পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: NILG এর পূর্ণরূপ - ৩৭তম বিসিএস
| (ক) National Information of Local Government | (খ) National Industrial League Group |
| (গ) National Information Legal Guide | (ঘ) National Identity Licence Guide |
উত্তর: National Information of Local Government
NILG - এর পূর্ণরুপ National Institute of Local Government (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)। এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই 'ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেংনি ইনস্টিটিউশনস অর্ডিন্যাস ১৯৬১ ' অনুসারে স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।(NILG)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা- ৩৭তম বিসিএস
| (ক) ২৭ | (খ) ৩১ |
| (গ) ২৬ | (ঘ) ২৮ |
উত্তর: ২৬
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদের সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে- ৩৭তম বিসিএস
| (ক) ১৪০ | (খ) ১৩১ |
| (গ) ১৩৭ | (ঘ) ১৩০ |
উত্তর: ১৩৭
বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। ১৩০, ১৩১ ও ১৪০ অনুচ্ছেদে যথাক্রমে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি এবং সরকারি কমূ কমিশনের দায়িত্ব সম্পর্কে আলােকপাত করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? ৩৭তম বিসিএস
| (ক) ৮ ভাগে | (খ) ৪ ভাগে |
| (গ) ২ ভাগে | (ঘ) ৫ ভাগে |
উত্তর: ২ ভাগে
বাংলাদেশের দক্ষিণ - পূর্ব, উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়। এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত । পাহাড়সমূহ মিজোরামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর , শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা : ক. দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও খ. উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? ৩৭তম বিসিএস
| (ক) মালয়েশিয়া | (খ) মালদ্বীপ |
| (গ) পাকিস্তান | (ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর: ইন্দোনেশিয়া
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) । প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ । পাকিস্তান বাংলাদেশ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতার- ৩৭তম বিসিএস
| (ক) বীরশ্রেষ্ঠ | (খ) বীর প্রতীক |
| (গ) বীর বিক্রম | (ঘ) বীর উত্তম |
উত্তর: বীর বিক্রম
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যদা পায়- ৩৭তম বিসিএস
| (ক) ২০০১ সালে | (খ) ১৯৯৭ সালে |
| (গ) ১৯৯৯ সালে | (ঘ) ২০০০ সালে |
উত্তর: ২০০০ সালে
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । প্রথম টেস্ট ত্রিভুজ খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৫ জুন ১৯৯৭ ও ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড? ৩৭তম বিসিএস
| (ক) ভারত ও নেপাল | (খ) ভূটান ও ভারত |
| (গ) বাংলাদেশ ও ভারত | (ঘ) পাকিস্তান ও চীন |
উত্তর: ভারত ও নেপাল
'কালাপানি' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত। এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এ ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারত - চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো - তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ভারত - বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সোলোমান-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ৩৭তম বিসিএস
| (ক) আটলান্টিক মহাসাগর | (খ) ভারত মহাসাগর |
| (গ) প্রশান্ত মহাসাগর | (ঘ) আর্কটিক মহাসাগর |
উত্তর: প্রশান্ত মহাসাগর
সলোমন দ্বীপপঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মেলোনেশিয়া অঞ্চলের একটি স্বাধীন দেশ। ২৮৪৫০ বর্গকিমি আয়তনের এ দেশটির জনসংখ্যা ৫ লাখ ৮৪ হাজার । প্রশান্ত মহাসাগরের আরো কতগুলো দ্বীপ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ , ফিজি, তাহিতি, পালাউ প্রভৃতি। ভারত মহাসাগরের সেন্ট হেলেনা, সাওটোম ও প্রিন্সিপে , আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর আর্কটিক মহাসাগরের গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড প্রখ্যাত দ্বীপ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? ৩৭তম বিসিএস
| (ক) উইঘুর | (খ) তুর্কমেন |
| (গ) কাজাখ | (ঘ) তাজিক |
উত্তর: উইঘুর
চীনের উত্তর - পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায় হলো উইঘুর । আর তুর্কমেন , তাজিক ও কাজাখ মুসলিম সম্প্রদায় যথাক্রমে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তানে বাস করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? ৩৭তম বিসিএস
| (ক) Google Earth | (খ) Street View |
| (গ) Road Image | (ঘ) Google Map |
উত্তর: Street View
Google, বিশ্বের পর্যটন গুরুত্ব আছে এমন শহরগুলোর রাস্তার ৩৬০ ডিগ্রী ছবি ক্যামেরায় ধারণ কার্যক্রম শুরু করে ২০০৭ সালে। তারা এর নাম দিয়েছে Street View । ভারতসহ এশিয়ার দেশগুলোতে শুরু থেকেই এর কার্যক্রম চলে আসলেও সম্প্রতি ভারত তার নিরাপত্তা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় Street View - এর কার্যক্রম নিষিদ্ধ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? ৩৭তম বিসিএস
| (ক) ৩৫% | (খ) ৪৫% |
| (গ) ৫৫% | (ঘ) ২৫% |
উত্তর: ২৫%
মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেনটেটিভসের আসন সংখ্যা ৪৪০ টি। যার ২৫% অর্থাৎ ১১০ টি আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়? ৩৭তম বিসিএস
| (ক) নাইট্রাস অক্সাইড | (খ) মিথেন |
| (গ) অক্সিজেন | (ঘ) কার্বন-ডাই-অক্সাইড |
উত্তর: অক্সিজেন
অক্সিজেন গ্রিনহাউজ গ্যাস নয়। বায়ুমণ্ডলে অনেক প্রকারের গ্রিনহাউজ গ্যাস আছে। কিন্তু নিম্নোক্তগুলো পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান। যেমন - নাইট্রাস অক্সাইড, কার্বন - ডাই - অক্সাইড , মিথেন ,ওজোন , সিএফসি ও জলীয় বাষ্প।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে- ৩৭তম বিসিএস
| (ক) COP 21 | (খ) Green Peace |
| (গ) IPCC | (ঘ) Sierra Club |
উত্তর: IPCC
IPCC বা Intergovernmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবশেবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP)ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগে গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক , যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে । অন্যদিকে, UNFCCC ( United Nations Framework Convention on Climate Change ) - তে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি বছর মিলিত হওয়াকে COP বলা হয়। আর ২০১৫ সালের প্যারিসে অনুষ্ঠিত হওয়া সম্মেলনকে COP 21 বলে। Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় । Sierra Club যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থ। এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: World development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ৩৭তম বিসিএস
| (ক) World Bank | (খ) UNDP |
| (গ) BRICS | (ঘ) IMF |
উত্তর: World Bank
World Development Report বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank - এর । Human Development Report প্রকাশ করে UNDP। আর Global Financial Stability Report প্রকাশ করে IMF ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।