পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেনের "মতিচূর" কোন ধরনের রচনা? ৩৮তম বিসিএস

    (ক) প্রবন্ধ (খ) উপন্যাস
    (গ) নাটক (ঘ) আত্মজীবনী
    close

    উত্তর: প্রবন্ধ

    • touch_app আরো ...

      মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' । Women's Interests


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি জসীমউদদীনের রচনা? ৩৮তম বিসিএস

    (ক) হাঁসুলী বাঁকের উপকথা (খ) ভাওয়াল গড়ের উপাখ্যান
    (গ) ঠাকুরবাড়ির আঙিনা (ঘ) গাজী মিয়ার বস্তানী
    close

    উত্তর: ঠাকুরবাড়ির আঙিনা

    • touch_app আরো ...

      পল্লিকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গদ্যগ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট ,মাটির কান্না (কাব্য) , পদ্মাপাড়, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধু (নাটক) ;চলে মুসাফির, হলদে পরীর দেশ (ভ্রমণকাহিনি) ; বোবাকাহিনী (উপন্যাস) । অন্যদিকে গাজী মিয়াঁর বস্তানী (আত্মজীবনীমূলক) ,হাঁসূলী বাঁকের উপকথা (উপন্যাস) ও ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস) গ্রন্থের রচয়িতা যথাক্রমে মীর মশাররফ হোসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আবু জাফর শামসুদ্দীন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: "আমার ঘরে চাবি পরের হাতে " গানটির রচয়িতা কে? ৩৮তম বিসিএস

    (ক) রাধারমণ দত্ত (খ) হাসন রাজা
    (গ) পাগলা কানাই (ঘ) লালন শাহ
    close

    উত্তর: লালন শাহ

    • touch_app আরো ...

      বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান - 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান - 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ' 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো' পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? ৩৮তম বিসিএস

    (ক) নিষিদ্ধ লোবান (খ) নেকড়ে অরণ্য
    (গ) প্রিয়যোদ্ধা প্রিয়তম (ঘ) বন্দি শিবির থেকে
    close

    উত্তর: বন্দি শিবির থেকে

    • touch_app আরো ...

      মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে।

      একাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে।

      আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম, যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)।

      অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শামসুল হক ও হারুন হাবীব।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? ৩৮তম বিসিএস

    (ক) কোরবানি (খ) বিদ্রোহী
    (গ) আগমনী (ঘ) প্রলয়োল্লাস
    close

    উত্তর: প্রলয়োল্লাস

    • touch_app আরো ...

      বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ৩৮তম বিসিএস

    (ক) মুর্শিদাবাদ (খ) লন্ডন
    (গ) ঢাকা (ঘ) কলকাতা
    close

    উত্তর: ঢাকা

    • touch_app আরো ...

      দীনবন্ধু মিত্রের 'নীল - দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় । নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ - কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র : নবীন মাধব, রাইচরণ, তোরাপ, গোলক বসু । তার আরো কয়েকটি নাটক: নবীন তপস্বিনী, লীলাবতী , জামাই বারিক, কমলে কামিনী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ? ৩৮তম বিসিএস

    (ক) শেষ প্রশ্ন (খ) শেষ দিন
    (গ) শেষ লেখাশেষ লেখা (ঘ) শেষ কথা
    close

    উত্তর: শেষ লেখাশেষ লেখা

    • touch_app আরো ...

      ”শেষলেখা (১৯৪১)” রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্র্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ। এই গ্রন্থেরনামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেননি। অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা। কয়েকটি কবিতা মুখে মুখে রচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: "নদী ও নারী" উপন্যাসের রচয়িতা কে? ৩৮তম বিসিএস

    (ক) কাজী আবদুল ওদুদ (খ) রশীদ করিম
    (গ) আবুল ফজল (ঘ) হুমায়ুন কবির
    close

    উত্তর: হুমায়ুন কবির

    • touch_app আরো ...

      নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: "বীরবল" কোন লেখকের ছদ্মনাম? ৩৮তম বিসিএস

    (ক) সুনীল গঙ্গোপাধ্যায় (খ) প্রমথনাথ বিশী
    (গ) আবু ইসহাক (ঘ) প্রমথ চৌধুরী
    close

    উত্তর: প্রমথ চৌধুরী

    • touch_app আরো ...

      বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল - নুন - লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুনীর চৌধুরীর "মুখরা রমনী বশী করণ"--একটি ৩৮তম বিসিএস

    (ক) প্রবন্ধ (খ) ছোট গল্প
    (গ) অনুবাদ নাটক (ঘ) উপন্যাস
    close

    উত্তর: অনুবাদ নাটক

    • touch_app আরো ...

      মুনীর চৌধুরীর "মুখরা রমনী বশী করণ" একটি অনুবাদ নাটক, যা শেক্সপিয়রের 'The Taming of the Shrew' অবলম্বনে রচিত, তাই সঠিক উত্তর হলো অনুবাদ নাটক


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে ? ৩৮তম বিসিএস

    (ক) মীর মশাররফ হোসেন (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) সৈয়দ শামসুল হক (ঘ) বুদ্ধদেব বসু
    close

    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

    • touch_app আরো ...

      বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র 'চন্দরা' । তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্র: ফটিক (ছুটি) , রতন (পোস্টমাস্টার) মৃন্ময়ী (সমাপ্তি) চারু (নষ্টনীড়) , সুরবালা (একরাত্রি) , কাদম্বিনী (জীবিত ও মৃত) , রহমত ও খুকী (কাবুলিওয়ালা) , কল্যাণী (অপরিচিতা) , অপু (হৈমন্তী) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: "পূর্বাশা" পত্রিকার সম্পাদক কে ছিলেন? ৩৮তম বিসিএস

    (ক) সুধীন্দ্রনাথ দত্ত (খ) কাজী নজরুল ইসলাম
    (গ) শাহাদাৎ হোসেন (ঘ) সঞ্জয় ভট্টাচার্য
    close

    উত্তর: সঞ্জয় ভট্টাচার্য

    • touch_app আরো ...

      কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ৩৮তম বিসিএস

    (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) অক্ষয় কুমার দত্ত
    (গ) রামরাম বসু (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
    close

    উত্তর: রামরাম বসু

    • touch_app আরো ...

      তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? ৩৮তম বিসিএস

    (ক) ১৮৬০ (খ) ১৮৬১
    (গ) ১৮৬৫ (ঘ) ১৮৫৯
    close

    উত্তর: ১৮৬১

    • touch_app আরো ...

      মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । সংস্কৃত মহাকাব্য রচনা করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯ টি ,যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের আরো কয়েকটি মহাকাব্য : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'বৃত্রসংহার' নবীনচন্দ্র সেনের 'রৈবতক', কায়কোবাদের মাহশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'স্পেনবিজয় কাব্য' হামিদ আলীর 'কাসেমবধ কাব্য'


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) উপভোগ (খ) উপনেতা
    (গ) উপসাগর (ঘ) উপগ্রহ
    close

    উত্তর: উপভোগ

    • touch_app আরো ...

      উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ক্ষুদ্র অর্থে 'উপ' উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility