পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ৪০ তম বিসিএস
| (ক) ঐচ্চিক - অনাবশ্যিক | (খ) কুটিল-সরল |
| (গ) কম-বেশি | (ঘ) কদাচার-সদাচার |
উত্তর: ঐচ্চিক - অনাবশ্যিক
প্রশ্ন: দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? ৪০ তম বিসিএস
| (ক) তৃতীয়া বিভক্তি | (খ) দ্বিতীয়া বিভক্তি |
| (গ) শূন্য বিভক্তি | (ঘ) প্রথমা বিভক্তি |
উত্তর: তৃতীয়া বিভক্তি
বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার - বিভক্তির নাম - বিভক্তি প্রথমা বা শূণ্য বিভক্তি - ০, অ দ্বিতীয়া বিভক্তি - কে, রে তৃতীয়া বিভক্তি - দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক চতুর্থী বিভক্তি - কে, রে* পঞ্চমী বিভক্তি - হইতে (হতে), থেকে, চেয়ে ষষ্ঠী বিভক্তি - র, এর সপ্তমী বিভক্তি - এ, য়, তে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অভিরাম’ শব্দের অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) চলন | (খ) বিরামহীন |
| (গ) সুন্দর | (ঘ) বালিশ |
উত্তর: সুন্দর
'অভিরাম' শব্দের অর্থ হলো সুন্দর, মনোহর, আনন্দদায়ক, বা তৃপ্তিদায়ক। এটি একটি বিশেষণ পদ যা কোনো কিছু মনোমুগ্ধকর বা চমৎকার বোঝাতে ব্যবহৃত হয়, যেমন 'অভিরাম দৃশ্য' (সুন্দর দৃশ্য)। কাছাকাছি উচ্চারণের আরেকটি শব্দ 'অবিরাম'-এর অর্থ 'বিরামহীন' বা 'নিরন্তর' যা থেকে এটি ভিন্ন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) সুসময়ের বন্ধু | (খ) সুসময়ের সঞ্চয় |
| (গ) শরতের শিউলি ফুল | (ঘ) শরতের শোভা |
উত্তর: সুসময়ের বন্ধু
”শরতের শিশির” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। সুসময়ের বন্ধুরা সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে।
দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) শিবরাত্রির আলো | (খ) একমাত্র সঞ্চয় |
| (গ) শিবরাত্রির গুরুত্ব | (ঘ) একমাত্র সন্তান |
উত্তর: একমাত্র সন্তান
শিব রাত্রির সলতে বলতে বুঝায় পিতা মাতার এক মাত্র জীবিত সন্তান / এক মাত্র সন্তান/ এক মাত্র অবলম্বন/একমাত্র বংশধর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘প্রোষিতভর্তৃকা’ – শব্দটির অর্থ কী? ৪০ তম বিসিএস
| (ক) ভর্ৎসনাপ্রাপ্ত | (খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে |
| (গ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে | (ঘ) ভূমিতে প্রোথিত তরুমূল |
উত্তর: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী / নারী - ভর্ৎসিতা
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে - প্রোষিতভর্তৃকা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্য
যে বিবাহিতা / অবিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে - চিরন্ট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) কারক | (খ) লিখিত |
| (গ) বেদনা | (ঘ) খেলনা |
উত্তর: খেলনা
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ হলো এমন শব্দ যা ক্রিয়ার মূল বা ধাতুর সাথে বাংলা কৃৎ প্রত্যয় (যেমন -অ, -আ, -অনা, -আরি ইত্যাদি) যুক্ত হয়ে গঠিত হয়, যেমন খেলনা (খেল্ + অনা), চলা (চল্ + আ), ডুবুরি (ডুব্ + আরি), দোলনা (দুল্ + অনা) ইত্যাদি, যা কৃদন্ত পদ নামে পরিচিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) সত্যায়ন | (খ) প্রত্যয়িত |
| (গ) সত্যায়িত | (ঘ) সংলগ্ন/সংলাগ |
উত্তর: সত্যায়িত
Attested এর বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে 'সত্যায়িত'। সূত্র হিসেবে বাংলা একাডেমী English to Bengali dictionary উল্লেখ করা যেতে পারে। ড. শাহজান মনিরের বাংলা ব্যাকরণে attestation শব্দটির বাংলা দেয়া হয়েছে 'সত্যায়ন'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি শুদ্ধ বানান? ৪০ তম বিসিএস
| (ক) প্রোজ্জ্বল | (খ) প্রোজ্বল |
| (গ) প্রজ্বল | (ঘ) প্রোজ্জল |
উত্তর: প্রোজ্জ্বল
‘প্রোজ্জ্বল' হলো শুদ্ধ বানান। এর বিশেষরূপে উজ্জ্বল (কিরণছটায় প্রোজ্জ্বল অতি - রঠা)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ? ৪০ তম বিসিএস
| (ক) যৌগিক | (খ) অর্ধ-তৎসম |
| (গ) তৎসম | (ঘ) দেশি |
উত্তর: অর্ধ-তৎসম
অর্ধ - তৎসম শব্দ: যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়- ৪০ তম বিসিএস
| (ক) জয়ের ইচ্ছা | (খ) হত্যার ইচ্ছা |
| (গ) শোনার ইচ্ছা | (ঘ) বেঁচে থাকার ইচ্ছা |
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা
জিজীবিষা - বেঁচে থাকার ইচ্ছা। জিগীষা - বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী। জিঘাংসা - বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক। শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী ( - রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় – ৪০ তম বিসিএস
| (ক) সর্ব + অঙ্গীন | (খ) সর্বাঙ্গ + ঈন্ |
| (গ) সর্বঙ্গ + ঈন | (ঘ) সর্ব + ঙ্গীন |
উত্তর: সর্বাঙ্গ + ঈন্
সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় - সর্বাঙ্গ + ঈন । সর্বাঙ্গীণ, সর্বাঙ্গীন /বিশেষণ পদ/ সম্পূর্ণ, নিঁখুত; সর্বাঙ্গব্যাপী; পূর্ণাঙ্গ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়– ৪০ তম বিসিএস
| (ক) পতঙ্গবৃত্তি | (খ) কুম্ভিলকবৃত্তি |
| (গ) জলৌকাবৃত্তি | (ঘ) বেতসবৃত্তি |
উত্তর: কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলকবৃত্তি ( Plagiarism ) :
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় ।
পতঙ্গবৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা।
বেতসবৃত্তি - [বিশেষ্য পদ] বেতসলতার ন্যায় নমনশীলতা, বেতসলতা যেমন জলস্রোতে নত হয় সেরূপ অল্পেই নতিস্বীকার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়- ৪০ তম বিসিএস
| (ক) টিকটিকি | (খ) মাকড়সা |
| (গ) তেলাপোকা | (ঘ) উইপোকা |
উত্তর: মাকড়সা
ঊর্ণনাভ:
- [বিশেষ্য পদ]
- সংস্কৃত শব্দ
- এর অর্থ মাকড়সা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? ৪১ তম বিসিএস
| (ক) রাজশেখর বসু | (খ) রামচন্দ্র বিদ্যাবাগীশ |
| (গ) অশোক মুখোপাধ্যায় | (ঘ) হরিচরণ দে |
উত্তর: রামচন্দ্র বিদ্যাবাগীশ
উনিশ শতকের সূচনা থেকে বাংলা ভাষায় জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে একভাষিক বাংলা-বাংলা অভিধানের আবির্ভাব ঘটে।
- বাংলালিপিতে মুদ্রিত প্রথম বাংলা-বাংলা অভিধানের নাম বঙ্গভাষাভিধান।
- এর সংকলক রামচন্দ্র বিদ্যাবাগীশ।
- ১৮১৭ সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।