পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: "লয়াজিরগা" কোন দেশের আইন সভা? ৩৪তম বিসিএস

    (ক) লেবানন (খ) ফিজি
    (গ) আফগানিস্তান (ঘ) সিরিয়া
    close

    উত্তর: আফগানিস্তান

    • touch_app আরো ...

      আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' ( Loya Jirga ) । আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি ' ( National Assembly ) । নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোপেন হেগেন কোন দেশের রাজধানী? ৩৪তম বিসিএস

    (ক) বেলজিয়াম (খ) আর্মেনিয়া
    (গ) ভিয়েতনাম (ঘ) ডেনমার্ক
    close

    উত্তর: ডেনমার্ক

    • touch_app আরো ...

      কোপেনহেগেন (Copenhagen) হলো ডেনমার্ক (Denmark) দেশের রাজধানী ও বৃহত্তম শহর, যা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির একটি এবং এটি মূলত জিল্যান্ড ও আমাগার দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি ডেনমার্কের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত, যা তার ইতিহাস, সংস্কৃতি, ও আধুনিক জীবনধারার জন্য বিখ্যাত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? ৩৪তম বিসিএস

    (ক) মিসর (খ) ইরান
    (গ) ইরাক (ঘ) থাইল্যান্ড
    close

    উত্তর: থাইল্যান্ড

    • touch_app আরো ...

      থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ (Sayam) । রাজা প্রথম রমা ১৭৮২ সালে 'শ্যাম দেশ' নামকরণ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? ৩৪তম বিসিএস

    (ক) ইলেকট্রন ও প্রোটন (খ) নিউট্রন ও প্রোটন
    (গ) ইলেকট্রন ও পজিট্রন (ঘ) নিউট্রন ও পজিট্রন
    close

    উত্তর: নিউট্রন ও প্রোটন

    • touch_app আরো ...

      পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। পরমাণুর মধ্যে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন বিদ্যমান। প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। ইলেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি? ৩৪তম বিসিএস

    (ক) ৮ টি (খ) ৬ টি
    (গ) ৪ টি (ঘ) ৫ টি
    close

    উত্তর: ৬ টি

    • touch_app আরো ...

      খাদ্যের প্রধান ছয়টি উপাদান: শর্করা, আমিষ, স্নেহ বা চর্বিজাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এগুলো খাবারের তালিকায় সঠিক অনুপাতে উপস্থিত থাকলে তাকে সুষম খাদ্য বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? ৩৫তম বিসিএস

    (ক) সন্ধীপ চেনেলে (খ) যমুনা নদীতে
    (গ) বঙ্গোপসাগরে (ঘ) মেঘনার মোহনায়
    close

    উত্তর: বঙ্গোপসাগরে

    • touch_app আরো ...

      সোয়াচ অব নো গ্রাইন্ড বা গঙ্গা খাদ বঙ্গোপসাগরে অবস্থিত। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রায় ১৪ কিলোমিটার চওড়া একটি সমুদ্র উপত্যকা। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার। এখানে প্রচুর পরিমাণে মাছ, ডলফিন, তিমি দেখতে পাওয়া যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়? ৩৫তম বিসিএস

    (ক) ষাট দশক (খ) আশির দশক
    (গ) পঞ্চাশ দশক (ঘ) সত্তর দশক
    close

    উত্তর: আশির দশক

    • touch_app আরো ...

      বাংলাদেশের সুন্দরবন এলাকায় চিংড়ি চাষ শুরু হয় ১৯২৯ - ৩০ সাল থেকে। কিন্তু সত্তর দশকের পর বিশ্ববাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় আশির দশক থেকে চিংড়ি চাষের সম্প্রসারণ ঘটে এবং এটি রপ্তানিপণ্য হিসেবে তালিকাভুক্ত হয় । উল্লেখ্য, মোট উৎপাদনের ৮০ শতাংশই বাগদা চিংড়ি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয় কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? ৩৫তম বিসিএস

    (ক) ১১০ (খ) ১২০
    (গ) ১১৭ (ঘ) ১১৫
    close

    উত্তর: ১১৭

    • touch_app আরো ...

      বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি ১১৭ অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে।

      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগ এর তৃতীয় পরিচ্ছেদ এর ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি সন্নিবেশিত হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? ৩৫তম বিসিএস

    (ক) সেন্টমার্টিন (খ) চর আলেকজান্ডার
    (গ) রাঙ্গাবালি (ঘ) ছেড়াদ্বীপ
    close

    উত্তর: সেন্টমার্টিন

    • touch_app আরো ...

      ”অলিভ টারটল” বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে পাওয়া যায় ।

      'অলিভ টারটল' হলো জলপাই রঙের কচ্ছপ । সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজারের বদর মোকাম, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, মহাখালী, হিমছড়ি, প্যাচারদিয়া ও সোনাদিয়া দ্বীপের সৈকতে ও অলিভ টারটল পাওয়া যায় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন? ৩৫তম বিসিএস

    (ক) শিলভদ্র (খ) মাহুয়ান
    (গ) মেগাস্থিনিস (ঘ) অতীশ দিপঙ্কর
    close

    উত্তর: শিলভদ্র

    • touch_app আরো ...

      চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ বা ইউয়ান চোয়াং - এর দীক্ষাগুরু ছিলেন নালন্দা বিহার / নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্র। অতীশ দীপঙ্কর হলেন বাংলাদেশের মুন্সীগঞ্জে জন্ম নেওয়া একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রচারক ছিলেন। মা হুয়ান ছিলেন চীনা - দূত। তিনি ১৪০৬ সালে বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে মেগাস্থিনিস ছিলেন গ্রিসের একজন পর্যটক এবং ভূগোলবিদ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? ৩৫তম বিসিএস

    (ক) রাঙামাটি (খ) বান্দরবান
    (গ) খাগড়াছড়ি (ঘ) সিলেট
    close

    উত্তর: বান্দরবান

    • touch_app আরো ...

      প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত ।

      প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত। বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান। কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।

      এ কাব্যিক আর মোহনীয় রূপ নিয়ে সবুজ আর নীলে আঁচল বিছিয়ে শুয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত কুমারী হ্রদটি। প্রায় ২৯ একর এলাকা নিয়ে প্রান্তিক হ্রদের অবস্থান। এলজিইডি’র তত্ত্বাবধানে এ হ্রদটি পরিচালিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? (সাল ২০১৫) ৩৫তম বিসিএস

    (ক) ৪৫০০ (খ) ৪৬০০
    (গ) ৫৬০০ (ঘ) ৪৫৫০
    close

    উত্তর: ৪৫৫০

    • touch_app আরো ...

      বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫টি উপজেলা ও ৪৫৭৮টি ইউনিয়ন রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? ৩৫তম বিসিএস

    (ক) আনন্দ বিহার (খ) গোসিপা বিহার
    (গ) নালন্দা বিহার (ঘ) সোমপুর বিহার
    close

    উত্তর: নালন্দা বিহার

    • touch_app আরো ...

      মহাস্থবীর শিলভদ্র নালন্দা বিহারের আচার্য ছিলেন। তার শিষ্য ছিলেন চীনা পর্যটক হিউয়ান সাঙ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? ৩৫তম বিসিএস

    (ক) বারাং (খ) পুঞ্জি
    (গ) মৌজা (ঘ) পাড়া
    close

    উত্তর: পুঞ্জি

    • touch_app আরো ...

      খাসিয়া নৃ - গোষ্ঠীদের গ্রামকে বলা হয় পুঞ্জি। ভূমি জরিপের ভৌগোলিক ইউনিট এবং রাজস্ব আদায়ের জন্য এক ইউনিট জমির অভিব্যক্তি হলো মৌজা । অন্যদিকে গ্রামের ক্ষুদ্র অংশকে পাড়া বলা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: লর্ড কানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? ৩৫তম বিসিএস

    (ক) দ্বৈত শাসন ব্যবস্থা (খ) পুলিশ ব্যবস্থা
    (গ) সতীদাহ নিবারণ ব্যবস্থা (ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
    close

    উত্তর: পুলিশ ব্যবস্থা

    • touch_app আরো ...

      লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা ব্যবস্থা চালু করেন ।

      ১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন । ১৭৯৩ শোলে 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস । দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ । ১৮২৯ সানে সতীদাহ প্রথা রহিত ঘোসণা করার জন্য লর্ড বেন্টিঙ্ক নামটি সংস্কার আন্দোলনকারীদের নিকট প্রশংসিত ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility