পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি- ৩৮তম বিসিএস
| (ক) বহুজন সমাজ পার্টি | (খ) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস |
| (গ) ভারতীয় জনতা পার্টি | (ঘ) কম্যুনিস্ট পার্টি |
উত্তর: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস , যা ১৮৮৫ সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অক্ট্যাভিয়ান হিউম কৃর্তক প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় কমুনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি যথাক্রমে প্রতিষ্ঠিত হয় ১৯২৫, ১৯৮০ এবং ১৯৮৪ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: "Imperialism, the highest stage of Capitalism" বইটি কার লেখা? ৩৮তম বিসিএস
| (ক) এন্টিনিও গ্রামসি | (খ) টমাস হবসন |
| (গ) কার্ল মার্কস | (ঘ) ভি এই লেনিন |
উত্তর: ভি এই লেনিন
Imperialism , the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরুপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই । বইটি কার্ল মার্কেসের Das Kapital - এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাকৃতিক আইনের উদ্ভব হয়- ৩৮তম বিসিএস
| (ক) ম্যাগনা কার্টা থকে | (খ) গ্রীক, খৃষ্টন ও মধ্য যুগীয় ধর্মতত্ব থেকে |
| (গ) থমাস হবসন, হুগো, গ্রচিয়াস ও লক এর লেখনী থেকে | (ঘ) কনফুসিয়ানিজম থেকে |
উত্তর: থমাস হবসন, হুগো, গ্রচিয়াস ও লক এর লেখনী থেকে
ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। ১২১৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হলো ম্যাগনাকার্টা। গ্রিক, খ্রিষ্টান ওমধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল প্যাপসি বা পোপতান্ত্রিক। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কুনফুসিয়াসবাদের মূল শিক্ষায় ছিল সুবিধাভোগী শ্রেণির আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছার জয়গান করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে ? ৩৮তম বিসিএস
| (ক) ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি | (খ) মন্ট্রিল প্রোটোকল |
| (গ) IPCC থেকে | (ঘ) কোনটিই নয় |
উত্তর: মন্ট্রিল প্রোটোকল
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তরে ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী মনষ্যসৃষ্ট সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোফ্লুরাে কার্বন, মিথাইল ক্লোরোফর্ম ইত্যাদির উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এ প্রটোকল স্বাক্ষরিত হয় । আর জাতিসংঘ ,আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করে Inter - governmental Panel on Climate Change ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুজিবনগর সরকার কখন গঠিত হয়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ১০ ই এপ্রিল, ১৯৭১ | (খ) ১৪ ই এপ্রিল , ১৯৭১ |
| (গ) ১২ ই এপ্রিল , ১৯৭১ | (ঘ) ১৭ ই এপ্রিল, ১৯৭১ |
উত্তর: ১০ ই এপ্রিল, ১৯৭১
১৯৭১ সালে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী বা প্রবাসী বা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। এ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এ সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ১৭ এপ্রিল ১৯৭১।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) উদারতাবাদ | (খ) গঠনবাদ |
| (গ) মার্ফ্রবাদ (মার্ক্সবাদ) | (ঘ) বাস্তুবাদ |
উত্তর: বাস্তুবাদ
Zero - Sum - game (শূন্য অংকের খেলা ) এমন একটি খেলা বা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ। আর এ খেলায় একজনের অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূন্য হয়। এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক দর্শন। এ দুটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেয়া হয়েছে। জিরোসাম গেমের মধ্যে উদারতাবাদ - এ অর্থে পাওয়া যায় যে , এ প্রতিযোগিতায় যে কেউ সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) সেনার আয়ল্যান্ড | (খ) ম্যারিনা বে |
| (গ) ইস্টানা আইল্যান্ড | (ঘ) সেন্তোসা |
উত্তর: সেন্তোসা
১২ জুন ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে। সিঙ্গাপুর যে ৬৩ টি দ্বীপের সমন্বয়ে গঠিত, তার মধ্যে সেন্তোসা অন্যতম। ৫০০ হেক্টর জায়গার ওপর গড়ে ওঠা দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখন্ডের কাছে অবস্থিত। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পণের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এ দ্বীপটিকে 'সায়োনান' অর্থাৎ দক্ষিণের আলো' নামে নতুন নামকরণ করে। ১৯৭০ সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখে 'সেন্তোসা' যার অর্থ 'সন্ধি ও শান্তি'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) মিয়ানমার | (খ) সিঙ্গাপুর |
| (গ) চীন | (ঘ) ব্রুনাই |
উত্তর: মিয়ানমার
মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি - কক্ষ বিশিষ্ট। দেশটির দ্বি - কক্ষ বিশিষ্ট আইনসভা প্রিদাংসুর নিম্নকক্ষের নাম পিথু হুততাও ও উচ্চকক্ষের নাম অ্যামিয়োথা হুততাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাই - এর আইনসভা এককক্ষ বিশিষ্ট।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ১,৭২,০০০ কোটি টাকা | (খ) ১,৭০,০০০ কোটি টাকা |
| (গ) ১,৭১, ০০০ কোটি টাকা | (ঘ) ১,৭৩,০০০ কোটি টাকা |
উত্তর: ১,৭৩,০০০ কোটি টাকা
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) জন্য ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা পরবর্তীকালে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকায় উন্নীত করা হয়েছিল। এই বাজেটটি তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পেশ করেছিলেন এবং এতে সামগ্রিক বাজেট ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিখ্যাত " ওয়াশিংটন কনসেনসাস " কোন বিষয়ের সঙ্গে জড়িত ? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন | (খ) আন্তর্জাতিক অভিবাসন নীতি |
| (গ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন | (ঘ) অস্ত্র নিয়ন্ত্রণ |
উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ভিত্তিক IBRD এবং IMF - এর কিছু নীতিমালাকে বুঝাতে ব্যবহার করেন। নীতিগুলো হচ্ছে - বাণিজ্য উদার করা , অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক - শৃঙ্খলা , দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার , কর সংস্কার , ফিন্যানসিয়াল উদারীকরণ ,প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ১১ নং সেক্টর | (খ) ৮ নং সেক্টর |
| (গ) ৯ নং সেক্টর | (ঘ) ১০ নং সেক্টর |
উত্তর: ১০ নং সেক্টর
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই। সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে দেশের অভ্যন্তরীণ সকল নৌ চলাচল, বন্দর ও উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ১০ নং সেক্টর বা নৌ সেক্টর। এ সেক্টরের কোন নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। । এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) জুন ২৫, ১৭৫৭ | (খ) জুন ২৩, ১৭৫৭ |
| (গ) জুন ২৪, ১৭৫৭ | (ঘ) জুন ২২, ১৭৫৭ |
উত্তর: জুন ২৩, ১৭৫৭
২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব সিরাজ - দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজদের কাছে নবাবের পরাজয় ঘটে। এর ফলে ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। এ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ইইউ | (খ) কানাডা |
| (গ) ভারত | (ঘ) চীন |
উত্তর: কানাডা
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার হলো কানাডা, এর পরেই রয়েছে মেক্সিকো, যা উত্তর আমেরিকার দুটি প্রধান বাণিজ্য অংশীদার, বিশেষত NAFTA/USMCA চুক্তির কারণে, এবং চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলোও প্রধান বাজার হিসেবে গণ্য হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) প্রাচীন গ্রীস সময়কাল | (খ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল |
| (গ) ১৬০০-১৮০০ সাল | (ঘ) প্রাচীন রোম শাসনকাল |
উত্তর: প্রাচীন গ্রীস সময়কাল
১৬১৮ - ১৬৪৮ সময়কালে ত্রিশ বছরব্যাপী প্রথম সর্ব ইউরোপীয় যুদ্ধ সংঘটিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে, যাতে প্রায় আশি লক্ষ মানুষ প্রাণ হারায়। যুদ্ধের এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের জন্য জার্মানির উত্তর - পশ্চিমের ওয়েস্টফ্যালিয়া নামক স্থানে ১৬৪৮ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপরিউক্ত দুই পক্ষ স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়, যেখানে রাষ্ট্রের অন্য রাষ্ট্র কর্তৃক অভ্যন্তরীণ ,বহিঃরাষ্ট্রীয় এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনোরুপ হস্তক্ষেপ না করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে। ১৬৪৮ সাল থেকে ১৯৩৯ পর্যন্ত এবং স্নায়ুযুদ্ধের সময়কাল বাদে বর্তমান সময়ে ও রাষ্ট্রব্যবস্থা তথা আন্তর্জাতিক সম্পর্ক ওয়েস্টফ্যালিয়া নীতি অনুযায়ীই চলছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) বাগদাস | (খ) ভিয়েনা |
| (গ) জেদ্দা | (ঘ) জেনেভা |
উত্তর: জেনেভা
১৪ সেপ্টেম্বর ১৯৬০ গঠিত হয় Organization of the Petroleum Exporting Countries (OPEC) ।
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায় ।
- পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অষ্ট্রিয়ার ভিয়েনায় ।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।