পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: আরবলীগ প্রতিষ্ঠা পায়- ৩৬তম বিসিএস
| (ক) ১৯৪৫ | (খ) ১৯৫০ |
| (গ) ১৯৪০ | (ঘ) ১৯৪৯ |
উত্তর: ১৯৪৫
আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২২ মার্চ। এর বর্তমান সদস্য সংখ্যা ২২। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং এর সদর দপ্তর অবস্থিত মিশরের কায়রোতে। ১৯৪৯ সালে গঠিত হয় ন্যাটো (NATO) । UNHCR প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ ৩৬তম বিসিএস
| (ক) যুদ্ধে ক্ষতিপ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান | (খ) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয় |
| (গ) জাতিসংঘ প্রতিষ্ঠা | (ঘ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা |
উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠা
৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ অনুষ্ঠিত রাশিয়ার ইয়াল্টা সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনগর্ঠন ও জাতিসংঘ প্রতিষ্ঠা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বর্তমানে NAM এর সদস্য সংখ্যা ৩৬তম বিসিএস
| (ক) কোনটাই নয় | (খ) ৩৩ |
| (গ) ৭৭২ | (ঘ) ১৫০ |
উত্তর: কোনটাই নয়
জোট নিরপেক্ষ আন্দোলন ( NAM ) হল 120টি দেশের একটি ফোরাম যা আনুষ্ঠানিকভাবে কোনো প্রধান শক্তি ব্লকের সাথে বা বিপক্ষে জোটবদ্ধ নয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: War and Peace উপন্যাসের রচয়িতা - ৩৬তম বিসিএস
| (ক) লিও টলষ্টয় | (খ) ডেভিড রিকার্ডো |
| (গ) কার্ল মার্কস | (ঘ) জেন অস্টিন |
উত্তর: লিও টলষ্টয়
বিশ্ববিখ্যাত রুশ ঔপন্যানিক লিও টলস্টয় (১৮২৮ - ১৯৩০ ) এর শ্রেষ্ঠ উপন্যাসসমূহ হচ্ছে ' Wor and Peace ' 'Anna Karenina' 'A Confession' , Resurrection ইত্যাদি। তার কিছু বিখ্যাত short story হচ্ছে ' The Death of lvan IIych' 'Family Happiness ' এবং Hadji Murad'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর--- ৩৬তম বিসিএস
| (ক) ভিয়েনা | (খ) জেনেভা |
| (গ) প্যারিস | (ঘ) লন্ডন |
উত্তর: জেনেভা
বিশ্বের দুঃস্থ মানবতার সেবার লক্ষ্যে ১৮৬৩ সালে রেডক্রস বা রেডক্রিসেন্ট (১৮৮৩) গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। রেডক্রসের সদর দপ্তর, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: IAEA এর সদর দপ্তর হচ্ছে--- ৩৬তম বিসিএস
| (ক) ওয়াশিংটন | (খ) জেনেভা |
| (গ) ভিয়েনা | (ঘ) প্যারিস |
উত্তর: ভিয়েনা
(International Atomic Energy Agency ( IAEA ) প্রতিষ্ঠত হয় ২৯ জুলাই ১৯৫৭ । এ সংস্থাটির প্রধানের পদমর্যাদা মহাপরিচালক । IAEA - এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এছাড়া CTBTO, UNIDO, UNODC, OPEC ও OSCE - এর সদর দপ্তর ভিয়েনা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? ৩৬তম বিসিএস
| (ক) ১৯৮২ | (খ) ১৯৮৫ |
| (গ) ১৯৮৩ | (ঘ) ১৯৮৪ |
উত্তর: ১৯৮৫
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২ মে তিনি প্গরথম এই উদ্যোগ নেন। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে পর্যবেক্ষক দেশ ৯টি। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত। অফিসিয়াল ভাষা ইংরেজি। প্রতি ২ বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ১৯৪৯ | (খ) ১৯৪৫ |
| (গ) ১৯৪১ | (ঘ) ১৯৪৮ |
উত্তর: ১৯৪৫
২৬ জুন ১৯৪৫ স্বাক্ষরিত জাতিসংঘ সনদ একই বছরের ২৪ অক্টােবর কার্যকরের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিভূ সংস্থা জাতিসংঘ । ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আরো কিছু সংস্থা হলো বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ( FAO), আন্তর্জাতিক আদালত, আরব লীগ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আন্তর্জাতিক সমুদ্র সংস্থা ( IMO), বেনেলাক্স (BENELUX) গঠিত হয় ১৯৪৮ সালে। ১৯৪৯ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে NATO ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? ৩৬তম বিসিএস
| (ক) ইরান | (খ) সিরিয়া |
| (গ) মিশর | (ঘ) ইরাক |
উত্তর: সিরিয়া
আলেপ্পো সিরিয়ার সবচেয়ে বড় শহর। এটি সিরিয়ার গভর্নরশাসিত প্রশাসনিক বিভাগ আলেপ্পোর রাজধানী । সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী চেকপয়েন্ট বাব আল হাওয়ার ৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত আলেপ্পোর প্রাচীন নাম খালপি বা খালিবন। ভূমধ্যসাগর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? ৩৬তম বিসিএস
| (ক) আলবেনিয়া | (খ) ভারত |
| (গ) ফ্রান্স | (ঘ) আলজেরিয়া |
উত্তর: আলবেনিয়া
রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্ট সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কিলকাতায় আসেন মাদার তেরেসা কলকাতার শিলাইদহ রেলস্টশনের নিকটবর্তী 'মিশনারিজ অব চ্যারিটি' নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর্তমানবতার সেবার পুরস্কার হিসেবে তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পান।]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? ৩৬তম বিসিএস
| (ক) ১৯৯৭ সালে | (খ) ১৯৯৮ সালে |
| (গ) ১৯৯৯ সালে | (ঘ) ২০০০ সালে |
উত্তর: ১৯৯৮ সালে
বাংলাদেশ সরকার ১৯৯৭ - ৯৮ অর্থবছরে 'বয়স্ক ভাতা' কর্মসূচি প্রবর্তন করে এবং এর কার্যক্রম শুরু হয় এপ্রিল ১৯৯৮ থেকে। এ কর্মসূচির উদ্দেশ্য হলাে দেশের দুর্দশাগ্রস্ত, অবহেলিত বয়স্ক জনগােষ্ঠীর আর্থ - সামাজিক অবস্থাকে বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? ৩৬তম বিসিএস
| (ক) ৫১৩৮ কি.মি | (খ) ৪১৫৬ কি.মি |
| (গ) ৪৩৭১ কি.মি. | (ঘ) ৩৯৭৮ কি.মি |
উত্তর: ৪১৫৬ কি.মি
বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য ৫১৩৮ কিলোমিটার তন্মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর থ্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪১৫৬ কিলোমিটার, মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার বাকি ৭১১ কিলোমিটার হলো উপকূলসীমা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? ৩৬তম বিসিএস
| (ক) ১১.৮ কি.মি | (খ) ১২.২ কি.মি |
| (গ) ১২.৮ কি.মি | (ঘ) ১১.২ কি.মি |
উত্তর: ১১.৮ কি.মি
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি বর্তমানে দেশের দীর্ঘতম উড়ালসেতু। ১১.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ফ্লাইওভার ১১ অক্টোবর ২০১৩ উদ্ধোধন করা হয়। এর সংখ্যা ৪ টি , পিলার সংখ্যা ৩১৫ টি ও স্প্যানসংখ্যা ২১৪ টি ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সুন্দরবন বাঘ গণনায় ব্যবহৃত হয়- ৩৬তম বিসিএস
| (ক) GIS | (খ) ফুটমার্ক |
| (গ) পাগ-মার্ক | (ঘ) কোয়ার্ডবেট |
উত্তর: পাগ-মার্ক
[Note: পাগমার্ক বলতে পদচিহ্নকে বোঝায়। পাগ শব্দটি হিন্দি। যার অর্থ পা। অর্থাৎ পদ চিহ্ন দেখে গণনা করা। সাধারণত বন্যপ্রাণী গণনার ক্ষেত্রে এ পদ্ধতির আশ্রয় নেয়া হয়। সর্বশেষ সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০০৪ সালে ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়- ৩৬তম বিসিএস
| (ক) ৯০০-১০০০ কি.মি | (খ) ৩০০-৪০০ কি.মি |
| (গ) ৭০০-৮০০ কি.মি | (ঘ) ১০০-২০০ কি.মি |
উত্তর: ৭০০-৮০০ কি.মি
শতাব্দীর ভয়ংকর সুনামি সংঘটিত হয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রার সন্নিকটে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিটি এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩ টি দেশকে সরাসরি ক্ষতিগ্রস্থ করে। হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়ে ২৩০০ গুণ বেশি শক্তিসম্পন্ন ভূমিকম্পের ফলেই ইতিহাসের এই ভয়াবহ সুনামি সংঘটিত হয়। তখন সুনামির ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ছিল একটি সাধারণ জেট বিমানের গতিবেগের সমান বা ৭০০ কিলোমিটারের বেশি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।