পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: সুন্দরবন - এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? ৩৬তম বিসিএস
| (ক) ৬২% | (খ) ৬৬% |
| (গ) ৫০% | (ঘ) ৫৮% |
উত্তর: ৬৬%
সুন্দরবনের বাংলাদেশ অংশে পড়েছে ৬৬ শতাংশ।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।
গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: MDG - এর অন্যতম লক্ষ্য কি? ৩৬তম বিসিএস
| (ক) ক্ষুধা ও দারিদ্র দূর করা | (খ) যক্ষাক নির্মূল করা |
| (গ) দেশ থেকে পোলিও নির্মূল | (ঘ) HIV/AIDS নির্মূল করা |
উত্তর: ক্ষুধা ও দারিদ্র দূর করা
২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত সহস্রাব্দ শীর্ষ বৈঠকে ২০১৫ সালের মধ্যে ৮ টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG নামে পরিচিত। MDG - এর ৮ টি লক্ষ্যের প্রথম লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) ১৩ তম | (খ) ১৪ তম |
| (গ) ১২ তম | (ঘ) ১৫ তম |
উত্তর: ১৫ তম
৩০জুন ২০১১ সংবিধানের ১৫ তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাধয়াক সরকার ব্যবস্থা রদ করা হয়। এ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল ২৭ মার্চ ১৯৯৬ সংবিধানের ১৩ তম সংশোধনীর মাধ্যমে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? ৩৬তম বিসিএস
| (ক) বহুকক্ষ বিশিষ্ট | (খ) দুই বা দ্বিকক্ষ |
| (গ) তিন কক্ষ | (ঘ) এক কক্ষ |
উত্তর: এক কক্ষ
যে কোনো দেশের আইন পরিষদ এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। আর পার্শ্ববর্তী দেশ ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমার অন্তর্ভূক্ত হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) ৫১ টি | (খ) ১০১ টি |
| (গ) ১৬২ টি | (ঘ) ১১১ টি |
উত্তর: ১১১ টি
ভারতের ১১১টি “ছিটমহল” বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে ।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর স্বাধীন ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ও ভারতের অধিকারভুক্ত কিছু ভূখণ্ড উভয় দেশের মধ্যে থেকে যায় । এ ধরনের ভূখণ্ডই ছিটমহল । ২০১৫ সালে উভয় দেশের মধ্যে এ ছিটমহল বিনিময় হয় । এ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) ৮০° - ৩১´ ৪০° - ৯০´ দ্রাঘিমাংশে | (খ) ৮৮° - ০১´ থেকে ৯২° - ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে |
| (গ) ৩৪° - ২৫´ ৩৮´ উত্তর অক্ষাংশে | (ঘ) ২২° - ৩০´ ২০° - ৩৪´ দক্ষিণ অক্ষাংশে |
উত্তর: ৮৮° - ০১´ থেকে ৯২° - ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে
বাংলাদেশের অবস্থান ২০° ৩৪ উত্তর অক্ষাংশ হতে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ।
পূর্ব - পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিমি এবং উত্তর উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
প্রতিপাদ স্থান: ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ২১ ফেব্রুয়ারী ১৯৭২ | (খ) ১৬ ডিসেম্বর ১৯৭১ |
| (গ) ২৬ মার্চ ১৯৭১ | (ঘ) ১৭ জানুয়ারী ১৯৭২ |
উত্তর: ১৭ জানুয়ারী ১৯৭২
জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পর ১৭ জানুয়ারি ১৯৭২ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে? ৩৬তম বিসিএস
| (ক) ১৯৭৩ সালে | (খ) ১৯৭৪ সালে |
| (গ) ১৯৭৭ সালে | (ঘ) ১৯৭২ সালে |
উত্তর: ১৯৭৪ সালে
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতি ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ সালে না হয়ে একবছর পিছিয়ে যায়। ২০২২ হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় বন্যা থাকায় ২৮ জুন ২০২২ পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল। তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম? ৩৬তম বিসিএস
| (ক) মারমা | (খ) খিয়াং |
| (গ) পাঙন | (ঘ) রাখাইন |
উত্তর: পাঙন
বাংলাদেশে বর্তমানে ৪৫ টি নৃ - গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে। এরা পারিবারিকভাবে পিতৃতান্ত্রিক । বাংলাদেশ ছাড়া ভারতের মণিপুর , আসাম ও ত্রিপুরাতে ও অধিকসংখ্যক পাঙন জনসাধারণ বসবাস করছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন? ৩৬তম বিসিএস
| (ক) পরিবিবি | (খ) ইসলাম খান |
| (গ) শায়েস্তা খান | (ঘ) ঈশা খান |
উত্তর: ইসলাম খান
১৬০৮ - ১৬১০ খ্রিষ্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'ধোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেণ্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়? ৩৬তম বিসিএস
| (ক) ২৬ মার্চ ১৯৭১ | (খ) ২৫ মার্চ ১৯৭১ |
| (গ) ১৪ ডিসেম্বর ১৯৭১ | (ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১ |
উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭১
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার বাহিনীর সহযোগিতায় ১৪ ডিসেম্বর ১৯৭১ বাঙালি বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালায়। আর ১৯৭১ সালের ২৫ মার্চ , ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর যথাক্রমে মুক্তিযুদ্ধ শুরু হয়, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের চূড়ান্ত বিজয় সংঘটিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) গ্রীস | (খ) পূর্ব জার্মানী |
| (গ) যুক্তরাজ্য | (ঘ) স্পেন |
উত্তর: পূর্ব জার্মানী
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মাানি । দেশটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ,গ্রিস ১৯৭২ সালের ১১ মার্চ এবং স্পেন ১৯৭২ সালের ১২ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? ৩৬তম বিসিএস
| (ক) ৬৪টি | (খ) ১৯টি |
| (গ) ১৭টি | (ঘ) ২০টি |
উত্তর: ১৯টি
১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে জেলার সংখ্যা ছিল ১৬ টি। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় নদীয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ১৭ তম জেলা ' কুষ্টিয়া' গঠিত হয় । পরবর্তীতে ১৯৬৯ সালের ১ জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলা থেকে ' পটুয়াখালী' (১৮ তম ) এবং একই সালের ১ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 'টাঙ্গাইল' (১৯ তম) জেলা আত্মপ্রকাশ করে। জেলা হিসেবে গঠিত হয় জামালপুর । তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখ ও প্রজ্ঞাুপন মূলে দেশে জেলার সংখ্যা হয় ৬৪ টি ।]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘শুভলং’ ঝরণা কোথায় অবস্থিত? ৩৬তম বিসিএস
| (ক) সিলেট | (খ) রাঙামাটি |
| (গ) বান্দরবন | (ঘ) মৌলভীবাজার |
উত্তর: রাঙামাটি
শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? ৩৬তম বিসিএস
| (ক) পুটিয়া, রাজশাহী | (খ) লালপুর, নাটোর |
| (গ) ঈশ্বদি, পাবনা | (ঘ) নাচোল, চাপাইনবাবগঞ্জ |
উত্তর: লালপুর, নাটোর
বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর । এ স্থানেই দেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।