পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোন চুক্তির মাধ্যমে ইউরোপে ‘Thirty years War” এর সমাপ্তি ঘটে? ৪২ তম বিসিএস
| (ক) প্রা্যারিস চুক্তি, ১৭৮৩ | (খ) ভার্সাই চুক্তি,১৯১৯ |
| (গ) লুজান চুক্তি,১৯২৩ | (ঘ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮ |
উত্তর: ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮
ওয়স্টফেলিয়া শান্তি চুক্তি হলো ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি ১৬৪৮ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে জার্মানির ওয়স্টফেলিয়ায় স্বাক্ষরিত হয়। ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তির ফলে ৩০ বছরের যুদ্ধের সমাপ্তি হয়। যদিও চুক্তিটি পুরো ইউরোপে শান্তি ফিরিয়ে দেয়নি, তবে তারা জাতীয় শাস্তি নির্ধারণের জন্য একটি ভিত্তি তৈরি করেছিল। পিস অব ওয়স্টফেলিয়া ইউরোপে রাষ্ট্রের সার্বভৌমত্ত্ব, আন্তঃরাষ্ট্রীয় কূটনীতি এবং ক্ষমতার ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নজির স্থাপন করেছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়- ৪২ তম বিসিএস
| (ক) ৩০ এপ্রিল, ২০২০ | (খ) ২৯ ফেব্রুয়ারি, ২০২০ |
| (গ) ২৫ জানুয়ারি, ২০২০ | (ঘ) ২ মার্চ, ২০২০ |
উত্তর: ২৯ ফেব্রুয়ারি, ২০২০
মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? ৪২ তম বিসিএস
| (ক) ৯টি | (খ) ৫টি |
| (গ) ৩টি | (ঘ) ৭টি |
উত্তর: ৭টি
বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ ৭ খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত ৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ১৭ ডিসেম্বর ২০২০ সালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ - ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে? ৪২ তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) যুক্ত্রাজ্য |
| (গ) ভারত | (ঘ) চীন |
উত্তর: চীন
চীনের হান রাজবংশের রাজা গাওজু - এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেন, যারা রাজাকে প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা করতো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সম্প্রতি (সেপ্টেম্বর-২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? ৪২ তম বিসিএস
| (ক) নাকার্চভান ছিটমহল | (খ) নাগর্নো-কারাবাখ |
| (গ) ইয়েতেভান | (ঘ) আর্টসাখ প্রজাতন্ত্র |
উত্তর: নাগর্নো-কারাবাখ
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) নাগার্নো - কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ বন্ধের ঘোষণা দেয়। দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো এবং কারাবাখ। এই অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ অনেক পুরোনো। বিরোধপূর্ণ নাগার্নো - কারাবাখ অঞ্চল নিয়ে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ছয় সপ্তাহের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে দুটি দেশ। ৯ নভেম্বর ২০২০ সালে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? ৪২ তম বিসিএস
| (ক) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে | (খ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে |
| (গ) ১৯৮৪ সালে বেলজিয়াম | (ঘ) ১৯৯৫ সালে ডেনমার্ক |
উত্তর: ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
শেনজেন চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। যথাঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২২টি দেশ (আয়ারল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া ব্যতীত)। আর ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ (আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিস্টেনস্টেইন)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Global Vaccine Summit অনুষ্ঠিত হয়- ৪২ তম বিসিএস
| (ক) ৬ জুলাই,২০২০ | (খ) ৪ জুন,২০২০ |
| (গ) ৫ মে,২০২০ | (ঘ) ৮ আগস্ট,২০২০ |
উত্তর: ৪ জুন,২০২০
যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন ২০২০ সালে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামিটে যোগ দিয়েছেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআইগ্যাভি) তহবিল সংগ্রহের অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করে যুক্তরাজ্য সরকার। ২০২৫ সালের মধ্যে আরো ৩০০ মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান এবং আট মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে জিএভিআইগ্যাভি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশটি সম্প্রতি ইসরাইল এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? ৪২ তম বিসিএস
| (ক) সৌদিআরব | (খ) সংযুক্ত আরব আমিরাত |
| (গ) ওমান | (ঘ) কুয়েত |
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে দুই আরব দেশ আমিরাত ও বাহরাইন। এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর মধ্যে নতুন করে বিভক্তি সৃষ্টির পাশাপাশি মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়েরও সূচনা হলো। ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে আরব দুই দেশ - সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সাথে চুক্তি স্বাক্ষর করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিট হবে? ৪২ তম বিসিএস
| (ক) আবুজা | (খ) ঢাকা |
| (গ) ইস্তাম্বুল | (ঘ) তেহরান |
উত্তর: ঢাকা
১০ম D - 8 এর সম্মেলন অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায়। ৫ এপ্রিল ২০২১ D - 8 কমিশনারদের দুইদিনব্যাপী ৪৩তম সভার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় D - 8 মন্ত্রীদের ১৯তম কাউন্সিল অব মিনিস্টারস। D - 8 এর প্রতিপাদ্য বিষয় ছিলো 'পরিবর্তনময় বিশ্বে অংশীদারিত্বঃ যুবশক্তি ও প্রযুক্তি ও প্রযুক্তির প্রস্তুতি'। Covid - 19 এর কারণে D - 8 এর সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছরের জন্য D - 8 চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, Developing - 8 নামের পরিচিত অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত হয়। এই দেশগুলো হলোঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। একাদশ D - 8 সম্মেলন অনুষ্ঠিত হবে মিসরে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: WIPO এর সদরদপ্তর কোথায় অবস্থিত? ৪২ তম বিসিএস
| (ক) ওয়াশিংটন ডিসি | (খ) জেনেভা |
| (গ) রোম | (ঘ) নিউইয়র্ক |
উত্তর: জেনেভা
WIPO বা World Intellectual Property Organization. WIPO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Sustainable Development Goal(SDG) কয়টি? ৪২ তম বিসিএস
| (ক) ৩১টি | (খ) ১৩টি |
| (গ) ১৫টি | (ঘ) ১৭টি |
উত্তর: ১৭টি
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ সালের এজেন্ডায় ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রথম লক্ষ্য সব ধরনের দারিদ্র দূর করা। এই ১৭ টি লক্ষ্যের অধীনের রয়েছে ১৬৯ টি টার্গেট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল ২০১৬ - ২০৩০ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিলো? ৪২ তম বিসিএস
| (ক) পূর্ববঙ্গ | (খ) পূর্ববঙ্গ ও আসাম |
| (গ) পূর্ব্বঙ্গ ও পশ্চিমবঙ্গ | (ঘ) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা |
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে 'বঙ্গভঙ্গ' হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সাবাস বাংলাদেশ ভাসস্কর্যটির স্থপতি কে? ৪২ তম বিসিএস
| (ক) হামিদুজ্জামান খান | (খ) রবিউল হোসাইন |
| (গ) আব্দুর রাজ্জাক | (ঘ) নিতুন কুন্ডু |
উত্তর: নিতুন কুন্ডু
সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। 'স্মরণ' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকা গেইট এর নির্মাতা কে? ৪২ তম বিসিএস
| (ক) শায়েস্তা খাঁ | (খ) মীর জুমলা |
| (গ) লর্ড কার্জন | (ঘ) নবাব আব্দুল গণি |
উত্তর: মীর জুমলা
‘ঢাকা গেইট” এর নির্মাতা হলেন ‘মীর জুমলা'। আমলে তখন আওরঙ্গজেবের শাসন। “আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, "যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। (১৬৬০ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায়। একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল রাগ - ই - বাদশাহি বা সম্রাটের বাগান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিলো? ৪২ তম বিসিএস
| (ক) চতুর্দশ শতাব্দীতে | (খ) উনবিংশ শতাব্দীতে |
| (গ) ষোড়শ শতাব্দীতে | (ঘ) অষ্টাদশ শতাব্দীতে |
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে
ব্রিটিশ কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে। শিল্পবিপ্লবের সময় কৃষির অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। এই কারণে ব্রিটিশ শিল্প বিপ্লবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ব্রিটিশ কৃষি বিপ্লব, এমনটাই ইতিহাসবিদগণ মনে করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।