পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ? ৩০তম বিসিএস

    (ক) ১-১০-০৭ (খ) ১-১১-০৭
    (গ) ৩-১১-০৭ (ঘ) ৩১-১০-০৭
    close

    উত্তর: ১-১১-০৭

    • touch_app আরো ...

      ১ নভেম্বর ২০০৭ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। এ দিন বিচার বিচার বিভাগ পৃথকীকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ৬-দফা দাবি কোথায় ঊথাপিত হয় ? ৩০তম বিসিএস

    (ক) চট্রগ্রাম (খ) ঢাকা
    (গ) লাহোর (ঘ) দিল্লি
    close

    উত্তর: লাহোর

    • touch_app আরো ...

      ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ? ৩০তম বিসিএস

    (ক) ভালুকা (খ) সাভার
    (গ) গজারিয়া (ঘ) গাজীপুর
    close

    উত্তর: গজারিয়া

    • touch_app আরো ...

      দেশীয় ওষুধশিল্পের প্রসার এবং মান উন্নয়নে গবেষণার লক্ষ্যে ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়ায় ২০০ একর জায়গাজুড়ে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডেয়েন্ট নামে ওষুধ পার্ক গড়ে তোলার জন্য প্রকল্প অনুমোদিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ? ৩০তম বিসিএস

    (ক) ১৯৯৯ (খ) ২০০১
    (গ) ১৯৯৮ (ঘ) ২০০০
    close

    উত্তর: ২০০০

    • touch_app আরো ...

      বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । প্রথম টেস্ট ত্রিভুজ খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৫ জুন ১৯৯৭ ও ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফল কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) আম (খ) পেঁপে
    (গ) কাঁঠাল (ঘ) কলা
    close

    উত্তর: কাঁঠাল

    • touch_app আরো ...

      বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। জাতীয় ফল কাঁঠাল। ইলিশ হলো জাতীয় মাছ। জাতীয় বৃক্ষ হলো আম গাছ।

      বাংলাদেশের জাতীয় ফল হিসাবে কাঁঠাল সরকারীভাবে নির্ধারিত। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচোড়। কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরীর জন্য সমাদৃত। কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য। তুলনামূলকভাবে বিশালাকার এই ফলের বহির্ভাগ পুরু এবং কান্টকাকীর্ণ, অন্যদিকে অন্তরভাগে একটি কাণ্ড ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়া। কাঁঠালের বৃহদাকার বীজ কোয়ার অভ্যন্তরভাগে অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ৩০তম বিসিএস

    (ক) ঢাকা (খ) মালে
    (গ) থিম্পু (ঘ) কাঠমন্ডু
    close

    উত্তর: থিম্পু

    • touch_app আরো ...

      ষোড়শ সার্ক সম্মেলন (SAARC) অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৮-২৯ এপ্রিল, ভুটানের রাজধানী ** থিম্পু**-তে, যা ছিল সার্কের রজতজয়ন্তী উদযাপন এবং ভুটানের আয়োজিত প্রথম সার্ক সম্মেলন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) EU (খ) FIFA
    (গ) NATO (ঘ) WTO
    close

    উত্তর: EU

    • touch_app আরো ...

      বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট।

      বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে।

      বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আলফ্রেড নোবেল কী আবিঙ্কার করেন ? ৩০তম বিসিএস

    (ক) বিদ্যুৎ (খ) পোলিও টিকা
    (গ) ডিনামাইট (ঘ) কয়লা
    close

    উত্তর: ডিনামাইট

    • touch_app আরো ...

      আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন।

      আলফ্রেড বের্নহার্ড নোবেল ( জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন দেশটি G-8 এর সদস্য নয় ? ৩০তম বিসিএস

    (ক) জাপান (খ) ফ্রান্স
    (গ) যুক্তরাজ্য (ঘ) সুইডেন
    close

    উত্তর: সুইডেন

    • touch_app আরো ...

      G-8 এর সদস্য দেশগুলো ছিল:
      মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
      যুক্তরাজ্য (UK)
      জার্মানি (Germany)
      ফ্রান্স (France)
      জাপান (Japan)
      ইতালি (Italy)
      কানাডা (Canada)
      রাশিয়া (Russia) (২০১৪ সালে বরখাস্ত হয়)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) জাপান (খ) ফিনল্যাণ্ড
    (গ) নরওয়ে (ঘ) ইন্দোনেশিয়া
    close

    উত্তর: ফিনল্যাণ্ড

    • touch_app আরো ...

      ফিনল্যান্ডকে বলা হয় 'হাজার হ্রদের দেশ'। 'ধীবরের দেশ' বলা হয় নরওয়েকে। সুইডেনকে বলা হয় 'ইউরোপের স'মিল'। 'ইউরোপের ক্রীড়াঙ্গন' নামে পরিচিত সুইজারল্যান্ড


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোথায় সেনাবাহিনী নেই ? ৩০তম বিসিএস

    (ক) মালদ্বীপ (খ) সুদান
    (গ) কোনটাই নয় (ঘ) সাইপ্রাস
    close

    উত্তর: মালদ্বীপ

    • touch_app আরো ...

      সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপে সেনাবাহিনী নেই। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে এ দেশটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং শিক্ষার হারও সবচেয়ে বেশি। পর্যটন শিল্পনির্ভর এ দেশটি এশিয়ার মধ্যে আয়তনে ও জনসংখ্যার সবচেয়ে ছোট দেশ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয় ? ৩০তম বিসিএস

    (ক) ১৮৬৮সালে (খ) ১৮৬৪ সালে
    (গ) ১৮৬৪সালে (ঘ) ১৮৬৬সালে
    close

    উত্তর: ১৮৬৪ সালে

    • touch_app আরো ...

      ১৮৬৩ সালে রেডক্রস প্রতিষ্ঠিত হয়।

      আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

      এটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান অঁরি দ্যুনঁ এবং গ্যুস্তাভ মোয়ানিয়ে দ্বারা সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বিশ্ব মানবাধিকার দিবস - ৩০তম বিসিএস

    (ক) ১০ ডিসেম্বর (খ) ১ আগস্ট
    (গ) ২৬ জুন (ঘ) ১ মে
    close

    উত্তর: ১০ ডিসেম্বর

    • touch_app আরো ...

      মানবাধিকার দিবসের আনুষ্ঠানিক সূচনা ১৯৫০ সাল থেকে, যখন অ্যাসেম্বলি ৪২৩(V) রেজোলিউশন পাস করে, যেখানে সমস্ত রাজ্য এবং আগ্রহী সংস্থাগুলিকে প্রতি বছর ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: FIFA প্রতিষ্ঠিত হয় কবে ? ৩০তম বিসিএস

    (ক) ১৯২৪ (খ) ১৯০৪
    (গ) ১৯০৫ (ঘ) ১৯১৪
    close

    উত্তর: ১৯০৪

    • touch_app আরো ...

      ফিফা : FIFA বা Fédération Internationale de Football Association — , অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।ফুটবল কিট

      ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

      এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কিরগিস্তানের রাজধানী কোথায় ? ৩০তম বিসিএস

    (ক) বিশকেক (খ) সালমা আতা
    (গ) আশাখাবাদ (ঘ) উলানবাটোর
    close

    উত্তর: বিশকেক

    • touch_app আরো ...

      কিরগিজিস্তান মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর সরকারি নাম কিরগিজ প্রজাতন্ত্র । এর উত্তরে কাজাখস্তান, পূর্বে গণচীন, দক্ষিণে গণচীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক শহর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility