পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? ৩২তম বিসিএস
| (ক) ইন্দোনেশিয়া | (খ) মিশর |
| (গ) পাকিস্থান | (ঘ) সৌদি আরব |
উত্তর: ইন্দোনেশিয়া
জনসংখ্যায় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
এ দেশের লোকসংখ্যা ২৬.০৬ কোটি।
যার মধ্যে মুসলমান ৮৭.২%।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ৩২তম বিসিএস
| (ক) লন্ডন | (খ) প্যারিস |
| (গ) নিউইয়র্ক | (ঘ) জেনেভা |
উত্তর: জেনেভা
বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিকসংস্থা রেডক্রস (Red Cross) ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সদর দপ্তর জেনেভায় অবস্থিত এমন সংস্থাগুলো হলো : WTO, NUCTAD, WIPO, WMO, ITU, ILO, WHO, IPU, IAS, sONHCR, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রভৃতি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত? ৩২তম বিসিএস
| (ক) বৃটেনের রাজা হিসেবে | (খ) বর্ণবাদ বিরোধী হিসেবে |
| (গ) আমেরিকার প্রেসিডেন্ড হিসেবে | (ঘ) রোমার সম্রাট হিসেবে |
উত্তর: রোমার সম্রাট হিসেবে
-জুলিয়াস সীজার ছিলেন রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক ।
-তাকে ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয় ।
-৪৯ খ্রিষ্টপূর্বাব্দের শেষ পর্যন্ত তিনি রোমান সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট ছিলেন ।
-এছাড়া ল্যাটিন ভাষায় রচিত তার লেখা গদ্যসাহিত্যও প্রশংসার দাবি রাখে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পূর্ব তিমুরের রাজধানী কোথায়? ৩২তম বিসিএস
| (ক) তিয়েন আন মেন | (খ) দিলি |
| (গ) লাসা | (ঘ) পের্টা নোভা |
উত্তর: দিলি
২০ মে ২০০২ ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ' দিলি' । পক্ষান্তরে ,'লাসা' চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী ।, 'পোর্টো - নোভা' হচ্ছে বেনিনের রাজধানী এবং 'তিয়েন আনমেন' চীনের রাজধানী বেইজিং - এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক? ৩২তম বিসিএস
| (ক) তুরস্ক | (খ) ইরান |
| (গ) ইয়েমেন | (ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর: ইয়েমেন
ইয়েমেন বিপ্লবের জননী তাওয়াক্কুল কারমান নারীদের নিরাপত্তায় অহিংস আন্দোলন এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ ভূমিকার যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার গঠিত সংগঠন 'উইমেন জার্নালিস্ট উইদআউট চেইন।'
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি? ৩২তম বিসিএস
| (ক) হেলিকপ্টার চালিত | (খ) বোমারু বিমান চালিত |
| (গ) শক্তিশালী রকেট চালিত | (ঘ) মিগ চালিত |
উত্তর: বোমারু বিমান চালিত
- স্টিলথ ড্রোন হলো চালকবিহীন আকাশযান (UAV) যা রাডার সনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে।
- এগুলির আকৃতি এবং নির্মাণের উপকরণ রাডার তরঙ্গকে বিচ্যুত বা শোষণ করে, যা এগুলিকে যুদ্ধক্ষেত্রে একটি মারাত্মক সুবিধা দেয়।
- স্টিলথ ড্রোনগুলি গোয়েন্দা সংগ্রহ, যুদ্ধক্ষেত্র পরিস্থিতি পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যবহার করা যেতে পারে।
- স্টিলথ ড্রোন সাধারণত জেট ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং উচ্চ উচ্চতায় উড়তে পারে।
- এগুলি দূর থেকে পরিচালিত হয়, মাটিতে অবস্থিত অপারেটরদের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? ৩২তম বিসিএস
| (ক) ভলগা | (খ) সুয়েজ খাল |
| (গ) পানামা খাল | (ঘ) মিসিসিপি |
উত্তর: পানামা খাল
বনভূমি কেটে তৈরিকৃত ৮০ কিমি দীর্ঘ ও ৯১ মিটার প্রস্থ পানামা খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। অন্যদিকে , সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। আর মিসিসিপি (উত্তর আমেরিকা) ও ভলগা (রাশিয়া ) দুটি নদীর নাম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘গ্রীনল্যান্ড’ –এর মালিকানা কোন দেশের? ৩২তম বিসিএস
| (ক) ডেনমার্ক | (খ) ইংল্যান্ড |
| (গ) নেদারল্যান্ড | (ঘ) সুইডেন |
উত্তর: ডেনমার্ক
”গ্রীনল্যান্ড” এর মালিকানা ডেনমার্কের।
গ্রীনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার রাজধানী গডথ্যাব। দিপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিকভাবে ইউরোপের অর্থাৎ ডেনমার্কের শাসনাধীন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত? ৩২তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) রাশিয়া |
| (গ) বৃটেন | (ঘ) চীন |
উত্তর: চীন
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা? ৩২তম বিসিএস
| (ক) রাশিয়া | (খ) পাকিস্তান |
| (গ) ভারত | (ঘ) চীন |
উত্তর: রাশিয়া
ইতার - তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা। এর পূর্ণরুপ হচ্ছে Information Telegraph Agency of Russia রাশিয়ার অন্য দুটি বিখ্যাত সংবাদ সংস্থা। অন্যদিকে, চীনের বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থার মধ্যে 'জিনহুয়া নিউজ এজন্সি' এবং পাকিস্তানের 'সানা' ও 'এপিপি' অন্যতম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মডেম এর মধ্যে যা থাকে তা হলো - ৩২তম বিসিএস
| (ক) একটি কোডেক | (খ) একটি এনকোডাব |
| (গ) একটি মডুলেটর | (ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর |
উত্তর: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালক সিগন্যাল পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালক সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সার্ক-এর সদস্য দেশ – ৩৩তম বিসিএস
| (ক) 7 | (খ) 6 |
| (গ) 8 | (ঘ) 9 |
উত্তর: 8
সার্কভুক্ত দেশ ৮ টি । দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ,নেপাল , ভুটান ,মালদ্বীপ ও আফগানিস্তান। ৩ এপ্রিল ২০০৭ সার্কের সর্বশেষ আ অষ্টম সদস্যপদ লাভ করে আফগানিস্তান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ? ৩৩তম বিসিএস
| (ক) মেঃ জেঃ জিয়াউর রহমান | (খ) মেঃ জেঃ সফিউল্লা |
| (গ) জেনারেল আতাউল গণি ওসমানী | (ঘ) লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ |
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী
বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জে. আতাউল গনি ওসমানি। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের প্রধান সেনাপতির দায়িত্ব তাকে দেয়া হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের রাজধানী কোথায় ? ৩৩তম বিসিএস
| (ক) ঢাকা দক্ষিণ | (খ) ঢাকা |
| (গ) শেরে বাংলা নগর | (ঘ) ঢাকা উত্তর |
উত্তর: ঢাকা
বাংলাদেশ সংবিধানের ৫(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানীর মর্যাদা পায় ঢাকা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায় । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত ? ৩৩তম বিসিএস
| (ক) লন্ডন | (খ) বার্লিন |
| (গ) সৌদি আরব | (ঘ) নিউইয়র্ক |
উত্তর: সৌদি আরব
পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমান বন্দর। এটি সৌদির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।