পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোনটি তৎসম শব্দ? ৪৪তম বিসিএস
| (ক) হিসাব | (খ) শৌখিন |
| (গ) ধূলি | (ঘ) পছন্দ |
উত্তর: ধূলি
পছন্দ, শৌখিন এই দুইটি ফারসি শব্দ ।
হিসাব আরবি শব্দ ।
এখানে সঠিক উত্তর ধূলি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত? ৪৪তম বিসিএস
| (ক) কহ্ | (খ) বুধ্ |
| (গ) কথ্ | (ঘ) গঠ্ |
উত্তর: কহ্
বাংলা ভাষার ধাতুগুলোকে ২০টি আদি গণে ভাগ করা হয়, যাদের মধ্যে একটি হলো কহ আদিগণ।
১ হ-আদিগণ হ (হওয়া), ল (লওয়া) ইত্যাদি।
২ খা-আদিগণ খা (খাওয়া), ধা (ধাওয়া), পা (পাওয়া), যা (যাওয়া) ইত্যাদি।
৩ দি-আদিগণ দি (দেওয়া), নি (নেওয়া) ইত্যাদি।
৪ শু-আদিগণ চু (চোঁয়ানো), নু (নোয়ানো), ছু (ছোঁয়া) ইত্যাদি।
৫ কর্-আদিগণ কর্ ( করা), কম্ (কমা), গড় (গড়া), চল (চলা) ইত্যাদি।
৬ কহ্-আদিগণ কহ্ (কহা), সহ্ (সহা), বহ্ (বহা) ইত্যাদি।
৭ কাট্-আদিগণ গাঁথ্, চাল্, আক্, বাঁধ্, কাঁদ্ ইত্যাদি।
৮ গাহ্-আদিগণ চাহ্, বাহ্, নাহ্ (নাহান>স্নান) ইত্যাদি।
৯ লিখ্-আদিগণ কিন্, ঘির্, জিত্, ফির্, ভিড়্, চিন্ ইত্যাদি।
১০ উঠ্-আদিগণ উড়্, শুন্, ফুট্, খুঁজ্, খুল্, ডুব্, তুল্ ইত্যাদি।
১১ লাফা-আদিগণ কাটা, ডাকা, বাজা, আগা (অগ্রসর হওয়া) ইত্যাদি।
১২ নাহা-আদিগণ গাহা ইত্যাদি।
১৩ ফিরা-আদিগণ ছিটা, শিখা, ঝিমা, চিরা ইত্যাদি।
১৪ ঘুরা-আদিগণ উঁচা, লুকা, কুড়া (কুড়াচ্ছে) ইত্যাদি।
১৫ ধোয়া-আদিগণ শোয়া, খোঁচা, খোয়া, গোছা, যোগা ইত্যাদি।
১৬ দৌড়া-আদিগণ পৌঁছা, দৌড়া ইত্যাদি।
১৭ চটকা-আদিগণ সমঝা, ধমকা, কচলা ইত্যাদি।
১৮ বিগড়া-আদিগণ হিচড়া, ছিটকা, সিটকা ইত্যাদি।
১৯ উলটা-আদিগণ দুমড়া, মুচড়া, উপচা ইত্যাদি।
২০ ছোবলা-আদিগণ কোঁচকা, কোঁকড়া, কোদলা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল – ৪৪তম বিসিএস
| (ক) বর্ণবাদের পুনরুত্থান | (খ) রাষ্ট্রবিপ্লব |
| (গ) অভিবাসন বিপ্লব | (ঘ) চিন্তাবিপ্লব |
উত্তর: চিন্তাবিপ্লব
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে চিন্তাবিপ্লব ঘটেছিল। এগার শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাবের ফলে এ উপমহাদেশে মানুষের মধ্যে চিন্তাশক্তির ব্যাপক পরিবর্তন ঘটে। বিশেষ করে সুফি-মাশায়েখগণের ইসলাম প্রচারের ফলে নিম্নবর্গের হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষের মধ্যে চিন্তশক্তির বিপ্লব ঘটে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শুদ্ধ বানান কোনটি? ৪৪তম বিসিএস
| (ক) মূমুর্ষু | (খ) মুমুর্ষু |
| (গ) মুমূর্ষু | (ঘ) মূমূর্ষু |
উত্তর: মুমূর্ষু
ষত্ব বিধি অনুসারে ই - স্বর ও উ - স্বরের পর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের স পরিবর্তিত হয়ে প্রত্যয়ান্ত শব্দে 'ষ' হয়। যেমন - মুমূর্ষু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়? ৪৪তম বিসিএস
| (ক) আবীরা | (খ) বহ্নি |
| (গ) বৈশ্বানর | (ঘ) বায়ুসখা |
উত্তর: আবীরা
অগ্নি'র কয়েকটি সমার্থক শব্দ:
আগুন
অনল
বহ্নি
হুতাশন
পাবক
বৈশ্বানর
দহন
বায়ুসখা (বায়ুর বন্ধু, অর্থাৎ আগুন)
সর্বশুচি (সর্বভুক, সর্বশুদ্ধকারী)
আবীর (যা অগ্নি নয়):
আবীর (Abir) বলতে সাধারণত লাল রং বা আবির খেলাকে বোঝানো হয়, যা রক্ত বা রঞ্জিত পদার্থের সমার্থক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’- ওই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? ৪৪তম বিসিএস
| (ক) যমক | (খ) অর্থোন্নতি |
| (গ) অভিযোজন | (ঘ) অপহ্নুতি |
উত্তর: অপহ্নুতি
এটি একটি অপ্রচলিত প্রশ্ন । একটি উপমেয়কে অস্বীকার করে, সেখানে অন্য একটিকে প্রতিষ্ঠা করা হয়। তাহলে অপহ্নতি অলংকার হয়। এখানে জল কে অস্বীকার করে অশ্রুধারা প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত? ৪৪তম বিসিএস
| (ক) বহুব্রীহি | (খ) দ্বন্দ্ব |
| (গ) দ্বিগু | (ঘ) অব্যয়ীভাব |
উত্তর: অব্যয়ীভাব
প্রশ্ন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটির সংকোচন করলে হবে – ৪৪তম বিসিএস
| (ক) মন্ময় | (খ) চিন্ময় |
| (গ) মৃন্ময় | (ঘ) তন্ময় |
উত্তর: মৃন্ময়
মৃত্তিকা দিয়ে তৈরি - মৃন্ময় ।
ধাতুনির্মিত, ধাতুময়, ধাতুসংক্রান্ত - মেটেল ।
চৈতন্যময়, জ্ঞানময় - চিন্ময় ।
আত্মবাদী , আত্মপ্রকাশক - মন্ময় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী? ৪৪তম বিসিএস
| (ক) শিব | (খ) জগন্নাথ |
| (গ) প্রজাপতি | (ঘ) বিষ্ণু |
উত্তর: শিব
চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য দেবী চণ্ডী হলেন শিবের স্ত্রী (পার্বতী বা গৌরী), যদিও কাব্যে তাঁর রূপ ও শক্তি শিবের থেকে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এবং প্রায়ই তিনি শিবের সঙ্গে বিরোধে লিপ্ত হন, তবুও তিনি শিবেরই অর্ধাঙ্গিনী, যা দেবীমাহাত্ম্য অনুসারে ব্যাখ্যা করা হয় এবং 'হর-গৌরী' বা 'শিব-পার্বতী'র আখ্যানের সাথে সম্পর্কিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? ৪৪তম বিসিএস
| (ক) নেপালের রাজদরবার থেকে | (খ) কান্তজীর মন্দির থেকে |
| (গ) পাঠশালা থেকে | (ঘ) গোয়ালঘর থেকে |
উত্তর: গোয়ালঘর থেকে
এখানে রাধা - কৃষ্ণের প্রণয়কাহিনি রয়েছে। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করেন। এটি পাওয়া যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার ওপর থেকে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? ৪৪তম বিসিএস
| (ক) মারাঠি | (খ) মৈথিলি |
| (গ) গুজরাটি | (ঘ) হিন্দি |
উত্তর: মৈথিলি
বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবুলি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’-এই মনোবাঞ্ছাটি কার? ৪৪তম বিসিএস
| (ক) ভাড়ুদত্তের | (খ) ভবানন্দের |
| (গ) ঈশ্বরী পাটুনীর | (ঘ) ফুল্লরার |
উত্তর: ঈশ্বরী পাটুনীর
মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? ৪৪তম বিসিএস
| (ক) আবুল ফজল | (খ) এস ওয়াজেদ আলী |
| (গ) কাজী আবদুল ওদুদ | (ঘ) আবদুল কাদির |
উত্তর: এস ওয়াজেদ আলী
মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রভাগে ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, আবদুল কাদির , কাজী মোতাহার হোসেন প্রমুখ। অন্যদিকে এস ওয়াজেদ আলী ছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক? ৪৪তম বিসিএস
| (ক) সিন্ধু-হিন্দোল | (খ) চক্রবাক |
| (গ) বিষের বাঁশী | (ঘ) অগ্নি-বীণা |
উত্তর: অগ্নি-বীণা
কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' (১৯২২) কাব্যগ্রন্থটি তাঁর উদারনৈতিক ঐতিহ্যভাবনা, অসাম্প্রদায়িক চেতনা, এবং চরম বৈপ্লবিক মতাদর্শের প্রধান ধারক । এই কাব্যে প্রলয়োল্লাস, বিদ্রোহী, শাত-ইল-আরব-এর মতো কবিতায় সনাতন ও ইসলামি ঐতিহ্যের ফিউশন এবং মানবতার জয়গান গাওয়া হয়েছে, যা উদারনৈতিক প্রগতিশীলতার ধারক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? ৪৪তম বিসিএস
| (ক) বঙ্গদর্শন | (খ) শনিবারের চিঠি |
| (গ) তত্ত্ববোধিনী | (ঘ) সংবাদ প্রভাকর |
উত্তর: শনিবারের চিঠি
শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য - সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক। চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি - সাহিত্যিক সজনীকান্ত দাস।
বঙ্গদর্শন - ১৮৭২, তত্ত্ববোধিনী - ১৮৪৩, সংবাদ প্রভাকর - ১৮৩১
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।