পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? ৪২ তম বিসিএস

    (ক) মৎস্য (খ) শিল্প
    (গ) কৃষি ও বনজ (ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
    close

    উত্তর: শিল্প

    • touch_app আরো ...

      বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৭১ সালে “The concer for Bangladesh” কোথায় অনুষ্ঠিত হয়? ৪২ তম বিসিএস

    (ক) কলকাতা (খ) নিউইয়র্ক
    (গ) চট্টগ্রাম (ঘ) লন্ডন
    close

    উত্তর: নিউইয়র্ক

    • touch_app আরো ...

      বিখ্যাত গায়ক George Harrison ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ' নামে গান গেয়েছিলেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতিয় জনসংখ্যা দিবস পালন করা হয়? ৪২ তম বিসিএস

    (ক) ২ ফেব্রুয়ারী (খ) ৭ এপ্রিল
    (গ) ৮ ফেব্রুয়ারী (ঘ) ৮ মার্চ
    close

    উত্তর: ২ ফেব্রুয়ারী

    • touch_app আরো ...

      প্রতিবছর ২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্য বস পালন করা হয়। আর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উল্লেখ্য, ৮ মার্চ পালন করা। । হয় আন্তর্জাতিক নারী দিবস। ৭ এপ্রিল পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- ৪২ তম বিসিএস

    (ক) স্বাধীনতা (খ) মুক্তির ডাক
    (গ) বাংলাদেশ (ঘ) জয় বাংলা
    close

    উত্তর: জয় বাংলা

    • touch_app আরো ...

      ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল 'জয় বাংলা'। মুক্তিযুদ্ধের সপক্ষে দেশে - বিদেশে জনমত গড়ে তুলতে সাপ্তাহিক 'জয় বাংলা' পত্রিকা রাখে অসামান্য ভূমিকা। মুক্তিযুদ্ধের ৯ মাসে মুক্তাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সীমিত প্রচার সংখ্যায় প্রায় শতাধিক পত্রিকা আত্মপ্রকাশ করে। কিন্তু সেগুলোর প্রকাশনা ছিল। অনিয়মিত। ১৯৭১ সালের ১১ মে থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি সংখ্যার প্রতিটি প্রকাশ হয় নিয়মিতভাবেই। ওই বিরুদ্ধ সময়ে মুক্তিকামী জনতার কণ্ঠস্বরে পরিণত হওয়া আট পৃষ্ঠা পত্রিকাটির প্রচার সংখ্যা ছিল ৩০ হাজার পর্যন্ত। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, সাবসেক্টর, মুক্তাঞ্চল এবং ভারতের শরণার্থী শিবিরগুলোতে 'জয় বাংলা' পাওয়া যেত। এমনকি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ের মানুষও 'জয় বাংলা' পড়তেন। বাংলাদেশের পত্রিকা হিসেবে তাদের কাছে এটির আলাদা কদর ছিল। আবার প্রবাসী সরকারের পক্ষ থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রথম পত্রিকাও এটি, যার নম্বর - ১। সে হিসেবে 'জয় বাংলা'ই সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম পত্রিকা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? ৪২ তম বিসিএস

    (ক) ২০০০ (খ) ২০০৮
    (গ) ১৯৯৬ (ঘ) ১৯৯৮
    close

    উত্তর: ১৯৯৬

    • touch_app আরো ...

      মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ - ভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালে ২২ মার্চ । মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ সংগ্রহ আছে এই জাদুঘরে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- ৪২ তম বিসিএস

    (ক) BRRI (খ) BARI
    (গ) BINA (ঘ) BADC
    close

    উত্তর: BADC

    • touch_app আরো ...

      BADC হলো (Bangladesh Agricultural Development Corporation) 'বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ । BARI হলো (Bangladesh Agricultural Research Institute) 'বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট'। BRRI হলো (Bangladesh Rice Research Institute) 'বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট'। BINA হলো (Bangladesh Institute of Nuclear Agriculture) 'বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট'


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়? ৪২ তম বিসিএস

    (ক) ১১ নভেম্বর (খ) ১৬ ডিসেম্বর
    (গ) ১২ অক্টোবর (ঘ) ৩রা মার্চ
    close

    উত্তর: ১২ অক্টোবর

    • touch_app আরো ...

      ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্যের সমন্বয়ে ডঃ কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? ৪২ তম বিসিএস

    (ক) ১৩৭ (খ) ১৩৬
    (গ) ১৩৮ (ঘ) ১৪০
    close

    উত্তর: ১৩৭

    • touch_app আরো ...

      ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়।

      প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়।

      বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে।

      একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়।

      বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নঁওগা জেলার পাহারপুড়ে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? ৪২ তম বিসিএস

    (ক) বিগ্রহপাল (খ) গোপাল
    (গ) মহীপাল (ঘ) ধর্মপাল
    close

    উত্তর: ধর্মপাল

    • touch_app আরো ...

      নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ঐতিহাসিক সোমপুর বিহার (সোমপুর মহাবিহার) পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব (আনুমানিক ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে প্রতিষ্ঠা করেছিলেন । এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষাকেন্দ্র ও সুউচ্চ মন্দির হিসেবে পরিচিত ছিল ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি? ৪২ তম বিসিএস

    (ক) হাতিয়া প্রণালী (খ) সাঙ্গু ভ্যালি
    (গ) মাতারবাড়ি (ঘ) জফোর্ড পয়েন্ট
    close

    উত্তর: সাঙ্গু ভ্যালি

    • touch_app আরো ...

      সাঙ্গু গ্যাসক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। এটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ১৯৯৬ সালে অগভীর সমুদ্রে, চট্টগ্রামের সলিমপুরের কাছে স্থলভাগ থেকে ৫০ কিমি দুরত্বে বঙ্গোপসাগরে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়। বাংলাদেশের সাগরবক্ষে প্রথম এবং একমাত্র গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে চট্টগ্রামে আবিষ্কৃত হয়। প্রশ্নে 'সাঙ্গু ভ্যালি' এর পরিবর্তে শুধু 'সাঙ্গু’ হলে উত্তর হতো। আবিষ্কার: ১৯৯৪, উৎপাদন সূচনা: ১৯৯৬।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ৪২ তম বিসিএস

    (ক) মাতৃভাষা পরিষদ (খ) আমরা বাঙালি
    (গ) ভাষা পরিষদ (ঘ) তমদ্দুন মজলিস
    close

    উত্তর: তমদ্দুন মজলিস

    • touch_app আরো ...

      তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়।
      বাংলা ভাষার আন্দোলনে তমদ্দুন মজলিশের অবস্থান ছিল। পূর্ববাংলায় জনসাধারণের আকাঙ্খারই প্রতিফলন। তমদ্দুন মজলিশ ব্যাপক সাড়া পেয়েছে দেশের ইসলাম ভাবাপন্ন বিশিষ্ট মহল থেকে, বিশেষত ছাত্র ও শিক্ষক, সাংবাদিক, লেখক ও সংস্কৃতিসেবীদের কাছ থেকে। তদুপরি ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিশের পথিকৃতের ভূমিকা এ সংগঠনের জন্য এনে দিয়েছে উদার ও মুক্তবুদ্ধির বিশিষ্ট জনগোষ্ঠীর মৌন সমর্থন, যদিও তারা ঐ আদর্শে বিশ্বাসী ছিলেন না যে আদর্শের উপর ভিত্তি করে। তমদ্দুন মজলিশ গড়ে উঠেছিল। এখানেই তমদ্দুন মজলিশের বিরাট সাফল্য যে, এই সংগঠন অত্যন্ত সফলভাবে দীর্ঘ পাঁচ বছর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সামাজিক প্রত্যয় ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের সকল জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত করে ভাষা আন্দোলনকে একটি জাতীয় ইস্যুতে পরিণত করেছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি? ৪২ তম বিসিএস

    (ক) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত (খ) গ্রীষ্ম,বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
    (গ) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা (ঘ) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম
    close

    উত্তর: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত

    • touch_app আরো ...

      বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে। যথাঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি যমুনার উপনদী? ৪২ তম বিসিএস

    (ক) বংশী (খ) ধলেশ্বরী
    (গ) তিস্তা (ঘ) ধোলাই
    close

    উত্তর: তিস্তা

    • touch_app আরো ...

      যমুনা নদীর উপনদীগুলো হলোঃ তিস্তা, ধরলা, আত্রাই, সুবর্ণশ্রী, করতোয়া ইত্যাদি। আর যমুনা নদীর শাখানদী হলো ‘ধলেশ্বরী' এবং ব্রহ্মপুত্রের শাখানদী বংশী। 'খোয়াই' নদী বাংলাদেশ - ভারতের আন্তঃসীমান্ত একটি নদী। নদীটি বাংলাদেশের উত্তর - পূর্বাঞ্চলের হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার একটি নদী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? ৪২ তম বিসিএস

    (ক) ১৯৭২, কায়রো (খ) ১৯৭৪, নয়াদিল্লী
    (গ) ১৯৭৩, আলজিয়ার্স (ঘ) ১৯৭৫, বেলগ্রেড
    close

    উত্তর: ১৯৭৩, আলজিয়ার্স

    • touch_app আরো ...

      প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের NAM (Non - Aligned Movement) এর চতুর্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। সদ্য স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখে এই সম্মেলন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো? ৪২ তম বিসিএস

    (ক) ১১ই মার্চ (খ) ১১ই ফেব্রুয়ারী
    (গ) ২৫ শে জানুয়ারী (ঘ) ২৫ শে ফেব্রুয়ারী
    close

    উত্তর: ১১ই মার্চ

    • touch_app আরো ...

      ১৯৪৮ সালের ১১ মার্চ ঐতিহাসিক 'রাষ্ট্রভাষা দিবস' হিসেবে পালন করা হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত ১১ মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। অতএব ঘটনাবহুল এ দিবসটি ঐতিহাসিক ও সামাজিক মর্যাদায় আমাদের জাতীয় জীবনে অত্যধিক গুরুত্ববহ ও খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ব বাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। এটাই ছিল ভাষা আন্দোলনের ইতিহাস তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এ দেশের প্রথম সফল হরতাল। ১১ মার্চ প্রতিবাদের যে ভিত রচনা হয়েছিল তারই সূত্র ধরে তৎকালীন সরকার ১৫ মার্চ রাষ্ট্রভাষা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এবং এই সংগ্রামের পরিপূর্ণতা লাভ করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে। ১৯৪৮ সালের ১১ মার্চের সিঁড়ি বেয়েই ৫২'র ভাষা আন্দোলন ৬৯ সালের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন বিকাশ লাভ করে। যার চূড়ান্ত পরিণতি ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility