পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ৩৬তম বিসিএস

    (ক) চাঁদপুরে (খ) ঢাকায়
    (গ) খুলনায় (ঘ) নারায়নগঞ্জ
    close

    উত্তর: চাঁদপুরে

    • touch_app আরো ...

      ফিশারিজ ট্রেংনি ইনস্টিটিউট চাঁদপুর জেলায় অবস্থিত। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র খুলনায় অবস্থিত। ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে। এগুলোর অবস্থান হলো ময়মনসিংহ ,চাঁদপুর, খুলনা, কক্সবাজার ও বাগেরহাটে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সমুদ্রপৃষ্ঠ ৪৫ cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugec হবে? ৩৬তম বিসিএস

    (ক) ৩.৫ কোটি (খ) ৪.৫ কোটি
    (গ) ৪ কোটি (ঘ) ৩ কোটি
    close

    উত্তর: ৩ কোটি

    • touch_app আরো ...

      গত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১০ থেকে ২৫ সেন্টিমিটার। মেরু অঞ্চল এবং পর্বতশৃঙ্গের জমে থাকা বরফ দ্রুত গলতে থাকার কারণে জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি) এর মতে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপ্রষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়তে পারে। এতে বাংলাদেশের অন্তত ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের ৩.৫ কোটি মানুষ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? ৩৬তম বিসিএস

    (ক) ৯০ শতাংশ (খ) ৯৪ শতাংশ
    (গ) ৯৮ শতাংশ (ঘ) ৯৯.৯৭ শতাংশ
    close

    উত্তর: ৯৯.৯৭ শতাংশ

    • touch_app আরো ...

      সূর্য থেকে বিকিরণের মাধ্যমে পৃথিবী যে শক্তি ক্ষুদ্র তরঙ্গ আকারে পায় তাই সৌরশক্তি (Insolation) । ভূ - প্রষ্ঠের চার পাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। এ বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭ শতাংশই আসে সূর্য থেকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? ৩৬তম বিসিএস

    (ক) ৬০% (খ) ৩০%
    (গ) ৪০% (ঘ) ৫০%
    close

    উত্তর: ৩০%

    • touch_app আরো ...

      বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব পড়ছে, তার যাবতীয় চুলচেরা বিশ্লেষণকে বোঝাচ্ছে। বাংলাদেশে একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি সবগুলো দিক দিয়েই ক্ষতিগ্রস্থ হবে এবং হচ্ছে। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের ৩০% শতাংশ বাংলাদেশকে প্রদান করবে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে? ৩৬তম বিসিএস

    (ক) ১ জানুয়ারী (খ) ১৯ জানুয়ারী
    (গ) ২১ মার্চ (ঘ) ১১ জানুয়ারী
    close

    উত্তর: ১৯ জানুয়ারী

    • touch_app আরো ...

      দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ক্ষমতাবলে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৫ প্রণয়ন করে । যা ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় , এতে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত হিসেবে সমুদ্রবন্দরের জন্য ১১ টি ও নদী বন্দরের জন্য ৪ টি সংকেত নির্ধারণ করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুনামীর কারণ হলো- ৩৬তম বিসিএস

    (ক) চন্দ্র ও সূর্যের আকর্ষণ (খ) ঘূর্ণীঝড়
    (গ) সমুদ্রের তলদেশে ভূমি কম্পন (ঘ) আগ্নেয়গিরির অগ্নুৎপাত
    close

    উত্তর: সমুদ্রের তলদেশে ভূমি কম্পন

    • touch_app আরো ...

      পৃথিবীর পৃষ্ঠতলে প্লেটগুলো রয়েছে এগুলো যখন কেঁপে ওঠে তখন একটি উপর আরেকটি উঠে যায় তখন এই পৃষ্ঠতলের উপরে যা থাকে তাও কেঁপে উঠে সমুদ্রপৃষ্ঠের উপরে থাকে পানি তখন পানিকে কম্পিত করে ঝড়ের মতো অনুকূলে আশ্রয় পড়ে এটাই হচ্ছে সুনামির কারণ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? ৩৬তম বিসিএস

    (ক) লাইপেজ (খ) অ্যামাইলেজ
    (গ) ট্রিপসিন (ঘ) টয়ালিন
    close

    উত্তর: ট্রিপসিন

    • touch_app আরো ...

      ট্রিপসিন এনজাইন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে

      টায়ালিন ও অ্যামাইলেজ এনজাইন শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে

      লাইপেজ এনজাইন স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসর ছিলেন - ৩৭তম বিসিএস

    (ক) লর্ড কার্জন (খ) লর্ড হার্ডিঞ্জ
    (গ) লর্ড রিপন (ঘ) লর্ড মিন্টো
    close

    উত্তর: লর্ড কার্জন

    • touch_app আরো ...

      বিট্রিশ শাসনামলে বাংলা, বিহার, উড়িষ্যা মধ্য প্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। এর আয়তন বড় হওয়ার ১৯০৩ সালে বঙ্গবঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। এ পরিকল্পনায় ঢাকা, চট্রগ্রাম , রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ। এ প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গবঙ্গ রদের সময় গভর্নর ছিলেন লর্ড হার্ডিঞ্জ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- ৩৭তম বিসিএস

    (ক) বাইসাইকেল (খ) ধানের শীষ
    (গ) লাঙ্গল (ঘ) নৌকা
    close

    উত্তর: নৌকা

    • touch_app আরো ...

      পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১১ মার্চ। এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক দল, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল একত্রিত হয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠন করে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ধানের শীষ ও লাঙ্গল যথাক্রমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দিল বিএনপি এ জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ৩৭তম বিসিএস

    (ক) মুখ্য আইন (খ) বিল অব রাইটস
    (গ) ম্যাগনাকার্টা (ঘ) পিটিশন অব রাইটস
    close

    উত্তর: ম্যাগনাকার্টা

    • touch_app আরো ...

      বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন। এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে। স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? ৩৭তম বিসিএস

    (ক) মুর্শিদ কুলী খান (খ) আলাউদ্দিন হুসেন শাহ
    (গ) নবাব সিরাজউদ্দৌলা (ঘ) ইলিয়াজ শাহ
    close

    উত্তর: মুর্শিদ কুলী খান

    • touch_app আরো ...

      ১৭০০ সালে শায়েস্তা খানের দক্ষ সুবাদার হিসেবে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন মুর্শিদকুলী খান। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে বাংলার ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতি করতে সক্ষম হন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল সম্রাটগণ দূরবর্তী রজ্যগুলোর দিকে দৃষ্টি দিতে পারেননি। ফলে এসব অঞ্চলের সুবাদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে থাকেন। মুর্শিদকুলী খান ও অনেকটা স্বাধীন হয়ে পড়েন। নবাব মুর্শিদ কুলী খানের সময় থেকেই বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলে ও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সুলতান আলাউদ্দীন হোসেন শাহ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আলুর একটি জাত- ৩৭তম বিসিএস

    (ক) ব্রিশাইল (খ) ড্রামহেড
    (গ) রূপালী (ঘ) ডায়মন্ড
    close

    উত্তর: ডায়মন্ড

    • touch_app আরো ...

      ডায়মন্ড আলুর একটি উন্নতজাতের নাম। ড্রামহেড একটি উন্নতজাতের বাঁধাকপি । রুপালি ও ডেলফোজ উন্নতজাতের তুলাবীজ। ব্রিশাইল একটি উন্নত জাতের ধান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয় - ৩৭তম বিসিএস

    (ক) ইরি ধান (খ) আমন ধান
    (গ) বোরো ধান (ঘ) আউশ ধান
    close

    উত্তর: বোরো ধান

    • touch_app আরো ...

      বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী ২০১৪ - ১৫ অর্থবছরে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের পরিমাণ ২৩.২৮ লক্ষ মেট্রিক টন। আমন ধান উৎপাদন হয় ১৩১.৯০ লক্ষ মেট্রিক টন। আর বোরো ধান উৎপাদনের পরিমাণ ১৯১.৯২ লক্ষ মেট্রিক টন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রধান বীজ উৎপাদকারী সরকারি প্রতিষ্ঠান - ৩৭তম বিসিএস

    (ক) BINA (খ) BADC
    (গ) BARI (ঘ) BRRI
    close

    উত্তর: BADC

    • touch_app আরো ...

      BARI - এর পূর্ণরুপ Bangladesh Agricultural Research Institute । এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture ) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI ( Bangladesh Rice Research Institute ) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC ( Bangladesh Agricultural Development Corporation ) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা , সেচ প্রযুক্তি উন্নয়ন , ভূ - উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী Household বাংলাদেশের প্রতি জনসংখ্যা- ৩৭তম বিসিএস

    (ক) ৫.৫ জন (খ) ৫.৪ জন
    (গ) ৫.০ জন (ঘ) ৪.৪ জন
    close

    উত্তর: ৪.৪ জন

    • touch_app আরো ...

      পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশে House hold প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যা ৪.৪ জন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility