পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: নিচের কোনটি উপন্যাস নয়? ৪৪তম বিসিএস

    (ক) দিবারাত্রির কাব্য (খ) কবিতার কথা
    (গ) পল্লী-সমাজ (ঘ) শেষের কবিতা
    close

    উত্তর: কবিতার কথা

    • touch_app আরো ...

      কবিতার কথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙ্গালী কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধগ্রন্থ যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল।

      দিবারাত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায়;

      শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর;

      পল্লী-সমাজ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন? ৪৪তম বিসিএস

    (ক) দীনেশচন্দ্র সেন (খ) সুকুমার সেন
    (গ) আহমদ শরীফ (ঘ) গোপাল হালদার
    close

    উত্তর: আহমদ শরীফ

    • touch_app আরো ...

      বাঙালি ও বাংলা সাহিত্য' নামে একটি সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন আহমদ শরীফ, যা দুই খণ্ডে প্রকাশিত এবং বাঙালি জাতির চিত্ত ও চরিত্রের সাহিত্যিক প্রতিফলন নিয়ে আলোচনা করে; তবে বাংলা সাহিত্যের প্রথম দিকের গুরুত্বপূর্ণ কাজ চর্যাপদ বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত, এবং আধুনিক সাহিত্যের ভিত্তি স্থাপন করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম প্রমুখ সাহিত্যিকেরা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? ৪৪তম বিসিএস

    (ক) বিষবৃক্ষ (খ) মৃণালিনী
    (গ) দুর্গেশনন্দিনী (ঘ) কৃষ্ণকান্তের উইল
    close

    উত্তর: মৃণালিনী

    • touch_app আরো ...

      এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস। প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।

      কৃষ্ণকান্তের উইল - রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলাল

      দুর্গেশননন্দিনী - কুমার জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, ওসমান

      বিষবৃক্ষ - নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ৪৪তম বিসিএস

    (ক) সোনার তরী (খ) মানসী
    (গ) খেয়া (ঘ) কল্পনা
    close

    উত্তর: মানসী

    • touch_app আরো ...

      মানসী হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "মানসী - সোনার তরী পর্ব" - এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? ৪৪তম বিসিএস

    (ক) রবিবার (খ) ল্যাবরেটরি
    (গ) নামঞ্জুর (ঘ) নষ্টনীড়
    close

    উত্তর: রবিবার

    • touch_app আরো ...

      ছোট গল্প রবিবারের মূল চরিত্র অভীক ও বিভা । এর মূল উপজীব্য ধর্মদর্শন।

      নষ্টনীড় - চারু, অমল ও ভূপতি

      নামঞ্জুর - অমিয়া, অনিল

      ল্যাবরেটরি - নন্দকিশোর, সোহিনী


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’-কার রচিত পঙ ক্তি- ৪৪তম বিসিএস

    (ক) রজনীকান্ত সেন (খ) ইসমাইল হোসেন সিরাজী
    (গ) দ্বিজেন্দ্রলাল রায় (ঘ) কামিনী রায়
    close

    উত্তর: কামিনী রায়

    • touch_app আরো ...

      ‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’—বিখ্যাত এই পঙ্‌ক্তিটি প্রথিতযশা বাঙালি কবি কামিনী রায়-এর রচিত। এটি তাঁর রচিত ‘সুখ’ কবিতার শেষ দিকের একটি জনপ্রিয় লাইন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র? ৪৪তম বিসিএস

    (ক) কালো বরফ (খ) খেলাঘর
    (গ) অনুর পাঠশালা (ঘ) জীবন আমার বোন
    close

    উত্তর: জীবন আমার বোন

    • touch_app আরো ...

      'জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্নেষণও রয়েছে।

      কালো বরফ - প্রধান চরিত্র আবদুল খালেক;

      খেলাঘর - রেহানা, মুকুল, ইয়াকুব;

      অনুর পাঠশালা - প্রধান চরিত্র অনু


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? ৪৪তম বিসিএস

    (ক) কবর (খ) ওরা কদম আলী
    (গ) বহিপীর (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
    close

    উত্তর: বহিপীর

    • touch_app আরো ...

      সৈয়দ ওয়ালীউল্লাহ (আগস্ট 15, 1922 - 10 অক্টোবর, 1971) একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্প লেখক এবং নাট্যকার ছিলেন। তিনি তার প্রথম উপন্যাস লালসালু (ইংরেজিতে "Tree Without Roots" শিরোনামে অনুবাদ) এর জন্য উল্লেখযোগ্য ছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি – ৪৪তম বিসিএস

    (ক) মহাকাব্য (খ) উপন্যাস
    (গ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ (ঘ) ইতিহাস গ্রন্থ
    close

    উত্তর: উপন্যাস

    • touch_app আরো ...

      বিষাদ - সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।

      এ উপন্যাসে মাবিয়ার পুত্র দামেস্ক অধিপতি এজিদ, মহানবী (সঃ) এর দৌহিত্র ইমাম হাসানকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে হত্যা করার কাহিনী বর্ণিত আছে। তার আরো কিছু উপন্যাস “রত্নাবতী”, “ গাজী মিয়ার বস্তানী” ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও’। মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের? ৪৫তম বিসিএস

    (ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) মুহম্মদ শহীদুল্লাহ
    (গ) সুকুমার সেন (ঘ) মুহম্মদ এনামুল হক
    close

    উত্তর: সুকুমার সেন

    • touch_app আরো ...

      ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি সুকুমার সেন- এর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ৪৫তম বিসিএস

    (ক) মানোএল দ্য আস্‌সুম্পসাঁও (খ) রাজা রামমোহন রায়
    (গ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (ঘ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
    close

    উত্তর: মানোএল দ্য আস্‌সুম্পসাঁও

    • touch_app আরো ...

      পর্তুগিজ ধর্মযাজক মানুয়েল দা আস্‌সুম্পসাঁউ (Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন। তিনি ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায় ‘Vocabulario em idioma Bengalla, e Portuguez’ নামক একটি বাংলা-পর্তুগিজ অভিধান ও ব্যাকরণগ্রন্থ রচনা করেন । এটিই বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? ৪৫তম বিসিএস

    (ক) যতীন্দ্র মোহন বাগচী (খ) প্রবোধচন্দ্র বাগচী
    (গ) প্রফুল্ল মোহন বাগচী (ঘ) প্রণয়ভূষণ বাগচী
    close

    উত্তর: প্রবোধচন্দ্র বাগচী

    • touch_app আরো ...

      চর্যাপদের তিব্বতি অনুবাদ ১৯৩৮ সালে ড. প্রবোধচন্দ্র বাগচী (পিসি বাগচী) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন । মূল চর্যাপদ বা চর্যাগীতিকোষ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র । ড. প্রবোধচন্দ্র বাগচী তিব্বতি অনুবাদটি সংগ্রহ ও পরিশীলিত পাঠ আকারে প্রকাশ করেন, যা মূল চর্যপদের পদ সংখ্যা (৫১টি) নির্ধারণে সাহায্য করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? ৪৫তম বিসিএস

    (ক) যশোবর্মনের (খ) শশাঙ্কদেবের
    (গ) হর্ষবর্ধনের (ঘ) লক্ষ্মণ সেনের
    close

    উত্তর: লক্ষ্মণ সেনের

    • touch_app আরো ...

      'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতাব্দীতে বাংলার সেন বংশীয় রাজা লক্ষ্মণ সেন-এর সভাকবি ছিলেন । তিনি রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্ন বা পাঁচজন বিখ্যাত কবির মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? ৪৫তম বিসিএস

    (ক) হিন্দি (খ) ব্রজবুলি
    (গ) বাংলা (ঘ) সংস্কৃত
    close

    উত্তর: ব্রজবুলি

    • touch_app আরো ...

      প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? ৪৫তম বিসিএস

    (ক) দৌলত উজির বাহরাম খাঁ (খ) সৈয়দ নূরুদ্দীন
    (গ) সৈয়দ সুলতান (ঘ) সাবিরিদ খাঁ
    close

    উত্তর: সৈয়দ নূরুদ্দীন

    • touch_app আরো ...

      দৌলত উজির বাহরাম খাঁ, সাবিরিদ খাঁ, এবং সৈয়দ সুলতান মধ্যযুগের মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধকাব্য বা 'জঙ্গনামা' রচয়িতা হলেও সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। তিনি এই ধারার কবি হিসেবে পরিচিত নন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility