পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? ২৭তম বিসিএস

    (ক) ১৯৭২ (খ) ১৯৭৫
    (গ) ১৯৭৩ (ঘ) ১৯৯৭
    close

    উত্তর: ১৯৭৩

    • touch_app আরো ...

      বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল, যা বাংলাদেশের স্বাধীনতার প্রায় দুই বছর পর, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার ও গবেষণা প্রচারের লক্ষ্যে গঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? ২৭তম বিসিএস

    (ক) ডেনমার্ক (খ) যুক্তরাষ্ট্র
    (গ) নেদারল্যান্ডস (ঘ) যুক্তরাষ্ট্র
    close

    উত্তর: নেদারল্যান্ডস

    • touch_app আরো ...

      'স্ক্যান্ডিনেভিয়া ' হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের একটি এলাকার নাম। স্ক্যান্ডিনেভিয়া বলতে ৫ টি দেশ বুঝায় । এগুলো হচ্ছে: ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড , নরওয়ে এবং সুইডেন।

      নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কোনটাই স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র নয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? ২৭তম বিসিএস

    (ক) উগান্ডা (খ) নাইজেরিয়া
    (গ) নাইজার (ঘ) লেবানন
    close

    উত্তর: উগান্ডা

    • touch_app আরো ...

      - Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
      - ২০১১ সালে Organization of Islamic Conference (OIC) থেকে বর্তমান নাম Organization of Islamic Cooperation করা হয়।
      - OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
      - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
      - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
      - ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
      - ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
      - ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
      - ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে মুসলিম প্রধান না হয়েও যেসব দেশ OIC ' র সদস্য সেগুলাে হল - উগান্ডা , ক্যামেরুন , বেনিন , মােজাম্বিক , গায়ানা ও সুরিনাম ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কিউবায় ক্ষেপানাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? ২৭তম বিসিএস

    (ক) হ্যারি এস ট্রুম্যান (খ) লিন্ডান বেইসন জনসন
    (গ) জন এফ. কেনেডি (ঘ) রিচার্ড এম. নিক্সন
    close

    উত্তর: জন এফ. কেনেডি

    • touch_app আরো ...

      জন এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৩৫ তম প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট মোকাবিলা করেন ১৯৬২ সালের কিউবার ক্ষেপনাস্ত্র সংকট। কিউবায় সাবেক সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে এই সঙ্কটের সৃষ্টি হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ২৭তম বিসিএস

    (ক) হ্যারি এস. ট্রুম্যান (খ) জেমস মানরো
    (গ) তথ্যটি সঠিক নয় (ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
    close

    উত্তর: ফ্রাঙ্কলিন রুজভেল্ট

    • touch_app আরো ...

      মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি ১২ বছর (চার মেয়াদে) ক্ষমতায় ছিলেন তিনি হলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt - FDR), যিনি ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সালে তার মৃত্যু পর্যন্ত এই পদে ছিলেন, যা তাকেই দীর্ঘতম সময়ের জন্য দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি দিয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত? ২৭তম বিসিএস

    (ক) ৫৪০ (খ) ৫৪৩
    (গ) ৫৪৫ (ঘ) ৪১৫
    close

    উত্তর: ৫৪৩

    • touch_app আরো ...

      দ্বি - কক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লমেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫৫২ । তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫। এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩ এবং অ্যাংলো - ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত ২ টি আসনে রাষ্ট্রপতির মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী প্রতিনিধিত্ব করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? ২৭তম বিসিএস

    (ক) সুইজারল্যান্ড (খ) নিউজিল্যান্ড
    (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) বাহামা
    close

    উত্তর: নিউজিল্যান্ড

    • touch_app আরো ...

      বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে ১৯৯৩ সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাস হয়। এই আইনে নিউজিল্যান্ডে পার্লামেন্টে নারীর ৩০ ভাগ আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: রাসায়নিক অস্ত্র চুক্তি নুমো ( Chmeical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়? ২৭তম বিসিএস

    (ক) ১৯৯৬ (খ) ১৯৯৯
    (গ) ১৯৯৩ (ঘ) ১৯৯০
    close

    উত্তর: ১৯৯৩

    • touch_app আরো ...

      রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি ১৯৯৭ সাল থেকে কার্যকর করা হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন পরিষদে সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? ২৭তম বিসিএস

    (ক) অছি পরিষদ (খ) নিরাপত্তা পরিষদ
    (গ) সাধারণ পরিষদ (ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
    close

    উত্তর: নিরাপত্তা পরিষদ

    • touch_app আরো ...

      জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে। তবে চূড়ান্তভাবে সদস্য গ্রহণের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশের প্রয়োজন হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? ২৭তম বিসিএস

    (ক) আনোয়ার সাদাত (খ) নাগীব মাহফুজ
    (গ) প্রফেসর আব্দুস সালাম (ঘ) ইয়াসির আরাফাত
    close

    উত্তর: আনোয়ার সাদাত

    • touch_app আরো ...

      প্রথম মুসলিম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, যিনি ১৯৭৮ সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি সম্পাদনের জন্য (ক্যাম্প ডেভিড চুক্তি) শান্তিতে নোবেল পুরস্কার পান, যদিও কিছু সূত্র অনুযায়ী বিজ্ঞানী আবদুস সালামকে প্রথম মুসলিম নোবেল বিজয়ী ধরা হয়, যিনি ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে পুরস্কার পান


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? ২৭তম বিসিএস

    (ক) খালেদ (খ) আব্দুল আজিজ
    (গ) ফয়সাল (ঘ) আবদুল্লাহ
    close

    উত্তর: আব্দুল আজিজ

    • touch_app আরো ...

      ১ আগস্ট , ২০০৫ বাদশা ফাহাদ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশা হন তার বৈমাত্রেয় ভাই যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হন প্রয়াত বাদশার আপন ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী সুলতান বিন আবদুল আজিজ। উল্লেখ্য , বাদশাহ আবদুল্লাহ (২৩ জানুয়ারি ২০১৫ ) মারা যাওয়ার পর নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: অক্সাম (Oxfam)এর সদর দপ্তর কোথায়? ২৭তম বিসিএস

    (ক) নিউইয়র্ক (খ) ক্যামেনিক্স
    (গ) লন্ডন (ঘ) হেগ
    close

    উত্তর: লন্ডন

    • touch_app আরো ...

      - অক্সফাম ইন্টারন্যাশনালের বর্তমান সদর দপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
      - তবে, প্রশ্নে অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। অক্সফাম (Oxfam) এবং অক্সফাম ইন্টারন্যাশনাল একই নয়।
      - অক্সফাম (Oxfam) ব্রিটিশ বেসরকারি সংস্থা যা দারিদ্র্য দূরীকরণ এবং মানবিক সহায়তার কাজ করে।
      - এটি 1942 সালে অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ (Oxford Committee for Famine Relief) নামে প্রতিষ্ঠিত হয়েছিল। অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর লন্ডন ।
      - অক্সফাম ইন্টারন্যাশনাল 1995 সালে বিশ্বের বিভিন্ন দেশের 19টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়। অক্সফাম ইন্টারন্যাশনাল একটি কনফেডারেশন, অক্সফাম (Oxfam) এর অংশ।

      সুতরাং, প্রশ্নের উত্তর:
      - অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর লন্ডন ।
      - অক্সফাম ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবি ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়? ২৭তম বিসিএস

    (ক) বাংলাদেশ (খ) ম্যাকাউ
    (গ) শ্রীলংকা (ঘ) হংকং
    close

    উত্তর: ম্যাকাউ

    • touch_app আরো ...

      বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হওয়া একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ম্যাকাও (Macau), যা ১৯৯৯ সালে পর্তুগালের কাছ থেকে চীনের কাছে হস্তান্তরিত হয় এবং একটি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়, যা বিংশ শতাব্দীর একেবারে শেষ দিকের উপনিবেশমুক্তি প্রক্রিয়াকে নির্দেশ করে। এছাড়াও, এই সময়ে (১৯৭০-১৯৯৯) বিভিন্ন দেশ স্বাধীনতা লাভ করেছে, যেমন হংকং (১৯৯৭), যা ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের কাছে ফেরে, কিন্তু ম্যাকাও ছিল সবচেয়ে শেষ দিকের একটি উল্লেখযোগ্য মুক্তি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি? ২৭তম বিসিএস

    (ক) সল্ট-২ চুক্তি (SALT-2) (খ) সল্ট-১ চুক্তি (SALT-1)
    (গ) স্টার্ট-১ চুক্তি (START-1) (ঘ) এবিএম চুক্তি (ABM)
    close

    উত্তর: সল্ট-২ চুক্তি (SALT-2)

    • touch_app আরো ...

      ABM Treaty (Anti Ballistic Missile ) ১৯৭২ সালের ৩ আগস্ট মার্কিন সিনেটে অনুমোদিত হয়। SALT - 1 (Strategic Arms Limitation Talks) ৩০ সেপ্টেম্বর ১৯৭২ মার্কিন সিনেটে অনুমোদন লাভ করে। ১৮ জুন ১৯৭৯ মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনভের মধ্যে স্বাক্ষরিত SALT - 2 চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদন লাভ করেনি। START - 2 (Strategic Arms Reduction Traty) চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় ২৬ সেপ্টেম্বর ১৯৯৭।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Amnesty Internatioanl কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? ২৭তম বিসিএস

    (ক) ১৯৮১ (খ) ১৯৭৮
    (গ) ১৯৭৯ (ঘ) ১৯৭৭
    close

    উত্তর: ১৯৭৭

    • touch_app আরো ...

      আন্তর্জাতিক সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' ২৮ মে, ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। এ সংস্থা সেবাধর্মী কার্যক্রমের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বর্তমানে এই সংস্থার মহাসচিব ভারতের সলিল শেঠী (জুন - ২০১০ - বর্তমান)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility