পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: আফগনিস্থানের শেষ বাদশাহ কে ছিলেন? ৩১তম বিসিএস
| (ক) দাউদ খাঁ | (খ) নজীবুল্লাহ |
| (গ) নাদির শাহ | (ঘ) জহির শাহ |
উত্তর: জহির শাহ
আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? ৩১তম বিসিএস
| (ক) আলজেরিয়া | (খ) ইরান |
| (গ) সৌদি আরব | (ঘ) ইরাক |
উত্তর: আলজেরিয়া
ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া । ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ৩১তম বিসিএস
| (ক) ভারত ও পাকিস্তান | (খ) চীন ও তাইওয়ান |
| (গ) ইসরাইল ও জর্ডান | (ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া |
উত্তর: ভারত ও পাকিস্তান
এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর।উল্লেখ্য, 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? ৩১তম বিসিএস
| (ক) কলম্বিয়া | (খ) নিকারাগুয়া |
| (গ) এল সালভাদর | (ঘ) কোস্টারিকা |
উত্তর: কোস্টারিকা
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো : মালদ্বীপ ,এন্ডোরা,ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি , লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ ,মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? ৩১তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) অস্ট্রেলিয়া |
| (গ) চীন | (ঘ) কানাডা |
উত্তর: চীন
পৃথিবীর সর্বাপেক্ষা বেশী গম উৎপাদনকারী দেশ চীন ।
বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ চীন । এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ও অস্ট্রেলিয়া । অন্যদিকে গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া এবং দ্বিতীয় কানাডা । আর বিশ্বে গম আমদানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় মিশর ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন? ৩২তম বিসিএস
| (ক) ২০১১ | (খ) ২০০৯ |
| (গ) ২০০৮ | (ঘ) ২০১০ |
উত্তর: ২০১০
প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম ২৩ মে ২০১০ মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। তিনি লালমনিরহাটের অধিবাসী। তার এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৬৭ তম এভারেস্টজয়ী দেশ হিসেবে আত্নপ্রকাশ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ৩২তম বিসিএস
| (ক) পেট্রাপল | (খ) খোয়াই |
| (গ) ডাউকি | (ঘ) করিমগঞ্জ |
উত্তর: ডাউকি
সিলেটের গোয়াইঘাটের তামাবিল সীমান্তের স্থলবন্দরটি ভারতের মেঘালয় প্রদেশের ডাউকি অঞ্চল ঘেঁষে অবস্থিত। বেনাপোল স্থলবন্দরটি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্তের সাথে লাগানো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: BRTC - এর ইংরেজি পূর্ণরূপ কোনটি? ৩২তম বিসিএস
| (ক) Bangladesh Telecom Regulatory Commission | (খ) Bangladesh Telephone and Regulatory Commission |
| (গ) Bangladesh Telephone Regulatory Commission | (ঘ) Bangladesh Telecommunication Regulatory Commission |
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission
BTRC - এর ইংরেজি পূর্ণরুপ Bangladesh Telecommunication Regulatory Commission । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( BTRC) প্রতিষ্ঠিত হয় ১৬ এপ্রিল ২০০১ সালে। তবে এর কার্যক্রম শুরু হয় ২০০২ সালের ৩১ জানুয়ারি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? ৩২তম বিসিএস
| (ক) চট্টগ্রাম | (খ) পাকশি |
| (গ) সৈয়দপুর | (ঘ) আখাউড়া |
উত্তর: সৈয়দপুর
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামরী জেলার সৈয়দপুরে অবস্থিত। পাকশীতে বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবচেয়ে বড় রেল স্টেশনের নাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের White gold কোনটি? ৩২তম বিসিএস
| (ক) ইলিশ | (খ) পাট |
| (গ) রূপা | (ঘ) চিংড়ী |
উত্তর: চিংড়ী
বাংলাদেশ অপ্রচলিত পণ্যের মধ্যে চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশের চিংড়ি সম্পদকে' White gold' বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়? ৩২তম বিসিএস
| (ক) সাতক্ষীরা | (খ) কক্সবাজার |
| (গ) পঞ্চগড় | (ঘ) হবিগঞ্জ |
উত্তর: কক্সবাজার
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২ টি। এর মধ্যে ভারতের সাথে ৩০ টি এবং মিয়ানমারের সাথে ৩ টি জেলার সীমান্ত রয়েছে। একমাত্র রাঙামাটি জেলাটির ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত হয়েছে। ভারতের সাথে সীমান্তবর্তী জেলাগুলো হলাে: ময়মনসিংহ বিভাগের ৪টি - জামালপুরে , শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগের ৪টি - সিলেট, সুনামগজঞ্জ, মৌলবীবাজার ও হবিগজ্ঞ , চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম বিভাগের ৬টি - চট্রগ্রাম ,রাঙ্গামাটি ,খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ও ব্রাহ্মণবাড়িয়া, রংপুর বিভাগের ৬টি, - মেহেরপুর ,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা , ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা এবং মিয়ানমারের সাথে রাঙামাটি ,বান্দরবান, খাগড়াছড়ি এ তিনটি জেলার সীমান্ত রয়েছে। সুতরাং কক্সবাজার সাথে অন্য দেশের কোনো স্থল সীমানা নেই।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সোনালিকা’ ও ‘আকরব’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? ৩২তম বিসিএস
| (ক) উন্নত জাতের গমের নাম | (খ) দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম |
| (গ) উন্নত জাতের ধানের নাম | (ঘ) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম |
উত্তর: উন্নত জাতের গমের নাম
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে, সোনালিকা ,ও 'আকবর' দুটি উন্নতজাতের গমের নাম। এরুপ আরো কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত , বলাকা, জোপাটিকা, ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, বাংলাদেশ উৎপাদিত উন্নত জাতের কতিপয় ধানের মধ্যে বিনা - ৮ বিনা - ৯ বিআর - ৩৩ ব্রি ধান ৪৭ ,বিআর ১১, ব্রি ধান ৪৬ ,বিআর - ১ (চন্দনা), বিআর - ২ (মালা) প্রভৃতি প্রধান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আলোকিত মানুষ চাই’ – এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? ৩২তম বিসিএস
| (ক) জাতীয় গ্রন্থ কেন্দ্র | (খ) সুশাসনের জন্য নাগরিক |
| (গ) পাবলিক লাইব্রেরি | (ঘ) বিশ্ব সাহিত্য কেন্দ্র |
উত্তর: বিশ্ব সাহিত্য কেন্দ্র
"আলোকিত মানুষ চাই" স্লোগানটি বিশ্বসাহিত্য কেন্দ্র-এর, যা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন কিশোর ও যুব সমাজকে আলোকিত করার লক্ষ্যে। এটি বাংলাদেশের একটি অন্যতম পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যা বই পড়া এবং সৎ চিন্তা বিকাশে কাজ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি? ৩২তম বিসিএস
| (ক) ১১:৭ | (খ) ১১:৮ |
| (গ) ৮:৫ | (ঘ) ১০:৬ |
উত্তর: ১০:৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী জাতীয় পতাকা মাপের সুনির্দিষ্ট বিবরণ নিম্নলিখিত: 'জাতীয় পতাকা' গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন জেলায় চা-বাগান বেশী? ৩২তম বিসিএস
| (ক) মৌলভীবাজার | (খ) বান্দরবান |
| (গ) হবিগঞ্জ | (ঘ) সিলেট |
উত্তর: মৌলভীবাজার
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড এর তথ্য অনুসারে মৌলভীবাজারে ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে ২০টি চা বাগান রয়েছে। সুনামগঞ্জে কোনো চা বাগান নেই।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।