পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? ৪৫তম বিসিএস
| (ক) রসুলচরিত | (খ) মক্কা বিজয় |
| (গ) মক্কানামা | (ঘ) রসুল বিজয় |
উত্তর: রসুল বিজয়
জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ - ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্হের রচয়িতা কে? ৪৫তম বিসিএস
| (ক) বিনয় ঘোষ | (খ) সুবিনয় ঘোষ |
| (গ) বিনয় বর্মণ | (ঘ) বিনয় ভট্টাচার্য |
উত্তর: বিনয় ঘোষ
“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা হলেন বিশিষ্ট বাঙালি সমাজতাত্ত্বিক, গবেষক ও সাহিত্যিক বিনয় ঘোষ। বইটি ১৯৫৯ সালে প্রকাশিত হয় এবং এটি বাংলার সামাজিক ইতিহাসের ধারায় বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? ৪৫তম বিসিএস
| (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
| (গ) রাাজা রামমোহন রায় | (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? ৪৫তম বিসিএস
| (ক) ১৮৫৮ সালে | (খ) ১৯৭৮ সালে |
| (গ) ১৮৬৮ সালে | (ঘ) ১৮৪৮ সালে |
উত্তর: ১৮৫৮ সালে
আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? ৪৫তম বিসিএস
| (ক) চার অধ্যায় | (খ) চতুরঙ্গ |
| (গ) ঘরে বাইরে | (ঘ) নৌকাডুবি |
উত্তর: চতুরঙ্গ
শচীন (শচীশ), দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস 'চতুরঙ্গ'-এর প্রধান চরিত্র । ১৯১৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত এই মনস্তাত্ত্বিক উপন্যাসে শ্রীবিলাস বর্ণনাকারী হিসেবে শচীশ ও দামিনীকে কেন্দ্র করে গল্পটি ফুটিয়ে তুলেছেন, যেখানে দামিনী একটি অত্যন্ত শক্তিশালী ও স্বতন্ত্র নারী চরিত্র ।
প্রধান চরিত্রসমূহ:
শ্রীবিলাস: উপন্যাসের কথক ও বর্ণনাকারী ।
শচীশ: শ্রীবিলাসের বন্ধু এবং দার্শনিক ।
দামিনী: একজন তরুণী বিধবা, উপন্যাসের অন্যতম মূল আকর্ষণ ।
জ্যাঠামশাই: শচীশের কাকা, একজন নাস্তিক ও মানবতাবাদী চরিত্র ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু’– এই কবিতাংশটির রচয়িতা কে? ৪৫তম বিসিএস
| (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (খ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় |
| (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত | (ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০-১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
“তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মীর মশাররফ হোসেনের কোন গ্রন্হের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? ৪৫তম বিসিএস
| (ক) এর উপায় কী | (খ) বসন্তকুমারী নাটক |
| (গ) গো-জীবন | (ঘ) ইসলামের জয় |
উত্তর: গো-জীবন
মীর মশাররফ হােসেনের ‘গাে-জীবন’(১৮৮৯) একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হলাে, কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনাে কারণেই হােক গাে-হত্যা অনুচিত। স্বীয় বক্তব্যের সমর্থনে লেখক ধর্মগ্রন্থ এবং প্রাত্যহিক-বাস্তব অভিজ্ঞতা থেকে নানা যুক্তি ও তথ্য পরিবেশন করেছেন। হিন্দু ও মুসলমান এই দুই ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মশাররফ হােসেন এ প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধটি তৎকালে মুসলিম ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ কারণে ‘আখবারে এসলামিয়া' (১৮৮৪) পত্রিকা প্রতিবাদ প্রকাশ করে এবং লেখককে পরে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদী মুসলিমদের প্রবল চাপের মুখে তিনি ‘গাে-জীবন’ প্রত্যাহার করতে বাধ্য হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? ৪৫তম বিসিএস
| (ক) ১৪ বছর | (খ) ১০ বছর |
| (গ) ১৬ বছর | (ঘ) ১২ বছর |
উত্তর: ১৬ বছর
রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ষোলো (১৬) বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৮৭৭ সালে (১২৮৪ বঙ্গাব্দের শ্রাবণ-ভাদ্র সংখ্যায়) 'ভারতী' পত্রিকায় তাঁর প্রথম ছোটগল্প 'ভিখারিণী' প্রকাশিত হয় । যদিও সার্থক ছোটগল্পকার হিসেবে তাঁর যাত্রা শুরু হয় অনেক পরে, তবে ছোটগল্প রচনার শুরু ১৬ বছর বয়সেই ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ৪৫তম বিসিএস
| (ক) মৌরিফুল | (খ) ইছামতি |
| (গ) মেঘমল্লার | (ঘ) যাত্রাবদল |
উত্তর: ইছামতি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ : ‘মেঘমল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল’ (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), 'জন্ম ও মৃত্যু' (১৯৩৭), 'কিন্নরদল’ (১৯৩৮), ‘বেনীগীর ফুলবাড়ি’ (১৯৪১), ‘নবাগত' (১৯৪৪), ‘উপলখণ্ড' (১৯৪৪), 'বিধু মাস্টার’ (১৯৪৫), ‘ক্ষণভঙ্গুর (১৯৪৫), 'অসাধারণ' (১৯৪৬), ‘মুখোশ ও মুখশ্রী' (১৯৪৭), নীলগঞ্জের ফালমন সাহেব’ (১৯৪৮), 'জ্যোতিরঙ্গন’ (১৯৪৯), ‘কুশল পাহাড়ী’ (১৯৫০), ‘রূপ হলুদ' (১৯৫৭), 'ছায়াছবি’ (১৯৬০), 'অনুসন্ধান' (১৯৬০)।
ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ৪৫তম বিসিএস
| (ক) দুর্দিনের যাত্রী | (খ) রুদ্র-মঙ্গল |
| (গ) রাজবন্দির জবানবন্দি | (ঘ) যুগ-বাণী |
উত্তর: রুদ্র-মঙ্গল
‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের ‘রুদ্র-মঙ্গল’ (১৯২৬) নামক প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে । এটি তাঁর একটি অন্যতম উল্লেখযোগ্য প্রবন্ধ, যেখানে তিনি নির্ভীকতা, সত্যনিষ্ঠা এবং আত্মবিশ্বাসের কথা বলেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন? ৪৫তম বিসিএস
| (ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে | (খ) জসীম উদ্দীনকে |
| (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে | (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে |
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘তপোবন-প্রেমিক’ বলেছেন । প্রাচীন ভারতের তপোবন-জীবনের প্রতি রবীন্দ্রনাথের গভীর আকর্ষণ, প্রকৃতির সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং শান্তি নিকেতন প্রতিষ্ঠার কারণে লেখক তাঁকে এ বিশেষণে ভূষিত করেছেন ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? ৪৫তম বিসিএস
| (ক) শেখ কামালকে | (খ) শেখ নাসেরকে |
| (গ) শেখ হাসিনাকে | (ঘ) শেখ রেহানাকে |
উত্তর: শেখ কামালকে
শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫) শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন।
'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' —এখানে শেখ মুজিবুর রহমান শেখ কামাল- এর কথা বলেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? ৪৫তম বিসিএস
| (ক) বগুড়ায় | (খ) গাইবান্ধায় |
| (গ) সিরাজগঞ্জে | (ঘ) ঢাকায় |
উত্তর: গাইবান্ধায়
আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭), জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। তিনি ছিলেন বাংলাদেশি ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ন? ৪৫তম বিসিএস
| (ক) গৈরিশ ছন্দ | (খ) স্বরবৃত্ত ছন্দ |
| (গ) অক্ষরবৃত্ত ছন্দ | (ঘ) মাত্রাবৃত্ত ছন্দ |
উত্তর: অক্ষরবৃত্ত ছন্দ
কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন।
অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ মাত্রা, যুক্তাক্ষর শব্দের প্রথমে ও মাঝে ১ মাত্রা কিন্তু শব্দের শেষে যুক্তাক্ষর ২ মাত্রা। অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়। অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এমন অক্ষর শব্দের শেষে থাকলে ২ মাত্রা হয়; শব্দের শুরুতে বা মাঝে থাকলে ১ মাত্রা হয়। অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্ত বা তানপ্রধান ছন্দ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? ৪৫তম বিসিএস
| (ক) সৈয়দ শামসুল হক | (খ) হাসান হাফিজুর রহমান |
| (গ) আহসান হাবিব | (ঘ) শামসুর রাহমান |
উত্তর: শামসুর রাহমান
'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা হলেন প্রখ্যাত কবি শামসুর রাহমান। এই কাব্যগ্রন্থটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়েছিল, যা মূলত স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শহীদ নূর হোসেনকে উৎসর্গ করে রচিত । এটি মূলত স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।