পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: “দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা? ৪৫তম বিসিএস

    (ক) মুশতারি শফী (খ) আবুল ফজল
    (গ) আবদুল কাদির (ঘ) জাহানারা ইমাম
    close

    উত্তর: আবুল ফজল

    • touch_app আরো ...

      বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ৪৫তম বিসিএস

    (ক) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি (খ) ধ্বনি দৃশ্যমান
    (গ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্‌ধ্বনি (ঘ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
    close

    উত্তর: ধ্বনি দৃশ্যমান

    • touch_app আরো ...

      মানুষের মুখনিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বা মুখোচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। অন্যভাবে বলা যায়, এক মানুষের সঙ্গে আর এক মানুষের ভাব বিনিময়ের উদ্দেশ্যে যেসব অর্থ যুক্ত শব্দ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।

      ধ্বনি মূলত উৎপন্ন হয় মানুষের দুটি প্রত্যঙ্গের দ্বারা-একটি ফুসফুস, অন্যটি বাগযন্ত্র। ফুসফুস তাড়িত বাতাস গলনালী, মুখবিবর কিংবা নাক দিয়ে বেরিয়ে যাবার সময় বাগযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ সংঘর্ষের স্থান, রূপ ও প্রকৃতি বিভিন্ন ধ্বনি সৃষ্টি করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: স্বরাস্ত অক্ষরকে কী বলে? ৪৫তম বিসিএস

    (ক) যুক্ষাক্তর (খ) একাক্ষর
    (গ) মুক্তাক্ষর (ঘ) বদ্ধাক্ষর
    close

    উত্তর: মুক্তাক্ষর

    • touch_app আরো ...

      যেসব অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন, ‘দা’> দ-আ; ‘অ’> অ; ‘কা’> ক-আ ইত্যাদি


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? ৪৫তম বিসিএস

    (ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন (খ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
    (গ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন (ঘ) শিরোশ্ছেদ, দারিদ্র, সমীচিন
    close

    উত্তর: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

    • touch_app আরো ...

      আমরা জানি, বিসর্গ সন্ধি নিয়মানুসারে র্-জাত বা স্-জাত যে-কোনো বিসর্গের পরে চ কিংবা ছ থাকলে ওই বিসর্গের স্থানে শ, ত থাকলে স এবং ট থাকলে ষ হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ? ৪৫তম বিসিএস

    (ক) পাঞ্জাবি (খ) স্পেনিশ
    (গ) ফরাসি (ঘ) গ্রিক
    close

    উত্তর: গ্রিক

    • touch_app আরো ...

      বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে।

      উপরোক্ত 'কলমোস' শব্দটি গ্রিক ভাষার শব্দ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি? ৪৫তম বিসিএস

    (ক) আ (খ) এ
    (গ) অ (ঘ) ও
    close

    উত্তর: এ

    • touch_app আরো ...

      উচ্চ-মধ্য স্বরধ্বনি :- এ, ও – স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে জিহ্বার অবস্থান উপরের দিকে হলেও সর্বাধিক উচ্চতায় থাকে না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? ৪৫তম বিসিএস

    (ক) পান-ব্যবসায়ী (খ) বারুই
    (গ) তামসিক (ঘ) পর্ণকার
    close

    উত্তর: তামসিক

    • touch_app আরো ...

      তাম্বুলিক অর্থ বারুই, পান - ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? ৪৫তম বিসিএস

    (ক) অনুকার অব্যয় (খ) অনুসর্গ অব্যয়
    (গ) অনন্বয়ী অব্যয় (ঘ) পদান্বয়ী অব্যয়
    close

    উত্তর: অনন্বয়ী অব্যয়

    • touch_app আরো ...

      যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি যৌগিক শব্দ? ৪৫তম বিসিএস

    (ক) মিতালি (খ) প্রবীণ
    (গ) জেঠামি (ঘ) সরোজ
    close

    উত্তর: মিতালি

    • touch_app আরো ...

      যে-সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। গায়কের কর্তব্য বাবুয়ানা ঢঙে মধুর সুরে দৌহিত্রকে চিকামারা গান শোনানো। গায়ক=গৈ+অক- গান করে যে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে? ৪৫তম বিসিএস

    (ক) তিনটি (খ) দুটি
    (গ) ভুল নেই (ঘ) একটি
    close

    উত্তর: তিনটি

    • touch_app আরো ...

      এই বাক্যে ৩ টি বানান ভুল রয়েছে যেগুলো হলো-

      সুনামী→ সুনামি

      তান্ডব→ তাণ্ডব

      সর্বশান্ত→ সর্বস্বান্ত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? ৪৫তম বিসিএস

    (ক) প্রাতিপদিক (খ) পূর্বপদ
    (গ) উপপদ (ঘ) প্রপদ
    close

    উত্তর: উপপদ

    • touch_app আরো ...

      কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলা হয় উপপদ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তোমার নাম কী?’– এখানে ‘কী’ কোন প্রকারের শব্দ? ৪৫তম বিসিএস

    (ক) বিশেষণ (খ) প্রশ্নবাচক
    (গ) অব্যয় (ঘ) সর্বনাম
    close

    উত্তর: সর্বনাম

    • touch_app আরো ...

      বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? ৪৫তম বিসিএস

    (ক) জটিল (খ) গরল
    (গ) বক্র (ঘ) কুটিল
    close

    উত্তর: গরল

    • touch_app আরো ...

      সরল শব্দের সমার্থক শব্দ- সহজ, অবক্র, ঋজু, সােজা, আড়ম্বরহীন এবং বিপরীত শব্দ- জটিল, বক্র, কুটিল, বঙ্কিম।

      গরল শব্দের বিপরীত শব্দ- অমৃত, বিষ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'Book Post'-এর পারিভাষিক মূল কোনটি? ১৮তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) খেলা বই (খ) অবপত্র
    (গ) গ্রন্থপত্র (ঘ) পুস্তক
    close

    উত্তর: গ্রন্থপত্র

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'নদের চাঁদ ' বাগধারাটির অর্থ কী? ১৮তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) অতি আকাঙ্ক্ষিত বস্তুু (খ) অদৃষ্টের পরিহাস
    (গ) বিশেষ সম্মানিত ব্যক্তি (ঘ) অহমিকাপূর্ণ নিগুণ বস্তুু
    close

    উত্তর: অহমিকাপূর্ণ নিগুণ বস্তুু

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility