তম বিসিএস

    (ক) ইরান (খ) যুক্তরাষ্ট্র
    (গ) রাশিয়া (ঘ) জার্মানী
    close

    উত্তর: যুক্তরাষ্ট্র

    • touch_app আরো ...

      মাথাপিছু গ্রিনহাইজ গ্যাস উদগীরণে সবচেয়ে দায়ী দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটির গ্রিনহাউজ গ্যাস উদগীরণের পরিমাণ ১৫.৬% । আর রাশিয়া, জার্মানি ইরানের গ্যাস উদগীরণের পরিমাণ যথাক্রমে ৫.৪ % , ২.১ % ও ১.৬% ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ৩৭তম বিসিএস

    (ক) CTBT (খ) NATO
    (গ) SALT (ঘ) NPT
    close

    উত্তর: NATO

    • touch_app আরো ...

      NATO পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় দেশগুলোর সামরিক জোট।SALT যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি। NPT পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: BRICS এর সদর দপ্তর কোথায়? ৩৭তম বিসিএস

    (ক) প্রিটোরিয়া (খ) সদর দপ্তর নায়
    (গ) সাংহাই (ঘ) মক্কো
    close

    উত্তর: সদর দপ্তর নায়

    • touch_app আরো ...

      BRICS হলো উদীয়মান জাতীয় অর্থনীতির পাঁচটি দেশের একটি জোটের নাম। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ।সংস্থাটি গঠিত হয় ২০০৮ সালে। এর কোনো সদর দপ্তর নেই। তবে এ সংস্থাটির উদ্যোগে ২০১৪ সালে NDB ( New Development Bank) নামে একটি ব্যাংক গঠিত হয়, যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল? ৩৭তম বিসিএস

    (ক) ১৯৬৯ (খ) ১৯৭৮
    (গ) ১৯৭৫ (ঘ) ১৯৭১
    close

    উত্তর: ১৯৬৯

    • touch_app আরো ...

      বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে IMF - এর এলিট ক্লাব Special Drawing Rights (SDR) গঠিত। SDR এর সুবিধা প্রবর্তনের জন্য IMF ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল। এ ক্লাবের সদস্য পাঁচটি মুদ্রা হলো মার্কিন ডলার, ইউরো ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ৩৭তম বিসিএস

    (ক) যমুনা (খ) মেঘনা
    (গ) পদ্মা (ঘ) কর্ণফুলী
    close

    উত্তর: পদ্মা

    • touch_app আরো ...

      সর্বশেষ তথ্য অনুযায়ী পদ্মা সবচেয়ে দীর্ঘ নদী।এর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। ১২টি জেলার ওপর দিয়ে নদীটি বয়ে গেছে। দ্বিতীয় দীর্ঘতম নদী মেঘনা যার দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার ও তৃতীয় ইচ্ছামতি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ৩৭তম বিসিএস

    (ক) ব্রাজিলের রিওডিজেনিরোতে (খ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
    (গ) আফ্রিকার জোহানেসবার্গে (ঘ) ইটালির রোমে
    close

    উত্তর: ব্রাজিলের রিওডিজেনিরোতে

    • touch_app আরো ...

      জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭ টি নীতিমালা অনুমোদিত হয়। অন্যদিকে ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০০২ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট ৩৭ টি অঙ্গীকার গ্রহণ করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -- ৩৮তম বিসিএস

    (ক) চট্টগ্রাম (খ) রাজশাহী
    (গ) দিনাজপুর (ঘ) খুলনা
    close

    উত্তর: চট্টগ্রাম

    • touch_app আরো ...

      গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility