পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: START-2 কী? ২৭তম বিসিএস
| (ক) কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি | (খ) টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল |
| (গ) বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি | (ঘ) এর কোনটিই নয় |
উত্তর: কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
১৯৯৩ সালের ৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্ররাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র বিশেষত দূর পাল্লাহ পারমাণবিক ক্ষেপনাস্ত্র আগামী ১০ বছরের মধ্যে (১৯৯৩ - ২০০২) দুই - তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার মস্কোতে এ চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র) এবং রাশিয়ার পক্ষে স্বাক্ষর করেন সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত? ২৭তম বিসিএস
| (ক) ২২ | (খ) ২৩ |
| (গ) ২৭ | (ঘ) ২৬ |
উত্তর: ২৭
ARF - এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট। আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ARF প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? ২৭তম বিসিএস
| (ক) ২৫ বছর | (খ) ২২ বছর |
| (গ) ২১ বছর | (ঘ) ২৪ বছর |
উত্তর: ২২ বছর
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় পদত্যাগের পর বিশ্বে তিনি মহান নেতা হিসেবে সম্মানিত হচ্ছেন । তিনি তার মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ৭০ দশকের কৃষিপ্রধান দরিদ্র মালয়েশিয়াকে শিল্পভিত্তিক মধ্য আয়ের দেশ পরিণত করে বিশ্বে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপথ লাভ করে? ২৭তম বিসিএস
| (ক) ১৯৭৬ সালে | (খ) ১৯৭২ সালে |
| (গ) ১৯৭৫ সালে | (ঘ) ১৯৭৪ সালে |
উত্তর: ১৯৭৪ সালে
বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি'র বিশেষ সম্মেলনে সদস্যপদ লাভ কর। OIC প্রতিষ্ঠিত হয় ২১ আগষ্ট ১৯৬৯ সালে। এর সদর দপ্তর জেদ্দা (সৌদি আরব) । বর্তমানে OIC - এর সদস্য সংখ্যা ৫৭ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের? ২৭তম বিসিএস
| (ক) খ্রিস্টান | (খ) শিয়া |
| (গ) সুন্নি | (ঘ) কুর্দি |
উত্তর: কুর্দি
জালাল তালেবানি একজন ইরাকি কুর্দি সম্প্রদায়ের নেতা ছিলেন এবং তিনি ইরাকের প্রথম অ-আরব ও কুর্দি রাষ্ট্রপতি হিসেবে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, যিনি ইরাকি কুর্দিস্তানের প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান (PUK) দলের প্রতিষ্ঠাতা ছিলেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যুক্তরাস্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত? ২৮তম বিসিএস
| (ক) ৯৯ | (খ) ১০১ |
| (গ) ১০২ | (ঘ) ১০০ |
উত্তর: ১০০
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম 'কংগ্রেস' । এর উচ্চকক্ষের নাম সিনেট (Senate) এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representative) । উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা ১০০, যারা প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে নির্বাচিত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফেয়ার ফ্যাক্স কি? ২৮তম বিসিএস
| (ক) পরিবেশ সংস্থা | (খ) সংবাদ সংস্থা |
| (গ) গোয়েন্দা সংস্থা | (ঘ) মানবাধিকার সংস্থা |
উত্তর: গোয়েন্দা সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। এছাড়া ফেয়ার ফ্যাক্স নামে অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে। এ গ্রুপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খবরের কাগজ, ম্যাগাজিন, রেডিও, ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া পরিচালনা করে থাকে। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: NASA –এর সদর দপ্তর কোথায়? ২৮তম বিসিএস
| (ক) কেপ কেনেডি | (খ) ওয়াশিংটন ডিসি |
| (গ) হিউস্টন | (ঘ) ফ্লোরিডা |
উত্তর: ওয়াশিংটন ডিসি
www.nasa.gov - এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) - সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA - এর পূর্ণরুপ National Aeronautics and Space Administration]
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দক্ষিন আফ্রিকা কত বছর শেতাঙ্গ শাসনে ছিল? ২৮তম বিসিএস
| (ক) ৩৩৫ বছর | (খ) ৫০০ বছর |
| (গ) ৩৪২ বছর | (ঘ) ৩০০ বছর |
উত্তর: ৩৪২ বছর
আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে সরকারিভাবে বিলোপ করা হয়। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (F. W.De Klerk)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরর মধ্যস্থতাকারী কে? ২৮তম বিসিএস
| (ক) নিক্সন | (খ) রিগান |
| (গ) জিমি কার্টার | (ঘ) বিল ক্লিনটন |
উত্তর: জিমি কার্টার
বসনিয়া - হার্জেগোভিনা প্রাক্তন ফেডারেল যুগোশ্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। ১৯৯২ সালের ১ মার্চ দেশটি স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯২ সালের ২২ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটির সর্বা ও ক্রোট সম্প্রদায় এর বিরোধিতা করতে থাকে। অবস্থার প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনায় দেখা দেয় জাতিগত দ্বান্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধে রুপ নেয়। এ প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় ২৩ ডিসেম্বর ১৯৯৪ বসনিয়ার মুসলিম সরকার ও সার্ববাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ২৮তম বিসিএস
| (ক) কোনটাই নয় | (খ) জ্যাক শিরাক |
| (গ) নিকোলাস সার্কোজি | (ঘ) ফ্রাসিয়ে মিতেরা |
উত্তর: কোনটাই নয়
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron), যিনি ২০১৭ সাল থেকে এই পদে আছেন এবং ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি একজন ফরাসি রাজনীতিবিদ এবং একই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ও কো-প্রিন্স অফ আন্ডোরার দায়িত্ব পালন করছেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হোয়াংহো নদীর শুরু স্থল কোথায়? ২৮তম বিসিএস
| (ক) ব্ল্যক ফরেস্ট | (খ) হিমালয় |
| (গ) কুয়েনলুন পর্বত | (ঘ) আলপস |
উত্তর: কুয়েনলুন পর্বত
হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং । হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মেক্সিকো ত্ত যুক্তরাস্ট্র বিভক্তকারি সীমারেখা কোনটি? ২৮তম বিসিএস
| (ক) ডুরাল্ড লাইন | (খ) ম্যাকনামারা লাইন |
| (গ) সনেরা লাইন | (ঘ) আলপস |
উত্তর: সনেরা লাইন
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা। সনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য। ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ২৮তম বিসিএস
| (ক) জার্মানি | (খ) ফ্রান্স |
| (গ) বেলজিয়াম | (ঘ) ফিনল্যান্ড |
উত্তর: বেলজিয়াম
প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরুপ স্থানকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে অডেন আর্দে , রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটুর লু যুদ্ধ সংঘটিত হয় এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ বা হাজার হ্রদের দেশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%. ২৮তম বিসিএস
| (ক) লিথুনিয়া | (খ) কাজাকিস্থান |
| (গ) স্লোভাকিয়া | (ঘ) কানাডা |
উত্তর: কানাডা
UNDP প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০১৪ অনুসারে সাক্ষরতার হার ১০০% - এর দেশ (২৫ + বছর বয়সী) কানাডা, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ , এস্তােনিয়া ও ফিনল্যান্ড।)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।