পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে: ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) বৈকুণ্ঠের খাতা | (খ) বিবাহ-বিভ্রাট |
| (গ) জামাই বারিক | (ঘ) হিতে বিপরীত |
উত্তর: বৈকুণ্ঠের খাতা
রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক 'বৈকুণ্ঠের খাতা'। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূল কারণ। 'জামাই বারিক' 'হিতে বিপরীত ও 'বিবাহ বিভ্রাট' প্রহসনত্রয়ের রচয়িতা যথাক্রমে দীনবন্ধু মিত্র , জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও অমৃতলাল বসু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে: ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) হুতোম প্যাঁচার নক্সা | (খ) কলিকাতা কমলালয় |
| (গ) গাজী মিয়াঁর বস্তানী | (ঘ) আলালের ঘরের দুলাল |
উত্তর: গাজী মিয়াঁর বস্তানী
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ 'গাজী মিয়াঁর বস্তানী" । এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ : বিষাদ - সিন্ধু নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা , ফাস কাগজ প্রভূতি। 'আলালের ঘরের দুলাল' 'হুতোম প্যাঁচার নকশা ' ও কলিকাতা কমলালয়' গ্রন্থত্রয়ের রচয়িতা যথাক্রমে - প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) ইতালি | (খ) ফ্রান্স |
| (গ) যুক্তরাষ্ট্র | (ঘ) জার্মানি |
উত্তর: যুক্তরাষ্ট্র
৮ - ৯ জুন ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি - ৭ এর ৪৪ তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " বেদান্তগ্রন্থ " ও " দেদান্তসার " কার রচনা? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) গোলকনাথ শর্মা | (খ) রাজা রামমোহন রায় |
| (গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার | (ঘ) রামরাম বসু |
উত্তর: রাজা রামমোহন রায়
'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার ' গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায়। এছাড়া তার আর ও কয়েকটি গ্রন্থ: ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, গৌড়ীয় ব্যাকরণ(১৮৩৩) ইত্যাদি। গোলকনাথ শর্মা , রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিন পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস " আগুনের পরশমণি " কার রচনা? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) সৈয়দ শামসুল হক | (খ) আমজাদ হোসেন |
| (গ) হুমায়ূন আহমেদ | (ঘ) শওকত ওসমান |
উত্তর: হুমায়ূন আহমেদ
হুমামূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হলো - আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া । শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক , জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ : নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " জীবন থেকে নেয়া " চলচ্চিত্রটির পরিচালক কে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) আমজাদ হোসেন | (খ) জহির রায়হান |
| (গ) আলমগীর | (ঘ) সুভাষ দত্ত |
উত্তর: জহির রায়হান
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' পরিচালক হলেন জহির রায়হান। তাঁর পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘কখনো আসেনি' ১৯৬১ সালে মুক্তি পায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " খনার বচন " -এর মূলভাব কি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) শুদ্ধ জীবনযাপন রীতি | (খ) লৌকিক প্রণয়সঙ্গীত |
| (গ) রাষ্ট্র পরিচালনা নীতি | (ঘ) সামাজিক মঙ্গলবোধ |
উত্তর: শুদ্ধ জীবনযাপন রীতি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " দুরবস্থা " শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) দূর + বস্থা | (খ) দুর + অবস্থা |
| (গ) দুর + বস্থা | (ঘ) দুঃ + অবস্থা |
উত্তর: দুঃ + অবস্থা
পূর্বপদের শেষে যদি অ/ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র - জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন - (উঃ + অ = উ + র) দুঃ + অবস্থা = দুরবস্থা , চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) করছি | (খ) করছিলাম |
| (গ) করেছি | (ঘ) করব |
উত্তর: করব
'করব' ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে 'করব' ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে 'করছিলাম' , 'করেছি' এই তিনটি ক্রিয়ার মধ্যে 'করছিলাম' ও 'করছি' ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরম্পরাটি এরুপ : অতীত + অতীত, + বর্তমান + ভবিষ্যৎ । 'করেছি' ঘটমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবংতার ফল এখন ও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জীবনানন্দ দাশকে " নির্জনতম কবি " বলে আখ্যায়িত করেন কে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) বিষ্ণু দে | (খ) বুদ্ধদেব বসু |
| (গ) সৈয়দ শামসুল হক | (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর |
উত্তর: বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু 'নির্জনতম কবি' বা 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেছিলেন, যা তাঁর কাব্যিক একাকিত্ব, বিষণ্ণতা এবং মৌলিকত্বের গভীরতাকে তুলে ধরে। বুদ্ধদেব বসু ১৯৪৩ সালে 'বনলতা সেন' কাব্যগ্রন্থের আলোচনায় এই উপাধিটি প্রথম ব্যবহার করেন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: "তাম্বুলিক " শব্দের সমার্থক নয় কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) পর্ণকার | (খ) পান-ব্যবসায়ী |
| (গ) বারুই | (ঘ) তামসিক |
উত্তর: তামসিক
তাম্বুলিক অর্থ বারুই, পান - ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত 'তাম্বুলিক' শব্দের স্থলে 'তাম্বূলিক' হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " সরল " শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) বক্র | (খ) গরল |
| (গ) জটিল | (ঘ) কুটিল |
উত্তর: গরল
সরল শব্দের বিপরীতার্থক শব্দ 'গরল' বাদে অপশনের বাকি তিনটিই। তবে এরা ভিন্নার্থে ব্যবহৃত হয় । গরল হলো অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) পদ্মরাগ | (খ) পদ্মগোখরা |
| (গ) পদ্মমণি | (ঘ) পদ্মাবতী |
উত্তর: পদ্মরাগ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মতিচূর (প্রথম ও দ্বিতীয় খণ্ড), সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, এবং অবরোধবাসিনী। তিনি বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক হিসেবে পরিচিত এবং তার রচনায় নারী জাগরণ ও শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিভক্তহীন নাম - শব্দকে কী বলে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) নাম -পদ | (খ) মৌলিক শব্দ |
| (গ) কৃদন্ত শব্দ | (ঘ) প্রাতিপাদিক |
উত্তর: প্রাতিপাদিক
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন -
মিঠা + আই = মিঠাই, মধু + র = মধুর । এখানে 'মিঠা ও 'মধু প্রাতিপদিক।
যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে
মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন - গোলাপ, নাক,
লাল , তিন । কৃৎ প্রত্যয় যোগে গঠিত সাধিত পদকে কৃদন্ত পদ বলে। যেমন - রুট পড়্ + আ = পড়া
এখানে 'পড়া' শব্দটি কৃদন্ত শব্দ । উদাহরণ : রুট গম্ (ধাতু ) + তব্য = গন্তব্য ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: " তুমি তো ভারি সুন্দর ছবি আঁক। " বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
| (ক) পদান্বয়ী অব্যয় | (খ) অনন্বয়ী অব্যয় |
| (গ) অনুকার অব্যয় | (ঘ) অনুসর্গ অব্যয় |
উত্তর: অনন্বয়ী অব্যয়
যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।