পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন? ২৯তম বিসিএস

    (ক) ডেভিটবোর (খ) ব্রেইল
    (গ) টমাস আলভা এডিসন (ঘ) কপার্নিকাস
    close

    উত্তর: ব্রেইল

    • touch_app আরো ...

      অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন ফরাসি শিক্ষাবিদ লুই ব্রেইল (Louis Braille), যিনি মাত্র ১৫ বছর বয়সে ছয়টি বিন্দুর উপর ভিত্তি করে এই স্পর্শনির্ভর পদ্ধতিটি আবিষ্কার করেন, যা ব্রেইল পদ্ধতি নামে পরিচিত এবং দৃষ্টি প্রতিবন্ধীদের লেখা ও পড়া সহজ করে তোলে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহার হয়? ২৯তম বিসিএস

    (ক) হাইড্রোজেন (খ) ইউরেনিয়াম-২৩৫
    (গ) পেট্রোলিয়াম (ঘ) অক্সিজেন
    close

    উত্তর: ইউরেনিয়াম-২৩৫

    • touch_app আরো ...

      পারমাণবিক চুল্লিতে প্রধান জ্বালানি হিসেবে ইউরেনিয়াম (বিশেষত ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপ) ব্যবহার করা হয়, যা পারমাণবিক ফিশন প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন করে, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়; এছাড়াও কিছু চুল্লিতে প্লুটোনিয়াম বা থোরিয়ামও জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বৈদুতিক হিটার এবং ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? ২৯তম বিসিএস

    (ক) স্টেনিয়াম (খ) তামা
    (গ) প্লাটিনাম (ঘ) নাইক্রোম
    close

    উত্তর: নাইক্রোম

    • touch_app আরো ...

      বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে মূলত নিক্রোম (Nichrome) নামক একটি সংকর ধাতুর তার ব্যবহার করা হয়, যা নিকেল (প্রায় ৮০%) এবং ক্রোমিয়াম (প্রায় ২০%) দিয়ে তৈরি; এর উচ্চ রোধ ক্ষমতা, উচ্চ গলনাঙ্ক এবং ক্ষয়রোধী প্রকৃতির কারণে এটি তাপ উৎপন্ন করতে এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম হয়, যা হিটার ও ইস্ত্রির জন্য আদর্শ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয়েছে ? ২৯তম বিসিএস

    (ক) ১৯১১ সালে (খ) ১৯৪১ সালে
    (গ) ১৯৩১ সালে (ঘ) ১৯২১ সালে
    close

    উত্তর: ১৯২১ সালে

    • touch_app আরো ...

      ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২ টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল( সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল, নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেপ) হার্টজ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? ২৯তম বিসিএস

    (ক) ২৪ টি (খ) ৫০ টি
    (গ) ১৪ টি (ঘ) ৩৭ টি
    close

    উত্তর: ৫০ টি

    • touch_app আরো ...

      বাংলাদেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে ৫৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন ? ২৯তম বিসিএস

    (ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড কার্জন
    (গ) লর্ড মাউন্টব্যাটেন (ঘ) লর্ড ত্তয়েলেসলি
    close

    উত্তর: লর্ড কার্জন

    • touch_app আরো ...

      বঙ্গভঙ্গের (১৯০৫) সময় ভারতের গভর্নর-জেনারেল (বড়লাট) ছিলেন লর্ড কার্জন (Lord Curzon), যিনি এই বিভাজনটি কার্যকর করেন; তবে, নতুন গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার (Sir Bamfyld Fuller) এবং বঙ্গভঙ্গ রদের পর বাংলার নতুন গভর্নর নিযুক্ত হন টমাস গিবসন-কারমাইকেল (Thomas Gibson-Carmichael)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? ২৯তম বিসিএস

    (ক) চৌদ্দগ্রাম (খ) সাতগ্রামদ
    (গ) সেন্টমার্টিন (ঘ) মুজিবনগর
    close

    উত্তর: সেন্টমার্টিন

    • touch_app আরো ...

      উপরিউক্ত অপশনগলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ছোট ইউনিয়ন । পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর। টেকনাফ থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অন্যদিকে সাতগ্রাম বগুড়া জেলার একটি ইউনিয়ন । মুজিবনগর মেহেরপুর জেলার একটি উপজেলা, যেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। আর চৌদ্দগ্রাম কুমিল্লা জেলার একটি উপজেলা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আইএলত্ত এর সদর দপ্তর কোথায়? ২৯তম বিসিএস

    (ক) জেনেভা (খ) নিউইয়র্ক
    (গ) লন্ডন (ঘ) দিল্লী
    close

    উত্তর: জেনেভা

    • touch_app আরো ...

      আইএলও - এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।

      আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।

      ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: এসকাপের সদর দপ্তর কোথায়? ২৯তম বিসিএস

    (ক) দিল্লী (খ) কলম্বো
    (গ) সিঙ্গাপুর (ঘ) ব্যাংকক
    close

    উত্তর: ব্যাংকক

    • touch_app আরো ...

      এসকাপ (ESCAP) বা জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ২৯তম বিসিএস

    (ক) প্যারিস (খ) লন্ডন
    (গ) বন (ঘ) ব্রাসেলস্
    close

    উত্তর: ব্রাসেলস্

    • touch_app আরো ...

      ইউরোপিয় ইউনিয়ন (EU) ১৯৫৭ সালের ২৫ মার্চ রোমে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১৯৫৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বনাম ছিল ইউরোপিয় কমিশন (EC) । এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে । অন্যদিকে লন্ডনে কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল , আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) , বিশ্ব খাদ্য কর্মসূচী এবং প্যারিসে ইউনেস্কো (UNESCO), ওইসিডি (OECD), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর সদর দপ্তর অবস্থিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ২৯তম বিসিএস

    (ক) মায়ানমার (খ) রাশিয়া
    (গ) শ্রীলংকা (ঘ) ভারত
    close

    উত্তর: ভারত

    • touch_app আরো ...

      ভুটান ও ভারত দুই দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। [ সূত্র: প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১৪ ]


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাস্ট্রপতির নাম কি? ২৯তম বিসিএস

    (ক) শেখ মুজিবর রহমান (খ) তাজউদ্দিন আহমেদ
    (গ) সৈয়দ নজরুল ইসলাম (ঘ) ক্যাপ্টেন মনসুর আলি
    close

    উত্তর: শেখ মুজিবর রহমান

    • touch_app আরো ...

      সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী । ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুলতানি আমলে বাংলার রাজধানির নাম কি? ২৯তম বিসিএস

    (ক) গৌড় (খ) সোনাগাঁ
    (গ) জাহাঙ্গীরনগর (ঘ) ঢাকা
    close

    উত্তর: সোনাগাঁ

    • touch_app আরো ...

      সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈষা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশর রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? ২৯তম বিসিএস

    (ক) তাজউদ্দিন আহমেদ (খ) শেখ মুজিবর রহমান
    (গ) জেনারেল আতাউল গণি ত্তসমানি (ঘ) ক্যাপ্টেন মনসুর আলি
    close

    উত্তর: জেনারেল আতাউল গণি ত্তসমানি

    • touch_app আরো ...

      বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী (এমএজি ওসমানী), যিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তি বাহিনীর (Mukti Bahini) সর্বাধিনায়ক ও প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালিত হয়েছিল


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পার্বত্য চট্রগ্রামে কয়টি জেলা আছে? ২৯তম বিসিএস

    (ক) ৭ টি (খ) ৫ টি
    (গ) ৯ টি (ঘ) ৩ টি
    close

    উত্তর: ৩ টি

    • touch_app আরো ...

      পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি এলাকা, যা তিনটি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান, ও খাগড়াছড়ি নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় ও উপত্যকায় পূর্ণ বলে এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility