পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: সরকারী হিসেব মতে বাংলাদেশী গড় আয়ু- ৩৭তম বিসিএস

    (ক) ৬৭.৫ বছর (খ) ৬৫.৪ বছর
    (গ) ৭০.৮ বছর (ঘ) ৭৩.৭ বছর
    close

    উত্তর: ৭০.৮ বছর

    • touch_app আরো ...

      এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর আগের জরিপ অনুযায়ী, মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যে জেলায় হাজংদের বসবাস নেই- ৩৭তম বিসিএস

    (ক) সিলেট (খ) শেরপুর
    (গ) নেত্রকোণা (ঘ) ময়মনসিংহ
    close

    উত্তর: সিলেট

    • touch_app আরো ...

      বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র - নৃগোষ্ঠী বসবাস করে। এদের মধ্যে হাজং উপজাতির বসবাস শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নেত্রকোনায়। সিলেট জেলায় বসবাসকারী উপজাতি হলো খাসি (খাসিয়া ) , গারো, নায়েক, পাত্র, বীন, বোনাজ, মুণ্ডা, মণিপুরী ও ভূমি হাজং ছাড়াও ময়মনসিংহ জেলায় গারো, বর্মণ ও ডালু উপজাতির বসবাস রয়েছে। রাজবংশী ও কোচ উপজাতি বাস করে শেরপুর জেলায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত- ৩৭তম বিসিএস

    (ক) ১০০ : ১০০.৩ (খ) ১০০ : ১০০.৬
    (গ) ১০০ : ১০০ (ঘ) ১০০ : ১০৬
    close

    উত্তর: ১০০ : ১০০.৩

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক বেশি- ৩৭তম বিসিএস

    (ক) রবিশাল বিভাগ (খ) রাজশাহী বিভাগ
    (গ) ঢাকা বিভাগ (ঘ) খুলনা বিভাগ
    close

    উত্তর: ঢাকা বিভাগ

    • touch_app আরো ...

      জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, হার প্রায় ৭৯। এর পরে রয়েছে বরিশাল, ৭৭ দশমিক ৫৭ শতাংশ। সাক্ষরতার হার চট্টগ্রামে ৭৬ দশমিক ৫৩, খুলনায় প্রায় ৭৫, সিলেট ৭১ দশমিক ৯২, রাজশাহী ৭১ দশমিক ৯১, রংপুর ৭০ দশমিক ৭৫ ও ময়মনসিংহে ৬৭ শতাংশ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার - ৩৭তম বিসিএস

    (ক) ৭.০৫% (খ) ৬.৯৭%
    (গ) ৭.০০% (ঘ) ৬.৮৫%
    close

    উত্তর: ৭.০৫%

    • touch_app আরো ...

      বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনযায়ী বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর হিসাব মতে ২০১৫ - ১৬ , ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.০৬ ও ৬.৫৫ শতাংশ । বাংলাদেশের ২০২০ - ২০২১ অর্থবছরে বাজেট জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৫.২%


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে তৈরী জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে- ৩৭তম বিসিএস

    (ক) সুইডেনে (খ) নরওয়েতে
    (গ) ডেনমার্কে (ঘ) ফিনল্যান্ডে
    close

    উত্তর: ডেনমার্কে

    • touch_app আরো ...

      বাংলাদেশ তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ১৫ ২০০৮ ডেনমার্কে রপ্তানি করা হয়। এ জাহাজটির রপ্তানি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর- ৩৭তম বিসিএস

    (ক) ডাউকি (খ) কৃষ্ণনগড়
    (গ) পেট্টাপোল (ঘ) মোহাদিপুর
    close

    উত্তর: পেট্টাপোল

    • touch_app আরো ...

      বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের সরকারি EPZ সংখ্যা - ৩৭তম বিসিএস

    (ক) ৮ টি (খ) ১২ টি
    (গ) ৬ টি (ঘ) ১০ টি
    close

    উত্তর: ৮ টি

    • touch_app আরো ...

      বাংলাদেশে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি। যথা : চট্টগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম । দেশের প্রথম ও একমাত্র সরকারি EPZ - এর নাম KEPZ (চট্রগ্রাম) । আয়তনে বাংলাদেশের বৃহৎ EPZ ঢাকা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে - ৩৭তম বিসিএস

    (ক) থাইল্যান্ড (খ) চীন
    (গ) যুক্তরাজ্য (ঘ) ভারত
    close

    উত্তর: চীন

    • touch_app আরো ...

      এশিয়া প্যাসিফিক ট্রেইড এগ্রিমেন্টের (আপটা) অধীনে চীনের বাজারে বাংলাদেশ এখন তিন হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে৷ এক জুলাই থেকে সেখানে যুক্ত হচ্ছে আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য৷ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াল ৮, ২৫৬ টিতে৷ এই পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ৷বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় পনেরশো কোটি ডলারের৷ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০১৮ - ১৯ অর্থবছরে ১৩৬৪ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে দেশটি থেকে, বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র ৮৩ কোটি ডলার৷


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে- ৩৭তম বিসিএস

    (ক) ডাচ-বাংলা ব্যাংক (খ) ব্রাক ব্যাংক
    (গ) এবি ব্যাংক (ঘ) সোনালী ব্যাংক
    close

    উত্তর: ডাচ-বাংলা ব্যাংক

    • touch_app আরো ...

      ১৯৯৯ সালে মোবাইল ওয়াপ পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপীয়ান ব্যাংকে চালু করা হয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থার।

      যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে।

      ২০১০ সালে ডাচ - বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন- ৩৭তম বিসিএস

    (ক) পরিকল্পনা মন্ত্রণালয় (খ) অর্থ মন্ত্রণালয়
    (গ) বাণিজ্য মন্ত্রণালয় (ঘ) শিল্প মন্ত্রণালয়
    close

    উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়

    • touch_app আরো ...

      বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো , বাংলাদেশ চা বোর্ড , ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান বাণিঝ্য মন্ত্রণালয়ের অধীন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে অর্থ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরিকল্পনা , পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? ৩৭তম বিসিএস

    (ক) প্রথম (খ) দ্বিতীয়
    (গ) সপ্তম (ঘ) অষ্টম
    close

    উত্তর: সপ্তম

    • touch_app আরো ...

      ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধান মন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ - সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন। প্রথম দিকে এ প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট। পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয় । সরকারি দলের সদস্যদের জন্য ১৫ মিনিট ধার্য করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মাত্র ১টি সংসদীয় আসন- ৩৭তম বিসিএস

    (ক) ঝালকাঠী জেলায় (খ) লক্ষ্মীপুর জেলায়
    (গ) মেহেরপুর জেলায় (ঘ) রাঙ্গামাটি জেলায়
    close

    উত্তর: রাঙ্গামাটি জেলায়

    • touch_app আরো ...

      লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৪ টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২ টি করে আসন। আর বাংলাদেশের তিন পার্বত্য জেলা বন্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১ টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? ৩৭তম বিসিএস

    (ক) হুমায়ুন আহমেদ (খ) আলমগীর কবির
    (গ) খান আতাউর রহমান (ঘ) সুভাষ দত্ত
    close

    উত্তর: আলমগীর কবির

    • touch_app আরো ...

      ১৯৭৩ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শ্যামল ছায়া । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত 'আবার তোরা মানুষ ' চলচ্চিত্র টি নির্মাণ করেন খান আতাউর রহমান। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কি? ৩৭তম বিসিএস

    (ক) স্পীকারের ভোট (খ) সংসদ নেতার ভোট
    (গ) হুইপের ভোট (ঘ) রাষ্ট্রপতির ভোট
    close

    উত্তর: স্পীকারের ভোট

    • touch_app আরো ...

      প্রশ্নে উল্লিখিত ' counting vote' না হয়ে ' casting vote' হবে। পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় র্নিধারণের জন্য সভাপতি যে ভোট যদি থাকেন তাকে 'কাস্টিং ভোট' বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility