পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো’- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? ৪০ তম বিসিএস
| (ক) শেষের কবিতা | (খ) চোখের বালি |
| (গ) নৌকাডুবি | (ঘ) যোগাযোগ |
উত্তর: যোগাযোগ
যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এটি ১৯২৯ সালে (আষাঢ়, ১৩৩৬ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এটি প্রথমে ১৩৩৪ বঙ্গাব্দের আশ্বিন মাস থেকে ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত বিচিত্রা মাসিকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় এই উপন্যাসের শিরোনাম ছিল তিনপুরুষ। ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ এই উপন্যাসের শিরোনাম পরিবর্তন করে নতুন শিরোনাম দেন যোগাযোগ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) তেইশ নম্বর তৈলচিত্র | (খ) আয়নামতির পালা |
| (গ) ইছামতী | (ঘ) একটি কালো মেয়ের কথা |
উত্তর: একটি কালো মেয়ের কথা
প্রকাশকালের দিক থেকে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের "একটি কালো মেয়ের কথা"। ১৯৭১ সালে এটি প্রকাশ পায়। গল্পের নায়ক ডেভিড আর্মস্ট্রং। ভারতের সীমান্ত পার হয়ে ঢোকার সময় স্পাই সন্দেহে ভারতীয় অফিসারের কাছে ধৃত ডেভিডের জবানবন্দি নিয়েই এই উপন্যাসটা রচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয় : ৪০ তম বিসিএস
| (ক) ভাষা আন্দোলন | (খ) তেভাগা আন্দোলন |
| (গ) দেশভাগ | (ঘ) মুক্তিযুদ্ধ |
উত্তর: দেশভাগ
উত্তরটি সঠিক কারণ 'কালো বরফ' উপন্যাসটি মূলত দেশভাগের পটভূমিতে রচিত।
এটি ১৯৪৭ সালের ভারত-বিভাগ বা দেশভাগের প্রেক্ষাপটে মানুষের জীবন, সংস্কৃতি, এবং ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে তুলে ধরে। উপন্যাসটিতে দেশের বিভাজন ও এর ফলে মানুষের মানসিক যন্ত্রণার উল্লেখ রয়েছে, যা এই বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে।
অতএব, দেশভাগই এই উপন্যাসের মৌলিক বিষয়বস্তু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ৪০ তম বিসিএস
| (ক) শামসুর রাহমান | (খ) সিকান্দার আবু জাফর |
| (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার | (ঘ) রামানন্দ চট্টোপাধ্যায় |
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার প্রথম ও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার (Krishnachandra Majumder), যিনি ১৮৬১ সালে এটি প্রকাশ শুরু করেন; পরবর্তীতে দীননাথ সেন এবং মুকুন্দ বিহারী চক্রবর্তী এর মতো ব্যক্তিরাও সম্পাদনার দায়িত্বে ছিলেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘জীবনস্মৃতি’ কার রচনা? ৪০ তম বিসিএস
| (ক) রোকেয়া সাখাওয়াত হোসেন | (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
| (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্হ - জীবনস্মৃতি (১৯১২)।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আত্নজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম - আত্মচরিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? ৪০ তম বিসিএস
| (ক) প্যারীচাঁদ মিত্র | (খ) মাইকেল মধুসূদ্ন দত্ত |
| (গ) প্রমথ চৌধুরী | (ঘ) দ্বিজেন্দ্রলাল রায় |
উত্তর: মাইকেল মধুসূদ্ন দত্ত
নীলদর্পণ নাটকটি লিখেন দীনবন্ধু মিত্র।
নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ - কষ্ট নিয়ে রচিত হয়েছে । এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ চরণ দুটির রচয়িতা কে? ৪০ তম বিসিএস
| (ক) কাজী নজরুল ইসলাম | (খ) মদনমোহন তর্কালঙ্কার |
| (গ) চণ্ডীচরণ মুন্শী | (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর |
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার
মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগে' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জসীমউদ্দীনের রচনা কোনটি? ৪০ তম বিসিএস
| (ক) পথে প্রবাসে | (খ) কাল নিরবধি |
| (গ) ভবিষ্যতের বাঙালী | (ঘ) যাদের দেখেছি |
উত্তর: যাদের দেখেছি
জসীম উদ্দীনের আত্নকথা: যাদের দেখেছি ((১৯৫১) ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১) জীবন কথা ( ১৯৬৪) স্মৃতিপট (১৯৬৪) স্মরণের সরণী বাহি (১৯৭৮)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’ – উক্তিটি কোন উপন্যাসের? ৪০ তম বিসিএস
| (ক) রবীন্দ্রনাথের ‘চোখের বালি | (খ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ |
| (গ) শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি | (ঘ) শরৎচন্দ্রের ‘পথের দাবী |
উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ
"কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না" উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজসিংহ' উপন্যাস থেকে নেওয়া, যা মানুষের ভেতরের মায়া ও মমতার চিরন্তন রূপকে প্রকাশ করে, এমনকি কঠিন পরিস্থিতিতেও।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ৪০ তম বিসিএস
| (ক) এন্টনি ফিরঙ্গি | (খ) কালীপ্রসন্ন সিংহ ঠাকুর |
| (গ) মাইকেল মধুসূদন দত্ত | (ঘ) অক্ষয়কুমার দত্ত |
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও হিন্দু কলেজ গুরুত্বপূর্ণ তথ্য ১৮১৭ খ্রিষ্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ইয়ংবেঙ্গলের প্রতিষ্ঠাতা - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও(হিন্দু কলেজের শিক্ষক) ১৮৩১ সালে ইয়ংবেঙ্গল প্রতিষ্ঠিত হয়।ডিরোজিওর শিষ্যরাই ইয়ংবেঙ্গল নামে পরিচিত,ইয়ংবেঙ্গলরা মূলত ইংরেজ ভাবধারাপুষ্ট বাঙালী যুবক।ইয়ংবেঙ্গলের আদর্শ - আস্তিকতা হোক আর নাস্তিকতা হোক, কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা; জিজ্ঞাসা ও যুক্তি দিয়ে বিচার করা।তারা সাহিত্যে যুক্তিশীলতা ও মানবিকতাকে বড় করে ফুটিয়ে তুলেছেন। ডিরোজিওর প্রধান গ্রন্থ – ‘The Fakeer of Jungkeera’ হিন্দু কলেজের মেধাবী ছাত্র ও সাহিত্যিকরা হলেন – প্যারীচাদ মিত্র, দক্ষিণারঞ্জন মিত্র, কালিপ্রসাদ ঘোষ, হরচন্দ্র ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী প্রমুখ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? ৪০ তম বিসিএস
| (ক) ১৯২৩ সন | (খ) ১৯১৯ সন |
| (গ) ১৯১৮ সন | (ঘ) ১৯২১ সন |
উত্তর: ১৯২১ সন
বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় এবং এটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি রচিত হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে, যা বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৩২৮ বঙ্গাব্দের ২২ পৌষ ছিল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে? ৪০ তম বিসিএস
| (ক) রাহাত খান | (খ) হাসান আজিজুল হক |
| (গ) সেলিনা হোসেন | (ঘ) ইমদাদুল হক মিলন |
উত্তর: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৩৯) একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প - উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৯৭০ খ্রিষ্টাব্দে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার কে? ৪০ তম বিসিএস
| (ক) সুধীন দাস | (খ) আলতাফ মাহমুদ |
| (গ) সুবীর সাহা | (ঘ) আলতাফ মামুন |
উত্তর: আলতাফ মাহমুদ
১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।" এ গানের গীতিকার - আব্দুল গাফফার চৌধুরী।
২.এ গানের ১ম সুরকার - আব্দুল লতিফ।
৩.গানটির বর্তমান সুরকার - আলতাফ মাহমুদ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? ৪০ তম বিসিএস
| (ক) বিভক্তি | (খ) কারক |
| (গ) প্রত্যয় | (ঘ) অনুসর্গ |
উত্তর: কারক
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘গির্জা’ কোন ভাষার অন্তগর্ত শব্দ? ৪০ তম বিসিএস
| (ক) ফারসি | (খ) পর্তুগিজ |
| (গ) পাঞ্জাবি | (ঘ) ওলন্দাজ |
উত্তর: পর্তুগিজ
পর্তুগিজ শব্দ - গীর্জা, পাদ্রী, বোবা, কেরানী, মিস্ত্রি, কামড়া, জানালা, আয়া, আলাপ, আচাড়, ইংরেজ, পিস্তল, তোয়ালে, গুদাম, চাবি, আলমিরা, গামলা, বালতি, আনারস,পেপে,পেয়ারা, তামাক, আলপিন খোঁচা, নোনা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।