পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ৪০ তম বিসিএস

    (ক) জামালপুর (খ) শেরপুর
    (গ) ফরিদপুর (ঘ) রংপুর
    close

    উত্তর: ফরিদপুর

    • touch_app আরো ...

      বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়।

      সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়।

      সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় রংপুর বিভাগে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- ৪০ তম বিসিএস

    (ক) ২ কোটি ৪০ লক্ষ একর (খ) ২ কোটি ৫০ লক্ষ একর
    (গ) ২ কোটি ২৫ লক্ষ একর (ঘ) ২ কোটি ২১ লক্ষ একর
    close

    উত্তর: ২ কোটি ২১ লক্ষ একর

    • touch_app আরো ...

      বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৮৮ থেকে ৮৯ লক্ষ হেক্টর (প্রায় ২ কোটি ২০ থেকে ২ কোটি ২২ লক্ষ একর), যা দেশের মোট আয়তনের প্রায় ৫৯ শতাংশ, তবে এটি সরকারি বিভিন্ন সূত্র ও সময়ভেদে সামান্য ভিন্ন হতে পারে, যেমন কৃষি মন্ত্রণালয় ও বিবিএস-এর তথ্য অনুযায়ী প্রায় ৮৮.২৯ লক্ষ হেক্টর এবং কৃষিমন্ত্রী সম্প্রতি বলেছেন প্রায় ৮৮.১৭ লক্ষ হেক্টর বা ৫৯ শতাংশ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে? ৪০ তম বিসিএস

    (ক) সিলেট (খ) পার্বত্য চট্টগ্রাম
    (গ) টাঙ্গাইল (ঘ) ময়মনসিংহ
    close

    উত্তর: ময়মনসিংহ

    • touch_app আরো ...

      ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোরা বাস করে। গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত? ৪০ তম বিসিএস

    (ক) $ ১,৭৫৩ মার্কিন ডলার (খ) $ ১,৭৫১ মার্কিন ডলার
    (গ) $ ১,৭৫০ মার্কিন ডলার (ঘ) $ ১,৭৫২ মার্কিন ডলার
    close

    উত্তর: $ ১,৭৫১ মার্কিন ডলার

    • touch_app আরো ...

      ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয়

      চলতি ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় সাময়িক হিসাবে ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৫ ডলার হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মঙ্গলবার চলতি মূল্যের হিসাবে চলতি বছরের মাথাপিছু আয়ের প্রাক্কলনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ৪০ তম বিসিএস

    (ক) ১৯৭৫ সালে (খ) ১৯৭৩ সালে
    (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৪ সালে
    close

    উত্তর: ১৯৭৪ সালে

    • touch_app আরো ...

      কোন দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি বা জনশুমারি বলে। বাংলাদেশে প্রতি ১০ বছর পরপর জনশুমারি করা হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে ৬টি (১৯৭৪, ৮১, ৯১, ২০০১, ২০১১ ও ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়। ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৮৭২ সালে ব্রিটিশ গভর্নর লর্ড মেয়োর আমলে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Inclusive Development Index (IDI)- এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? ৪০ তম বিসিএস

    (ক) দ্বিতীয় স্থান (খ) তৃতীয় স্থান
    (গ) চতুর্থ স্থান (ঘ) প্রথম স্থান
    close

    উত্তর: দ্বিতীয় স্থান

    • touch_app আরো ...

      দক্ষিণ এশিয়ার দেশগুলোর Inclusive Development Index ( IDI) হলো—ভারত (3.09), পাকিস্তান (3.55), বাংলাদেশ(3.98), নেপাল (4.15) ও শ্রীলঙ্কা ( 3.79)। Source:


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৫২ দশমিক ০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে, ৪০ তম বিসিএস

    (ক) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার (খ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
    (গ) $ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার (ঘ) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
    close

    উত্তর: $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন- ৪০ তম বিসিএস

    (ক) যুক্তরাষ্ট্রের (খ) কানাডার
    (গ) যুক্তরাজ্যের (ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের
    close

    উত্তর: যুক্তরাজ্যের

    • touch_app আরো ...

      অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি, যেটি "অ্যালায়েন্স" নামেও পরিচিত, বিশ্বের ২৮টি বিখ্যাত ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত একটি পাঁচ বছর মেয়াদী সংস্থা, যারা বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিয়ে কাজ করবে, এটি রানা ধ্বসের প্লাজার পরে ২০১৩ সালের ২৪ এপ্রিল গঠিত হয়। সম্মিলিতভাবে, অ্যালায়েন্স সদস্যরা বিশেষত উত্তর আমেরিকার আমদানিকারক, যারা বাংলাদেশের ৭০০ + কারখানা থেকে তৈরি পোশাক আমদানি করে থাকে। ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ, সংক্ষেপে যা অ্যাকর্ড ( Accord) নামে পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১৮ সালে বাংলাদেশের GDP- তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? ৪০ তম বিসিএস

    (ক) ২৯.৬৬% (খ) ৩০.৬৬%
    (গ) ৩৩.৬৬% (ঘ) ৩২.৬৬%
    close

    উত্তর: ৩৩.৬৬%

    • touch_app আরো ...

      ২০২০-২১ অর্থবছরে স্থিরমূল্যে দেশের শিল্প খাতে ৯ লাখ ৮১ হাজার ৫৮০ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে, যা এর আগের বছরের চেয়ে ৯১ হাজার কোটি টাকা বেশি। আর চলতি ২০২১-২২ অর্থবছরে শিল্প খাতে মূল্য সংযোজনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১০ লাখ ৮৪ হাজার ৬৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ১ লাখ ৪ হাজার কোটি টাকা বেশি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে- ৪০ তম বিসিএস

    (ক) সাড়ে ৫ হাজার কোটি টাকা (খ) সাড়ে ৪ হাজার কোটি টাকা
    (গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা (ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা
    close

    উত্তর: সাড়ে ৪ হাজার কোটি টাকা

    • touch_app আরো ...

      ২০১৮ - ২০১৯ অর্থ বছরে রপ্তানি প্রনোদনা রাখা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৯ - ২০২০ অর্থবছরে তা ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণায়ল


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়- ৪০ তম বিসিএস

    (ক) ১৯৭৩ সালে (খ) ১৯৮৬ সালে
    (গ) ১৯৯৬ সালে (ঘ) ১৯৯১ সালে
    close

    উত্তর: ১৯৯১ সালে

    • touch_app আরো ...

      মূল্য সংযোজন কর (ইংরেজি: Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক।

      বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানী কর আরোপযোগ্য। এই কর উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্তরে আরোপ ও আদায় করা হলেও এর দায়ভার চূড়ান্তভাবে কেবল পণ্য বা সেবার ভোক্তাকে বহন করতে হয়। মূসক আরোপের মাধ্যমে আবগারী শুল্ক, বিক্রয় কর ইত্যাদির প্রয়োজনীয়তা দূর হয়েছে।

      বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই প্রথম মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়।

      মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর । এই উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনকে ‘First distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়? ৪০ তম বিসিএস

    (ক) ২য় সংশোধন (খ) ৫ম সংশোধন
    (গ) ৩য় সংশোধন (ঘ) ৪র্থ সংশোধন
    close

    উত্তর: ৫ম সংশোধন

    • touch_app আরো ...

      জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল । পঞ্চম সংশোধনী সংবিধানে কোন বিধান সংশোধন করেনি। এ সংশোধনী ১৯৭৫ - এর ১৫ আগস্টে সামরিক শাসন জারির পর থেকে ৬ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন করে । সংবিধানের এই সংশোধনীকে First Distortion of Constitution বা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করা হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? ৪০ তম বিসিএস

    (ক) চতুর্থ (খ) ষষ্ঠ
    (গ) পঞ্চম (ঘ) সপ্তম
    close

    উত্তর: সপ্তম

    • touch_app আরো ...

      বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল –

      প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।

      দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন।

      তৃতীয় তফসিল - শপথ ঘোষণা।

      চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।

      পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।

      ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।

      সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- ৪০ তম বিসিএস

    (ক) ১৭ এপ্রিল, ১৯৭১ (খ) ২৬ মার্চ, ১৯৭৩
    (গ) ৭ মার্চ, ১৯৭২ (ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
    close

    উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

    • touch_app আরো ...

      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে? ৪০ তম বিসিএস

    (ক) ১৩৪ নং অনুচ্ছেদে (খ) ১৩৫ নং অনুচ্ছেদে
    (গ) ১৩৮ নং অনুচ্ছেদে (ঘ) ১৩৭ নং অনুচ্ছেদে
    close

    উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে

    • touch_app আরো ...

      বাংলাদেশ সংবিধানের নবম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ। এর ২য় পরিচ্ছেদে রয়েছে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা যা সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ: “ আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।”


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility