পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগর – ৩৩তম বিসিএস
| (ক) উত্তর মহাসাগর | (খ) আটলান্টিক মহাসাগর |
| (গ) প্রশান্ত মহাসাগর | (ঘ) ভারত মহাসাগর |
উত্তর: প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম খাদ বা স্থান মারিয়ানা ট্রেঞ্চ। বিভিন্ন সময়ে এর গভীরতা বিভিন্ন রকম মাপা হলে ও আধুনিক বিজ্ঞানীদের মতে এর গভীরতা ৩৬,০৭০ ফুট ( প্রায় ১১ কিলোমিটার) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ – ৩৩তম বিসিএস
| (ক) কাসপিয়ান | (খ) মানস সরোবর |
| (গ) বৈকাল | (ঘ) ডেড সী |
উত্তর: বৈকাল
বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ। এটি বিশ্বের গভীরতম হ্রদ। ১৯৯৬ সাল ইউনেস্কো এটিকে ৭৫৪ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়– ৩৩তম বিসিএস
| (ক) জার্মানি | (খ) আর্জেন্টিনা |
| (গ) ব্রাজিল | (ঘ) লন্ডন |
উত্তর: ব্রাজিল
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, যা ছিল ফিফা বিশ্বকাপের ২০তম আসর, এবং এটি ১৩ জুন থেকে ১৩ জুলাই, ২০১৪ পর্যন্ত চলেছিল, যেখানে জার্মানি Argentina-কে ফাইনালে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়? ৩৩তম বিসিএস
| (ক) নড়াইল | (খ) ঢাকা |
| (গ) চট্টগ্রাম | (ঘ) ময়মনসিংহ |
উত্তর: ময়মনসিংহ
শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি (Zainul Abedin Museum) বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত, যা ব্রহ্মপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার এলাকায় অবস্থিত একটি জাতীয় জাদুঘর শাখা এবং তাঁর শিল্পকর্ম ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’ পুরস্কার লাভ করে? ৩৩তম বিসিএস
| (ক) স্টপ জেনোসাইড | (খ) গেরিলা |
| (গ) ওরা এগার জন | (ঘ) আবার তোরা মানুষ হ |
উত্তর: গেরিলা
২০১১ সালের ১০ - ১৭ নভেম্বর ভারতের কোলকাতায় অনুষ্ঠিত ১৭ তম কোলকাতা ফিল্ম ফেস্টিভাল উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করে বাংলাদেশের চলচ্চিত্র 'গেরিলা' । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক – ৩৩তম বিসিএস
| (ক) ৯ | (খ) ১৫ |
| (গ) ২১ | (ঘ) ১১ |
উত্তর: ১১
সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির। সংবিধান বলা হয়েছে - ' রাষ্ট্রপতি যেরুপ সংখ্যক বিচারপতি প্রয়োজন বোধ করবেন, সেরুপ সংখ্যক বিচারপতি নিয়োগ দান করবেন। 'স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো। ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়। ৯ জুলাই ২০০৯ রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে ? ৩৩তম বিসিএস
| (ক) ১৭ | (খ) ১৬ |
| (গ) ২০ | (ঘ) ১৯ |
উত্তর: ১৭
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়। ]
(৫০টি নারী আসন একাদশ সংসদের প্রথম অধিবেশন থেকে আগামী ২৫ বছর পর্যন্ত বহাল থাকবে)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী – ৩৩তম বিসিএস
| (ক) চামড়া | (খ) প্রবাসী শ্রমিক |
| (গ) পাট | (ঘ) রেডিমেড গার্মেন্টস |
উত্তর: রেডিমেড গার্মেন্টস
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জকারী খাত বা বিষয় হলো রেডিমেড গার্মেন্টস বা পোশাক পণ্য ২০১৫ - ১৬ অর্থবছরে পোশাক পণ্যের মোট রপ্তনি ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত ? ৩৩তম বিসিএস
| (ক) মধুপুর | (খ) রাজবাড়ী |
| (গ) কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে | (ঘ) গাজীপুর |
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
শালবন বিহার ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন স্থানগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থান ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত – ৩৩তম বিসিএস
| (ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে | (খ) টি এস সি মোড় |
| (গ) রেসকোর্স ময়দান | (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় |
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
'সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় – ৩৩তম বিসিএস
| (ক) রাজশাহী স্টেডিয়াম | (খ) শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম |
| (গ) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম | (ঘ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
উত্তর: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
২০১২ সালের ১১ - ২২ মার্চ ১১তম এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কবে ? ৩৩তম বিসিএস
| (ক) ৭ই মার্চ | (খ) ১৭ই এপ্রিল |
| (গ) ২৬শে মার্চ | (ঘ) ১৬ই ডিসেম্বর |
উত্তর: ২৬শে মার্চ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শ্রীলংকার মুদ্রার নাম – ৩৩তম বিসিএস
| (ক) টাকা | (খ) রুপী |
| (গ) ডলার | (ঘ) পাউন্ড |
উত্তর: রুপী
শ্রীলঙ্কা - শ্রীলঙ্কান রুপি, মার্কিন যুক্তরাষ্ট্র – ডলার, যুক্তরাজ্য – পাউন্ড, বাংলাদেশ - টাকা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? ৩৪তম বিসিএস
| (ক) ৭ মার্চ ১৯৭১ খৃঃ | (খ) ১৬ ডিসেম্বর১৯৭১ খৃঃ |
| (গ) ২৬ মার্চ ১৯৭১ খৃঃ | (ঘ) ১০ এপ্রিল১৯৭১ খৃঃ |
উত্তর: ১০ এপ্রিল১৯৭১ খৃঃ
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ১০ এপ্রিল ১৯৭১ ভারতের আগরতলায় একত্রিত হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হন। ১৭ এপ্রিল ১৯৭১ তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় ( বর্তমান মুজবিনগর 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। রাষ্ট্রপতি শাসিত এ সরকার পদ্ধতির মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? ৩৪তম বিসিএস
| (ক) ১ মার্চ ১৯১৯ খৃঃ | (খ) ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ |
| (গ) ২১ জুন ১৯৪১ খৃঃ | (ঘ) ১৭ মার্চ ১৯২০ খৃঃ |
উত্তর: ১৭ মার্চ ১৯২০ খৃঃ
শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।