পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? ৪৩তম বিসিএস
| (ক) ভাসা | (খ) একত্র |
| (গ) স্রোত | (ঘ) ভেড়া |
উত্তর: ভেড়া
'গড্ডল্' শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। গড্ডলিকা প্রবাহ বাগধারার অর্থ - অন্ধ অনুকরণ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি? ৪৩তম বিসিএস
| (ক) তাতে সমাজজীবন চলে । | (খ) তাতে না সমাজজীবন চলে । |
| (গ) তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে। | (ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে। |
উত্তর: তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে।
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই , হে ইত্যাদি নর্থক অব্যয় উঠিয়ে দিতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাকো হাঁ - সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হয়। এরপর বাক্যের গঠ অনুযায়ী নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ প্রয়োগ করে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হয়। যেমন: তাতে সমাজজীবন চলে না (নেতিবাচক)। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে (অস্তিবাচক)। সে ক্লাসে উপস্থিত ছিল না। (নেতিবাচক)। সে ক্লাসে অনুপস্থিত ছিল (অস্তিবাচক)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাগবন্ত্রের অংশ কোনটি? ৪৩তম বিসিএস
| (ক) উপরের সবকটি | (খ) দাত |
| (গ) ফুসফুস | (ঘ) স্বরযন্ত্র |
উত্তর: উপরের সবকটি
ফুসফুস, স্বরযন্ত্র, জিভ, দাঁত, ঠোঁট, তালু, আলজিভ, মুখগহ্বর ইত্যাদি প্রত্যঙ্গ নিয়ে বাগযন্ত্র গঠিত হয়। বাগ্যন্ত্রের প্রধান প্রত্যঙ্গটি হলো ফুসফুস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? ৪৩তম বিসিএস
| (ক) সম্প্রদান কারক | (খ) করণ কারক |
| (গ) অধিকরণ কারক | (ঘ) অপাদান কারক |
উত্তর: সম্প্রদান কারক
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ব্যাকরণ থেকে সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন । তাঁর মতে, সম্প্রদান কারক আলাদা রাখার প্রয়োজন নেই, কারণ এটি কর্ম কারকের (কর্ম কারক) মধ্যেই অন্তর্ভুক্ত করা যেতে পারে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ইতরবিশেষ’ বলতে বোঝায় – ৪৪তম বিসিএস
| (ক) দুর্বৃত্ত | (খ) পার্থক্য |
| (গ) চালাকি | (ঘ) চালাক |
উত্তর: পার্থক্য
‘ইতরবিশেষ‘ বাগধারার অর্থ পার্থক্য বা ভিন্নতা। অন্যদিকে ‘গভীর জলের মাছ“ চালাকি অর্থে; আমড়া কাঠের ঢেঁকি ও অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ অপদার্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি? ৪৪তম বিসিএস
| (ক) যতি+ইন্দ্র=যতীন্দ্র | (খ) গো+অক্ষ = গবাক্ষ |
| (গ) পৌ+অক=পাবক | (ঘ) বি+অঙ্গ=বঙ্গ |
উত্তর: গো+অক্ষ = গবাক্ষ
যে সন্ধি কোন নিয়ম অনুসরণ করেনা তাকে নিপাতন সন্ধি বলে।
গবাক্ষ, মার্তন্ড, শুদ্ধোদন, অন্যান্য, প্রৌঢ়, কুলটা নিপাতনে সিদ্ধ সন্ধি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘চঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম – ৪৪তম বিসিএস
| (ক) খতিব মিয়া | (খ) আবদুল কাদের |
| (গ) আরেফ আলী | (ঘ) আক্কাস আলী |
উত্তর: আরেফ আলী
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী । তিনি উপন্যাসের মূল চরিত্র, যিনি চাঁদপারা গ্রামের একজন দরিদ্র ও অত্যন্ত দ্বিধাগ্রস্ত শিক্ষক হিসেবে বর্ণিত হয়েছেন । তিনি পেশায় স্কুল শিক্ষক এবং তার বয়স বাইশ-তেইশ বছর ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’-পঙ্ ক্তিটির রচয়িতা- ৪৪তম বিসিএস
| (ক) বিদ্যাপতি | (খ) গোবিন্দ দাস |
| (গ) কৃষ্ণদাস কবিরাজ | (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর |
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
মরণ রে তুঁহু মম শ্যাম সমান’—পঙ্ক্তিটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কৈশোরে ‘ভানুসিংহ ঠাকুর’ ছদ্মনামে এই বিখ্যাত পদটি রচনা করেন, যা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর অন্তর্ভুক্ত। এটি মূলত ব্রজবুলি ভাষায় রচিত একটি কবিতা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম – ৪৪তম বিসিএস
| (ক) নজিবর রহমান | (খ) সৈয়দ মুজতবা আলী |
| (গ) রোকেয়া সাখাওয়াৎ হোসেন | (ঘ) কাজী আবদুল ওদুদ |
উত্তর: নজিবর রহমান
আনোয়ারা: গৃহবন্দি নারীর জীবনআনোয়ারা উপন্যাসের রচয়িতা হলেন মোহাম্মদ নজিবর রহমান (১৮৬০-১৯২৩), যিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং তাঁর রচিত প্রথম ও জনপ্রিয় উপন্যাস এটি, যা ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? ৪৪তম বিসিএস
| (ক) তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল | (খ) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলা, |
| (গ) আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই | (ঘ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত |
উত্তর: আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই
প্রদত্ত বাক্যগুলোর মধ্যে "আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই" বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ ।
অন্যান্য বাক্যগুলোর অশুদ্ধি হলো:
আপনি সপরিবারে আমন্ত্রিত (স্বপরিবারে ভুল, সপরিবারে সঠিক)।
তার চোখ অশ্রুতে ভেসে গেল (দু'চোখ অশ্রুতে ভেসে যায় না, চোখ অশ্রুপূর্ণ হয় বা চোখ দিয়ে জল পড়ে; প্রবাদ অনুযায়ী 'চোখ জলে ভেসে গেল' বা 'দু’চোখ অশ্রুপূর্ণ হলো' বেশি শুদ্ধ)।
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলি (উক্তি অনুযায়ী ক্রিয়াপদ 'মরলা'র পরিবর্তে 'মরলি' বা 'মরলেন' বেশি সংগতিপূর্ণ হতে পারে,
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি যৌগিক বাক্য? ৪৪তম বিসিএস
| (ক) ছেলেটি চঞ্চল তবে মেধাবী | (খ) মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন |
| (গ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন | (ঘ) দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না |
উত্তর: ছেলেটি চঞ্চল তবে মেধাবী
সঠিক উত্তরটি হলো ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
একাধিক স্বাধীন বাক্য যখন যোজক (এবং, কিন্তু, অথবা, তবে, অথচ ইত্যাদি) দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে । এখানে "ছেলেটি চঞ্চল" এবং "ছেলেটি মেধাবী" দুটি স্বাধীন বাক্যকে 'তবে' যোজক দ্বারা যুক্ত করা হয়েছে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত? ৪৪তম বিসিএস
| (ক) রতন | (খ) কবাট |
| (গ) মুলুক | (ঘ) পিচাশ |
উত্তর: পিচাশ
ধ্বনি পরিবর্তনের নিয়মে 'কবাট' (মূল শব্দ: 'কবট' বা 'কপাট') হল বর্ণ বিপর্যয়ের একটি দৃষ্টান্ত, যেখানে শব্দের মধ্যেকার দুটি ব্যঞ্জনবর্ণ তাদের স্থান পরিবর্তন করে; যেমন, 'কবাট'-এ 'ব' ও 'ট'-এর স্থান বদল হয়েছে। বর্ণ বিপর্যয় (Metathesis) হলো এমন একটি ধ্বনি পরিবর্তন, যেখানে দুটি পাশাপাশি ধ্বনির ক্রম পরিবর্তিত হয়ে যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ – ৪৪তম বিসিএস
| (ক) কাছে টানা | (খ) কাস্তে |
| (গ) অমাবস্যা | (ঘ) গলাধাক্কা দেওয়া |
উত্তর: গলাধাক্কা দেওয়া
অর্ধচন্দ্র' - এর অর্থ গলা ধাক্কা দেয়া।
অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দটির অর্থ - আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ? ৪৪তম বিসিএস
| (ক) ফরাসি | (খ) হিন্দি |
| (গ) গুজরাট | (ঘ) পর্তুগিজ |
উত্তর: গুজরাট
”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত ।
'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ? ৪৪তম বিসিএস
| (ক) যুদ্ধ করিবার ইচ্ছা | (খ) জানিবার ইচ্ছা |
| (গ) জয় করিবার ইচ্ছা | (ঘ) হনন করিবার ইচ্ছা |
উত্তর: জয় করিবার ইচ্ছা
এর এক কথায় প্রকাশ
জানিবার ইচ্ছা - জিজ্ঞাসা’
যুদ্ধ করা ইচ্ছা - ‘যুযুৎসু’
হনন করার ইচ্ছা - ‘জিঘাংসা’।
জয় করার ইচ্ছা - জিগীষা
জানিবার ইচ্ছা - জিজ্ঞাসা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।