পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: ‘উইঘুর’ হলো - ৩৫তম বিসিএস

    (ক) চীনের একটি শহরের নাম (খ) চীনের একটি সম্প্রদায়ের নাম
    (গ) চীনের একটি ধর্মীয় স্থানের নাম (ঘ) চীনের একটি খাবারের নাম
    close

    উত্তর: চীনের একটি সম্প্রদায়ের নাম

    • touch_app আরো ...

      চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। চীন ছাড়াও উইঘুররা কাজখস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান, তুরঙ্ক ও রাশিয়াতে বসবাস করছে। চীনা সরকারের বিভিন্ন সময়ের দমন পীড়নে উইঘুররা আলোচনায় আসে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী সীমা হবে হবে ভিত্তি রেখা হতে - ৩৫তম বিসিএস

    (ক) ৪৫০ নটিক্যাল মাইল (খ) ২০০ নটিক্যাল মাইল
    (গ) ৩০০ নটিক্যাল মাইল (ঘ) ৩৫০ নটিক্যাল মাইল
    close

    উত্তর: ২০০ নটিক্যাল মাইল

    • touch_app আরো ...

      ১৯৮২ সালের সমুদ্র আইন সিংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিকেল মাইল এবং অর্থনৈতিক সীমা হবে ভিত্তি রেখা হতে ২০০ নটিকেল মাইল পর্যন্ত ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? ৩৫তম বিসিএস

    (ক) বাংলাদেশ-মায়ানমার (খ) বাংলাদেশ-ভারত
    (গ) মায়ানমার-চীন (ঘ) ভারত-মায়ানমার
    close

    উত্তর: বাংলাদেশ-মায়ানমার

    • touch_app আরো ...

      মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর । নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে। টেকনাফ - মংডু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার একটি সীমান্ত বাণিজ্য ও বটে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কার্টাগেনা প্রটোকল হচ্ছে - ৩৫তম বিসিএস

    (ক) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি (খ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
    (গ) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক চুক্তি (ঘ) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
    close

    উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

    • touch_app আরো ...

      জীবপ্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত 'কার্টাগেনা প্রটোকল' ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে গৃহীত হয়, যা কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩। বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Carthage Protocol on Bio safety to the Convention on Biological Diversity.


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কত বার সংসোধন করা হয়? ৩৫তম বিসিএস

    (ক) ৪ (খ) ৯
    (গ) ৭ (ঘ) ৮
    close

    উত্তর: ৯

    • touch_app আরো ...

      ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিয়ল চুক্তি ৯ বার সংশোধন হয়। সর্বশেষ ২০১৬ সালে এটি সংশোধিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘The Art of War’ গ্রন্থের রচয়িতা - ৩৫তম বিসিএস

    (ক) ক্লজউইজ (খ) আলফ্রেড মাহান
    (গ) সুন জু (ঘ) কৌটিল্য
    close

    উত্তর: সুন জু

    • touch_app আরো ...

      চীনের বিখ্যাত সমরবিদ সুন জু হলো The Art of War - এর রচয়িতা । তিনি সম্রাটের আদেশে যুদ্ধজয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে তার চিন্তা - ভাবনা তুলে ধরেছেন বইটিতে। কৌটিল্য ছিলেন 'অর্থশাস্ত্র' - এর রচয়িতা । কৌটিল্যের মূল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। চাণক্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রশাসন ও কূটনীতির কৌশলের সার সংক্ষেপ বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা - ৩৫তম বিসিএস

    (ক) ভারত (খ) জাপান
    (গ) আফগানিস্থান (ঘ) চীন
    close

    উত্তর: চীন

    • touch_app আরো ...

      'সিল্ক রােড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে। এটা চীনের বর্তমান পররাষ্ট্রনীতিরও গুরুত্বপূর্ণ একটি অংশ। চীনা সরকার আশা করছে, এই সিল্ক রোড তৎপরতার মাধ্যমে চীনের পশ্চিম ও দক্ষিণ - পশ্চিমাঞ্চল আগামী দিনে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি হয়ে উঠবে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্ব প্রাণী দিবস হচ্ছে - ৩৫তম বিসিএস

    (ক) ২৩ অক্টোবর (খ) ১১ ফেব্রুয়ারী
    (গ) ১৯ জুন (ঘ) ৪ অক্টোবর
    close

    উত্তর: ৪ অক্টোবর

    • touch_app আরো ...

      ৪ অক্টোবর হলো বিশ্ব প্রাণী দিবস। ১৯৩১ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে। ১১ ফেব্রুয়ারি নেলসন ম্যান্ডেলার মুক্তি দিবস।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘WIPO’ এর সদর দপ্তর - ৩৫তম বিসিএস

    (ক) প্যারিস (খ) লন্ডন
    (গ) ব্রাসেলস (ঘ) জেনেভা
    close

    উত্তর: জেনেভা

    • touch_app আরো ...

      সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর আন্তর্জাতিক শ্রমসংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, WIPO, ILO, WTO, ECE, WHO, IPU, WEF, WHF ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়? ৩৫তম বিসিএস

    (ক) শীতকালে (খ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
    (গ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে (ঘ) মৌসুমী বায়ু ঋতুতে
    close

    উত্তর: প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

    • touch_app আরো ...

      প্রাক - মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বজ্র - বিদ্যুৎপূর্ণ ঝড় - বৃষ্টি হয়। এ ঝড় বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক হতে আসে বলে একে কালবৈশাখী ঝড় বল হয়। কখনো কখনো চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পূর্ব সর্তকতা ছাড়াই কোন দূর্যোগ সংঘটিত হয়? ৩৫তম বিসিএস

    (ক) খরা (খ) বন্যা
    (গ) ঘূর্ণিঝড় (ঘ) ভূমিকম্প
    close

    উত্তর: ভূমিকম্প

    • touch_app আরো ...

      পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হওয়া দুর্যোগ হলো ভূমিকম্প।

      ✅ ভূমিকম্প হঠাৎ করে ঘটে এবং একে পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই? ৩৫তম বিসিএস

    (ক) নাগাল্যান্ড (খ) ত্রিপুরা
    (গ) আসাম (ঘ) মিজোরাম
    close

    উত্তর: নাগাল্যান্ড

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? ৩৫তম বিসিএস

    (ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া (খ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
    (গ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ (ঘ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
    close

    উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

    • touch_app আরো ...

      'ঝুম' বা 'জুম' চাষ পদ্ধতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত। এই পদ্ধতিতে পাহাড়ি ঢালে জঙ্গল কেটে ও পুড়িয়ে চাষাবাদ করা হয়।

      পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিনটি জেলা নিয়ে গঠিত।

      সুতরাং, 'ঝুম' চাষ পদ্ধতি প্রধানত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে দেখা যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? ৩৫তম বিসিএস

    (ক) ৭৮.১% (খ) ৭৯.২%
    (গ) প্রায় ৮০% (ঘ) ৭৫.৮%
    close

    উত্তর: ৭৮.১%

    • touch_app আরো ...

      বায়ুমণ্ডলে ৭৮.১% নাইট্রোজেন, ২০.৯% অক্সিজেন, ০.৮০% আর্গন, ০.০৩% কার্বন ডাই - অক্সাইড , ০.০০১৮২ % নিয়ন, ০.০০০৫৩% হিলিয়াম , ০.০০০১২% ক্রিপটন, ০.০০০৯% জেনন, ০.০০০৫% হাইড্রোজেন , ০.০০০০২% মিথেন িএবং ০.০০০০০৫% নাইট্রাস অক্সাইড।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? ৩৫তম বিসিএস

    (ক) শৈলশিরা (খ) ইউ-আকৃতির উপত্যাকা
    (গ) প্বার্শ গ্রাবরেখা (ঘ) ভি-আকৃতির উপত্যাকা
    close

    উত্তর: ইউ-আকৃতির উপত্যাকা

    • touch_app আরো ...

      হিমবাহের ঘর্ষণ, আঁচড়ান , উৎপাটন প্রভৃতি ক্রিয়ার ফলে যে উপত্যকার সৃস্টি হয়, তাকে হৈমবাহিক উপত্যকা বলে। পর্বত অঞ্চলে এরুপ উপত্যকার ভেতর দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ায় সময় ঘর্ষণে ঐ উপত্যকা ক্ষয় হয়ে ইংরেজি 'ইউ' (u) অক্ষরের মতো হয়। আর এজন্য একে 'ইউ' আকৃতির উপত্যকাও বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility