পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগ সাহিত্য আন্তর্জাতিক দিবস ডাক ব্যবস্থা বাংলাদেশের ভূগোল
  • প্রশ্ন: জাতিসংঘের " Champion of the Earth " খেতাবপ্রাপ্ত কে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) শেখ হাসিনা (খ) হিলারি ক্লীন্টন
    (গ) এঞ্জেলা মার্কেল (ঘ) থেরেসা মে
    close

    উত্তর: শেখ হাসিনা

    • touch_app আরো ...

      ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' খেতাব লাভ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. এ আতিক রহমান এ পরস্কার লাভ করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ১৮ শতাংশ (খ) ১৪.৭৯ শতাংশ
    (গ) ১২ শতাংশ (ঘ) ১৬ শতাংশ
    close

    উত্তর: ১৪.৭৯ শতাংশ

    • touch_app আরো ...

      অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.৭৪ শতাংশ। এছাড়া বিবিএস - এর চূড়ান্ত হিসাব মতে ২০১৭ - ১৮ অর্থবছরে অবদান ১৪.১৯ শতাংশ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) বারিসান ন্যাশনাল (খ) ইউএম এন ও
    (গ) পাকাতান -হারুপান (ঘ) পাটি পেরিকাতান
    close

    উত্তর: পাকাতান -হারুপান

    • touch_app আরো ...

      ৯ মে ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার ১৪ তম সাধারণ নির্বাচনে জয়ী হয় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট ' পাকাতান - হারুপান (PH) । এ নির্বাচনে ২২২ আসনের মধ্যে 'পাকাতন হারুপান' লাভ করে ১২৬ আসন এবং ক্ষমতসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল (BN) লাভ করে ৮৮ আসন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ১৯০৯ সালে (খ) ১৯০৮ সালে
    (গ) ১৯১২ সালে (ঘ) ১৯১১ সালে
    close

    উত্তর: ১৯১১ সালে

    • touch_app আরো ...

      বঙ্গভঙ্গ ১৯১১ সালে রদ করা হয়।

      ১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ইয়াংসিকিয়াং নদীর তীরে (খ) হোয়াংহো নদীর তীরে
    (গ) নীলনদের তীরে (ঘ) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
    close

    উত্তর: ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

    • touch_app আরো ...

      ইরাক, ইরান, সিরিয়া এবং তুরঙ্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ।সেচ নির্ভর প্রাচীন এ সভ্যতাটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) স্পীকার (খ) প্রধানমন্ত্রী
    (গ) রাষ্ট্রপতি (ঘ) জাতীয় সংসদ
    close

    উত্তর: রাষ্ট্রপতি

    • touch_app আরো ...

      বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে - 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচার পতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) কনস্টান্টিনোপল (খ) লিসবন
    (গ) প্যারিস (ঘ) ভিয়েনা
    close

    উত্তর: কনস্টান্টিনোপল

    • touch_app আরো ...

      বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য 'রুম' নামে পরিচিত ছিল। রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন সম্রাট । তিনিই ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এ শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ফলকেটিং কোন দেশের আইন সভা? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ডেনমার্ক (খ) ফিনল্যান্ড
    (গ) নরওয়ে (ঘ) বেলজিয়াম
    close

    উত্তর: ডেনমার্ক

    • touch_app আরো ...

      স্ক্যানডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্কের আইনসভা ফকেটিং (Folketing), নরওয়ের আইনসভা স্টরটিং ও ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্তা। আর পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামের আইনসভায় নাম ফেডারেল পার্লামেন্ট ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Cozy Bear একটি কি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) হ্যাকার গ্রুপ (খ) বিনোদনকেন্দ্র
    (গ) নদী (ঘ) চুক্তি
    close

    উত্তর: হ্যাকার গ্রুপ

    • touch_app আরো ...

      প্রযুক্তি বিশ্বে APT29 আইডেন্টিটি - ধারী Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ । এন্টি ভাইরাস কোম্পানি ক্যাস্পারস্কির তথ্য মতে, এর জন্ম ২০০৮ সালে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) মন্টেনেগরো (খ) লিথুয়ানিয়া
    (গ) সুইডেন (ঘ) আলবেনিয়া
    close

    উত্তর: সুইডেন

    • touch_app আরো ...

      উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ । বর্তমানে ন্যাটোর বর্তমান সদস্য - দেশের সংখ্যা ৩২। সর্বশেষ যোগ দেয় সুইডেন (৩২ তম ৭ মার্চ, ২০২৪ )


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) মন্ত্রী (খ) রাষ্ট্রপতি
    (গ) প্রধানমন্ত্রী (ঘ) সচিব
    close

    উত্তর: প্রধানমন্ত্রী

    • touch_app আরো ...

      যে রাষ্ট্র ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর জনগণ কর্তৃক নির্বাচিত আইন পরিষদই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় এবং সরকার পার্লামেন্টের কাছ দায়ী থাকে তাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে। প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা দু'ভাগে বিভক্ত - একভাগে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থা দুভাগে বিভক্ত - একভাগে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের হাতে নির্বাহী ক্ষমতা থাকে। অপরদিকে প্রেসিডেন্ট শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ভারত (খ) থাইল্যান্ড
    (গ) মিয়ানমার (ঘ) মালয়েশিয়া
    close

    উত্তর: মিয়ানমার

    • touch_app আরো ...

      মিয়ানমারের নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির নেতৃত্বে ২৭ সেপ্টম্বর ১৯৮৮ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) মধ্য আমেরিকা (খ) পূর্ব আফ্রিকা
    (গ) পূর্ব এশিয়া (ঘ) মধ্যপ্রাচ্য
    close

    উত্তর: মধ্য আমেরিকা

    • touch_app আরো ...

      মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) বাহরাইন (খ) সংযুক্ত আরব আমিরাত
    (গ) মিশর (ঘ) কুয়েত
    close

    উত্তর: কুয়েত

    • touch_app আরো ...

      ৫ জুন ২০১৭ কাতারের সাথে বন্ধুপ্রতীম রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর , ইয়েমেন, লিবিয়া কর্তৃক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে " রাজনীতির কবি " উপাধি দিয়েছিলেন? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) গার্ডিয়ান (খ) দি ইকনমিস্ট
    (গ) নিউজ উইরুল (উইকস) (ঘ) টাইম
    close

    উত্তর: নিউজ উইরুল (উইকস)

    • touch_app আরো ...

      ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek - এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics ) বলে আখ্যায়িত করেছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility