পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? ৩৭তম বিসিএস

    (ক) কোনটি নয় (খ) বৌদ্ধ সহজযান
    (গ) নাথধর্ম (ঘ) শৈবধর্ম
    close

    উত্তর: নাথধর্ম

    • touch_app আরো ...

      বাংলা সাহিত্যের মধ্যযুগে নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনিতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রুপায়িত হয়েছে। শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয়; সত্যপীর, রাগনামা , জয়নালের চৌতিশা। উল্লেখ্য , বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- ৩৭তম বিসিএস

    (ক) এ্যান্টনি ফিরিঙ্গি (খ) রামনিধি গুপ্ত
    (গ) দাশরথি রায় (ঘ) রামপ্রসাদ সেন
    close

    উত্তর: রামপ্রসাদ সেন

    • touch_app আরো ...

      রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক । তার পদগুলো - শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? ৩৭তম বিসিএস

    (ক) আসাদ চৌধুরী (খ) হুমায়ুন আজাদ
    (গ) রফিক আজাদ (ঘ) হেলাল হাফিজ
    close

    উত্তর: হুমায়ুন আজাদ

    • touch_app আরো ...

      কবি ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের (১৯৪৭ - ২০০৪) প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩) । এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা : স্নানের জন্যে জল দাও বাতাস, আত্মহত্যার অস্ত্রাবলি, জ্যোৎস্নার অত্যাচার। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। অন্যদিকে হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে । আসাদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তবক দেওয়া পান, বিত্ত নাই বেসাত নাই, জলের মধ্যে লেখাজোখা , নদী বিবস্ত্র হয় । রফিক আজাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: অসম্ভবের পায়ে, এক জীবনে , প্রেমের কবিতা, প্রিয় শাড়িগুলি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: “Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ? ৩৭তম বিসিএস

    (ক) আইন (খ) শুল্ক
    (গ) প্রথা (ঘ) রাজস্বনীতি
    close

    উত্তর: প্রথা

    • touch_app আরো ...

      বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। 'Custom' শব্দের যথার্থ পারিভাষিক অর্থ - প্রথা; অভ্যাস; সামাজিক রীতিনীত। অন্যদিকে , Act বা Law - এর পরিভাষা আইন; Duty - এর পরিভাষা শুল্ক; Revenue policy - এর পরিভাষা রাজস্বনীতি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন? ৩৭তম বিসিএস

    (ক) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে (খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
    (গ) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে (ঘ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
    close

    উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

    • touch_app আরো ...

      সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে , তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্বরণ করেছেন। তাইতো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগয়েছে তার সকল দুয়ারে চাবি!' কোথা চেঙ্গিস' গজনি মামুদ, কোথায় কালাপাহাড় ? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা - দেওয়া দ্বার! 'কালাপাহাড়' ছিলেন বাংলা ও বিহারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। ১৫৬৮ সালে পুরীর জগন্নাত দেবের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন। আর তখন থেকেই তিনি 'কালাপাহাড়' নামে পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: “প্রদীপ নিবিয়া গেল”! – এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? ৩৭তম বিসিএস

    (ক) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’ (খ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’
    (গ) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ (ঘ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
    close

    উত্তর: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’

    • touch_app আরো ...

      'প্রদীপ নিবিয়া গেল।' ___ উক্তিটি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় রচতি কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের। এটি কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ' পান্থনিবাসে' - এর শেষ বাক্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” – কার উক্তি? ৩৭তম বিসিএস

    (ক) মীর মশাররফ হোসেনের (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
    (গ) ইসমাইল হোসেন সিরাজীর (ঘ) কাজী নজরুল ইসলামের
    close

    উত্তর: মীর মশাররফ হোসেনের

    • touch_app আরো ...

      ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? ৩৭তম বিসিএস

    (ক) তৃতীয় বর্ণ (খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
    (গ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ (ঘ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
    close

    উত্তর: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

    • touch_app আরো ...

      যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি । বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বা ধ্বনিকে বলা হয় মাহপ্রাণ ধ্বনি। যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি এবং পঞ্চম বর্ণ হলো নাসিক্য ধ্বনি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? ৩৭তম বিসিএস

    (ক) বিদেশি উপসর্গযোগে (খ) দেশি উপসর্গযোগে
    (গ) কোনটি নয় (ঘ) সংস্কৃত উপসর্গযোগে
    close

    উত্তর: দেশি উপসর্গযোগে

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । যথা : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন ,আব, ইতি, উন (ঊনা) , কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু,হা। 'কদাকার' শব্দটি দেশি 'কদ' উপসর্গযোগে গঠিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? ৩৭তম বিসিএস

    (ক) মুক্তক (খ) মাত্রবৃত্ত
    (গ) অক্ষরবৃত্ত (ঘ) স্বরবৃত্ত
    close

    উত্তর: স্বরবৃত্ত

    • touch_app আরো ...

      প্রশ্নে 'যুক্তাক্ষর' - এর স্থলে হবে 'মুক্তাক্ষর' । কবিতার নির্দিষ্ট একটি সুর বা গতি দেয়ার জন্য ছন্দব্যাকরণ তৈরি হয়েছে। ছন্দ পর্ব ও মাত্রানির্ভর, তাই ছন্দের নামকরণ করা হয়েছে। তিনভাগে - অক্ষরবৃত্ত , মাত্রাবৃত্ত, ও স্বরবৃত্ত। অক্ষরবৃত্ত ধীরগিতর - তাই এর মাত্রা হবে মুক্তাক্ষর এক মাত্রা , বদ্ধাক্ষর একক ভাবে দুই যাত্রা , শেষে দুই মাত্রা আর প্রথম ও বদ্ধক্ষর দুই মাত্রার হয়। আর স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর সব সময় এক মাত্রা গণনা করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ? ৩৭তম বিসিএস

    (ক) দোষী-নির্দোষী (খ) অহিংস-সহিংস
    (গ) প্রসন্ন-বিষন্ন (ঘ) নিষ্পাপ-পাপিনী
    close

    উত্তর: দোষী-নির্দোষী

    • touch_app আরো ...

      'দোষী - নির্দোষী' এটি অশুদ্ধ। শুদ্ধরুপ হবে দোষী - নির্দোষ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? ৩৭তম বিসিএস

    (ক) সজনীকান্ত দাস (খ) প্রেমেন্দ্র মিত্র
    (গ) বুদ্ধদেব বসু (ঘ) দীনেশরঞ্জন দাশ
    close

    উত্তর: দীনেশরঞ্জন দাশ

    • touch_app আরো ...

      ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত' শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ । বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা 'কবিতা' সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা 'বঙ্গশ্রী' এবং প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা 'কালিকলম' ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” – রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ৩৭তম বিসিএস

    (ক) বিলানো অর্থে (খ) পূজা অর্থে
    (গ) উপহার অর্থে (ঘ) অপনোদন অর্থে
    close

    উত্তর: পূজা অর্থে

    • touch_app আরো ...

      রবীন্দ্রনাথের গানে 'নিছনি' বলতে এখানে 'উপহার' বা 'অর্পণ' অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিজের সকল কথা, ব্যথা, এবং সুখব্যাকুলতা (সুখের জন্য ব্যাকুলতা) কোনো প্রিয়জনের চরণে উৎসর্গ করা বা নিবেদন করার কথা বলা হয়েছে, যা একটি শ্রদ্ধাপূর্ণ অর্ঘ্য বা নিবেদন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।” – কে বলেছেন? ৩৭তম বিসিএস

    (ক) কাজী আব্দুল ওদুদ (খ) মোতাহের হোসেন চৌধুরী
    (গ) প্রমথ চৌধুরী (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
    close

    উত্তর: মোতাহের হোসেন চৌধুরী

    • touch_app আরো ...

      ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন 'সংস্কৃতি - কথা' (১৯৫৮)। এ প্রবন্ধগ্রন্থে মোট - ত্রিশটি প্রবন্ধ রয়েছে উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার 'সংস্কৃতি - কথা ' প্রবন্ধে প্রথমেই উল্লেখ করেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ? ৩৭তম বিসিএস

    (ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত। (খ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
    (গ) তোমার পরশ্রীকারতায় আমি মুগ্ধ। (ঘ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
    close

    উত্তর: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility