পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: East London কোথায় অবস্থিত ? ২৯তম বিসিএস

    (ক) আমেরিকায় (খ) জার্মানিতে
    (গ) ইংল্যান্ডে (ঘ) দক্ষিন আফ্রিকায়
    close

    উত্তর: দক্ষিন আফ্রিকায়

    • touch_app আরো ...

      দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir HarrySmith) এ নামকরণ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? ২৯তম বিসিএস

    (ক) লর্ড কার্জন (খ) লর্ড বেন্টিঙ্ক
    (গ) লর্ড মাউন্টব্যাটেন (ঘ) লর্ড ত্তয়াভেল
    close

    উত্তর: লর্ড মাউন্টব্যাটেন

    • touch_app আরো ...

      লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫ - ১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রুপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ২৯তম বিসিএস

    (ক) ৪ টি (খ) ৭ টি
    (গ) ১৪ টি (ঘ) ১১ টি
    close

    উত্তর: ১১ টি

    • touch_app আরো ...

      মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল, যা একটি সুনির্দিষ্ট রণকৌশলের অংশ ছিল; প্রতিটি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল এবং এই সেক্টরগুলো গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য ভৌগোলিক ও কৌশলগত দিক বিবেচনা করে গঠন করা হয়েছিল


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রির নাম কি ? ২৯তম বিসিএস

    (ক) হিলারি ক্লিনটন (খ) রবার্ট গেইট
    (গ) জর্জ বুশ (ঘ) কোনটাই নয়
    close

    উত্তর: জর্জ বুশ

    • touch_app আরো ...

      মার্কো আন্তোনিও রুবিও (জন্ম মে ২৮, ১৯৭১) একজন আমেরিকান রাজনীতিবিদ, কূটনীতিক এবং অ্যাটর্নি যিনি ২০২৫ সাল থেকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে ৭২ তম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রির নাম কি? ২৯তম বিসিএস

    (ক) নরেন্দ্র মোদী (খ) ড. মনমোহন সিং
    (গ) মমতা ব্যানার্জি (ঘ) সোনিয়া গান্ধি
    close

    উত্তর: নরেন্দ্র মোদী

    • touch_app আরো ...

      ভারতের বর্তমান প্রধানমন্ত্রী “নরেন্দ্র মোদী”।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ২৯তম বিসিএস

    (ক) মস্কো (খ) নিউইয়র্ক
    (গ) প্যারিস (ঘ) লন্ডন
    close

    উত্তর: নিউইয়র্ক

    • touch_app আরো ...

      জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

      জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। এটি ১৬ একর জমিতে ১৯৪৯হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়। ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত। সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন। তিনি জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘকে এই জমি দান করেন।

      সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন - লে করবুসিয়ে, অস্কার নিয়েমেয়ারসহ আরো অনেক খ্যাতনামা স্থপতি।

      সদর দপ্তর নিউইয়র্কে হলেও জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের বেশ কিছু অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা, নেদারল্যান্ডের দ্য হেগ, অষ্ট্রিয়ার ভিয়েনা, কানাডার মন্ট্রিল, ডেনমার্কের কোপেনহাগেন, জার্মানীর বন ও অন্যত্র অবস্থিত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? ২৯তম বিসিএস

    (ক) কাঠমুন্ডু (খ) দিল্লী
    (গ) ঢাকা (ঘ) ইসলামাবাদ
    close

    উত্তর: কাঠমুন্ডু

    • touch_app আরো ...

      South Asian Association for Regional Co - operation - এর সংক্ষিপ্ত রুপ হলো SAARC বা সার্ক। এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ২০০৭ সালের ৩ এপ্রিল আফগানিস্তানের অংশগ্রহণের মধ্যে দিয়ে এর সদস্য সংখ্যা দাড়ায় ৮ টিতে। সংস্থাটিতে সদরদপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর বর্তমান মহাসচিব ও চেয়ারম্যান যথাক্রমে অর্জুন বাহাদুর থাপা ও পুষ্প কমল দাহাল প্রচন্দ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? ২৯তম বিসিএস

    (ক) নাফ (খ) পদ্না
    (গ) কর্ণফুলি (ঘ) যমুনা
    close

    উত্তর: নাফ

    • touch_app আরো ...

      নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা। বাংলাদেশের সর্ব দক্ষিণ - পূর্ব সীমান্তে এই উপজেলাটি অবস্থিত। আবার, মিয়ানমার এবং বাংলাদেশকে পৃথক করেছে এই নাফ নদী। নদীটির দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। উল্লেখ্য, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম, কাপ্তাই এবং চন্দ্রঘোনা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সবচেয়ে শক্তিশালি সৌর চুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? ২৯তম বিসিএস

    (ক) যুক্তরাষ্ট্র (খ) নেপাল
    (গ) জাপান (ঘ) ভারত
    close

    উত্তর: যুক্তরাষ্ট্র

    • touch_app আরো ...

      বিশ্বের সবচেয়ে শক্তিশালী Solar Power Station - এর নাম হচ্ছে SEGs ( Solar Energy Generating Systems), যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব (Mojave) মরুভূমিতে অবস্থিত। এটি প্রকৃতপক্ষে কোনো একক পাওয়ার প্লান্ট নয় , বরং এটি একত্রে নয়টি পাওয়ার প্লান্ট সহযোগে একটি সোলার পাওয়ার স্টেশন এবং এর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫৪ মেগাওয়াট।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত- ৩০তম বিসিএস

    (ক) রসায়নিক (খ) পদার্থবিদ
    (গ) কবি (ঘ) দার্শনিক
    close

    উত্তর: পদার্থবিদ

    • touch_app আরো ...

      স্টিভেন উইলিয়াম হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ফল পাকানোর জন্য দায়ী কী? ৩০তম বিসিএস

    (ক) প্রপিন (খ) ইথিলিন
    (গ) মিথিলিন (ঘ) লাইকোপেন
    close

    উত্তর: ইথিলিন

    • touch_app আরো ...

      কৃত্রিম ফল পাকানোর ক্ষেত্রে ইথিলিনের ব্যবহার পদ্ধতিটি বেশ নিরাপদ কারণ এখানে প্রাকৃতিক হরমোন কে ব্যবহার করা হয়। তবে ইথিলিন ব্যবহার করতে হয় খুব সাবধানে কারণ এটা flammable and explosive । এটার পরিমিত ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত । ইথিফোন বাজারে বিভিন্ন বাণিজ্যিক নামে পাওয়া যায়, যেমন ইথরেল, ফ্লোরেল, রাসফোন ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ? ৩০তম বিসিএস

    (ক) ১২০৪ (খ) ১২১১
    (গ) ১২১২ (ঘ) ১২০০
    close

    উত্তর: ১২০৪

    • touch_app আরো ...

      ' ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি' ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ? ৩০তম বিসিএস

    (ক) সদ্ধীপ (খ) বরিশাল
    (গ) মালদ্ধীপ (ঘ) হাতিয়া
    close

    উত্তর: বরিশাল

    • touch_app আরো ...

      প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।

      বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।

      প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।

      এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ? ৩০তম বিসিএস

    (ক) 4 (খ) 6
    (গ) 5 (ঘ) 2
    close

    উত্তর: 4

    • touch_app আরো ...

      ১৯৭২ সালের সংবিধানে যে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল, সেই চারটি মূলনীতিই প্রকাশ করে জাতীয় প্রতীকের চারটি তারকা ।

      উল্লেখ্য, চারটি মূলনীতি হলোঃ
      ০১. জাতীয়তাবাদ;
      ০২. ধর্ম নিরপেক্ষতাবাদ;
      ০৩. সমাজতন্ত্র;
      ০৪. গণতন্ত্র ।

      আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম হল লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র । বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু ' পাশে দুটি করে মোট ৪ টি তারকা। এ মনোগ্রামটির ডিজাইনার হলেন এ.এন সাহা ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম? ৩০তম বিসিএস

    (ক) পটুয়াখালী (খ) কক্সবাজার
    (গ) টেকনাফ (ঘ) খুলনা
    close

    উত্তর: পটুয়াখালী

    • touch_app আরো ...

      পটুয়াখালীর ভৌগোলিক নাম ‘সাগরকন্যা'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility